কলাপাতায় ছোট মাছের পাতুরি দারুণ স্বাদের খাবার। অল্প তেল ও মসলায় এটি তৈরি করা যায় বাড়িতে, খুব সহজে। স্বাদ বদলের জন্য এক দিন তৈরি করে নিতে পারেন এই দেশীয় খাবারটি। আপনাদের জন্য কলাপাতায় ছোট মাছের পাতুরির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর।
উপকরণ
মলা ও কাচকি মাছ ৫০০ গ্রাম, আলুকুচি ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, ধনে, হলুদ ও মরিচ গুঁড়া ১ চা-চামচ করে, আস্ত কাঁচা মরিচ ৮ থেকে ১০টি, লেবু পাতাকুচি ২টি, তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ৪ টুকরা বড় কলাপাতা।
প্রণালি
প্রথমে তেল গরম করে তাতে পেঁয়াজকুচি ভালো করে ভেজে নিতে হবে। মাছের সব উপকরণ দিয়ে একসঙ্গে মেখে নিতে হবে। তারপর ভেজে রাখা পেঁয়াজকুচি এবং তেল দিয়ে আবারও ভালো করে মেখে কয়েক ভাগ করে নিন। তারপর একেকটি কলাপাতার টুকরার ওপর মেখে রাখা মাছ কলাপাতায় মুড়িয়ে নিন। মোড়ানোর পর সুতা দিয়ে বেঁধে বা টুথপিক দিয়ে আটকে দিতে পারেন। এরপর চুলার আঁচ অল্প থেকে মাঝারি রেখে কড়াইয়ে ভেজে নিতে হবে ৪০ মিনিট। তারপর নামিয়ে পরিবেশন করতে হবে।

একা একা ঘুরে বেড়ানোর আনন্দ একেবারেই ভিন্ন। ইদানীং নারীরা একা ভ্রমণ করছেন বিশ্বের বিভিন্ন গন্তব্যে। সম্প্রতি ট্যুর বুকিং প্ল্যাটফর্ম গুরুওয়াক সলো ট্রাভেলারদের জন্য উপযুক্ত শহরগুলোর একটি নতুন তালিকা প্রকাশ করেছে।
৯ মিনিট আগে
ম্যাচ শুরুর আগের এই উত্তেজনার সময়ে জেনে নিতে পারেন ইংল্যান্ডের বিখ্যাত ‘ফুল ইংলিশ ব্রেকফাস্ট’ বা ফ্রাই আপ সম্পর্কে। এর মূল বৈশিষ্ট্য হলো সুস্বাদু ও ভারী খাবারগুলো সমন্বয় করা। এক কাপ কফি কিংবা চায়ের সঙ্গে ধীরেসুস্থে এই খাবার উপভোগ করা অনেকের কাছে এক বিশেষ অভিজ্ঞতা। এই ইংলিশ ব্রেকফাস্ট যুক্তরাজ্য...
১১ ঘণ্টা আগে
বর্ষা মানেই আকাশে মেঘের আনাগোনা। যেকোনো সময়েই নামতে পারে বৃষ্টি। আর এ সময়ে বাতাসে থাকে বাড়তি আর্দ্রতা। ঠিক যেমন প্রকৃতি পায় ভিন্ন রূপ, তেমনই আমাদেরও প্রয়োজন পড়ে বাড়তি সতর্কতা অবলম্বনের।
১৭ ঘণ্টা আগে
ঝাল বা পোড়া ফ্লেভারের যেকোনো খাবারের সঙ্গে পরিবেশনের জন্য ভিন্ন কোনো সালাদ খুঁজছেন? তাহলে এই সময়ে একই সঙ্গে আমের মিষ্টি, ঝাল ও সামান্য টক কিছু তৈরি করে নিন। এমনি একটি খাবার ম্যাঙ্গো কিউকাম্বার সালাদ বা আম-শসার সালাদ।
১৮ ঘণ্টা আগে