Ajker Patrika

সরিষা বাটায় ইলিশের ঝাল

ফিচার ডেস্ক, ঢাকা 
সরিষা বাটায় ইলিশের ঝাল
সরিষা বাটায় ইলিশের ঝাল

পরপর টানা মাংস খাওয়ার পর নিশ্চয়ই মাছ খেতে মন চাইছে। কেবল এক পদের তরকারি দিয়ে সাদা ভাত; ব্যস। এটুকু করতে চাইলে রান্না করতে পারেন সরিষা বাটায় ইলিশ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

ইলিশ মাছ ২টি, পেঁয়াজকুচি ১ কাপ, কাঁচা মরিচ ফালি ১০ থেকে ১২টি, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ এবং ধনেগুঁড়া ১ চা-চামচ করে, লবণ স্বাদমতো, সয়াবিন তেল আধা কাপ, সরিষা বাটা ২ টেবিল চামচ।

প্রণালি

ছোট ইলিশ মাছ রিং পিস করে কেটে ধুয়ে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে নিন। পরে অল্প পানি দিয়ে আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, ধনেগুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। পরে কাঁচা ইলিশ মাছ দিয়ে সামান্য পানি দিয়ে সরিষা বাটা মিলিয়ে দিন। তারপর কাঁচা মরিচ ফালি দিয়ে আরও ৪ থেকে ৫ মিনিট রান্না করুন। এবার সেদ্ধ বা রান্না হলে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের সরিষা বাটায় ইলিশের ঝাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত