
বাড়িতে পুঁটি মাছ থাকলে অল্প মসলায় সুস্বাদু একটি পদ তৈরি করতে পারেন। আপনাদের জন্য গোলাপি মুলা দিয়ে দেশি পুঁটি মাছের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
দেশি পুঁটি মাছ ৩০০ গ্রাম, গোলাপি মুলা ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি পাঁচ থেকে ছয়টি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।
প্রণালি
দেশি পুঁটি মাছ কেটে ধুয়ে লবণ দিয়ে মেখে রাখুন। মুলার খোসা ফেলে একটু বাঁকা গোল করে কেটে রাখুন। কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি সামান্য ভেজে আদা ও রসুন বাটা দিন। পরে অল্প পানি দিন। এবার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এবং লবণ দিয়ে কষিয়ে নিন। তারপর লবণ মাখা মাছ আবারও ধুয়ে কষিয়ে অন্য পাত্রে উঠিয়ে রাখুন। পরে মুলা কষিয়ে অল্প পানি দিন। ফুটে উঠলে কাঁচা মরিচ ফালি কষানো মাছ দিয়ে ২-৪ মিনিট রান্না করুন। শেষে লবণ দেখে ধনেপাতাকুচি ছড়িয়ে সুগন্ধি বের হলে নামিয়ে নিন। রেডি হয়ে গেল গোলাপি মুলা দিয়ে দেশি পুঁটি।

একুশ শতকের শুরুর দিকের ভারতীয় সিনেমার কাল্পনিক নারী চরিত্রগুলো কেবল সিনেমার গণ্ডিতেই সীমাবদ্ধ ছিলেন না। তাঁরা ছিলেন জীবন্ত ট্রেন্ড-সেটার বা স্টাইলের এমন সব উদাহরণ, যা একটি প্রজন্মের পছন্দ-অপছন্দ ও আত্ম-উপলব্ধি গড়ে দিয়েছিল। এককথায় নিজেরা কিছু বলার আগেই তাঁদের পোশাক বলে দিত চরিত্রটি কেমন। ২০২৬ সালে...
১ ঘণ্টা আগে
ক্যালেন্ডারের পাতা ১ অক্টোবরে পৌঁছালেই অনেকের শরীর ও মনে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ করা যায়। সকালবেলা অ্যালার্ম বাজার পরও বিছানা ছাড়তে ইচ্ছে করে না, কর্মক্ষেত্রে সারা দিন একধরনের ঝিমুনি ভাব কাজ করে, আর কারণে-অকারণে মেজাজ খিটখিটে হয়ে ওঠে। হঠাৎ করে সবার মধ্যে এই যে ক্লান্তি, অলসতা আর মেজাজ...
৩ ঘণ্টা আগে
কাবাবের নাম শুনলেই অনেকের মনে ভেসে ওঠে ধোঁয়া ওঠা গ্রিল, মসলার ঘ্রাণ আর মাংসের স্বাদ। তুরস্কের জনপ্রিয় কাবাবগুলোর মধ্যে আদানা কাবাব ঠিক এমনই একটি পদ, যার ঝাল-মসলাদার স্বাদ সহজে মন জয় করে নেয়। সাধারণত কিমা ও বিভিন্ন মসলার মিশ্রণ কাঠিতে গেঁথে গ্রিল করা হয় এই কাবাব। তবে বাড়িতে গ্রিল বা কাঠি না থাকলেও...
৫ ঘণ্টা আগে
অক্টোবরে আবহাওয়ায় বৃষ্টি বা গরমের ভাব কেটে গিয়ে ধীরে ধীরে হালকা শীতের আমেজ শুরু হয়। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে এ সময় সর্দি, কাশি, ফ্লু এবং রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই শরীর সুস্থ, সতেজ এবং রোগমুক্ত রাখতে এই মাসে আমাদের খাদ্যতালিকায় কিছু বিশেষ মৌসুমি খাবার যোগ করা...
৭ ঘণ্টা আগে