
মেষ
আজ আপনি নিজেকে ‘সুপারম্যান’ ভাবতে পারেন। বাড়ির ঝুলে থাকা কাজগুলো এক নিমেষে শেষ করার জোশ আসবে। অতি উৎসাহে আবার অশ্বত্থ গাছের নিচে পানি ঢালতে গিয়ে পা পিছলে পড়ে যাবেন না! পাড়ার মোড়ে কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে, যিনি জিজ্ঞেস করবেন—‘তা বাবা, বিয়েটা কবে করছো?’ পালানোর জন্য রানার জুতা পরে বেরোন।
বৃষ
আজ আপনার রোমান্টিক মুড। জীবনসঙ্গীকে সাদা হাঁস বা নকল ক্রিস্টাল উপহার দেওয়ার পরিকল্পনা করতে পারেন। ভুলেও প্লাস্টিকের ফুল দেবেন না, তাহলে উপহারটি আপনার মাথায় আছড়ে পড়ার প্রবল যোগ রয়েছে। পকেটে খুচরা পয়সা রাখুন। কারণ, বন্ধুদের পাল্লায় পড়ে আজ আপনার বিরিয়ানি খাওয়ানোর খরচ হতে পারে।
মিথুন
হারানো জিনিস ফিরে পাওয়ার যোগ আছে। হতে পারে সেটা পুরোনো প্রেম বা আলমারির চিপায় পড়ে থাকা ১০০ টাকার নোট। গাড়ি চালানো থেকে বিরত থাকুন, বিশেষ করে যদি আপনি অন্যমনস্ক হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকেন। অফিসের বসের সঙ্গে দেখা হলে আজ দাঁত বের করে হাসুন, হয়তো পদোন্নতির কথা ভাবলেও ভাবতে পারেন (স্বপ্ন দেখতে দোষ নেই!)।
কর্কট
আজ আপনি প্রচণ্ড ইমোশনাল। ইউটিউবে বিড়ালের ভিডিও দেখেও আপনার চোখে পানি আসতে পারে। আবেগ সামলান, নয়তো আজ অনলাইন শপিং সাইটে গিয়ে আস্ত একটা সোফা সেট অর্ডার করে বসতে পারেন। হঠাৎ কোনো পুরোনো বন্ধুর ফোন আসবে, যে সম্ভবত আপনার কাছে টাকা ধার চাইবে। ফোনের চার্জ শেষ হওয়ার নাটক করুন।
সিংহ
আজ আপনি বনের রাজা। আয়-উন্নতি ভালোই হবে, পকেটে টাকা আসার শব্দ শোনা যাচ্ছে। অহংকারে মাটি থেকে পা যেন উঠে না যায়। মনে রাখবেন, বসের কাছে আপনি এখনো সেই ‘সহকারীই’! বাড়ির ছোটরা আপনার আজ্ঞাবহ থাকবে, যদি তাদের চকলেটের ঘুষ দিতে পারেন।
কন্যা
আপনি আজ খুঁতখুঁতে রাজা/রানি। চায়ে চিনি কম কেন থেকে শুরু করে বিছানার চাদর কেন ভাঁজ—সব নিয়ে আপনার অভিযোগ। ইলেকট্রনিকস জিনিস সামলে রাখুন। টিভিটা ঠিক করতে গিয়ে ওটার বারোটা বাজিয়ে দেওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ। টাকা আসার আগে খরচের লিস্ট রেডি হয়ে যাবে। তাই আজ এটিএম কার্ডটা বাড়িতেই রেখে বেরোন।
তুলা
শূন্য পকেট পূর্ণ হবে—জ্যোতিষীর এই বাণী সত্যি হতে পারে যদি কেউ ভুল করে আপনার বিকাশে টাকা পাঠিয়ে দেয়। দাম্পত্য জীবনে ঝগড়া মেটানোর সুবর্ণ সুযোগ। শুধু মনে রাখবেন, ‘সরি’ বলাতে কোনো ট্যাক্স লাগে না। পরিবারে নতুন মুখের আগমন হতে পারে। হতে পারে সেটা কোনো দূর সম্পর্কের ভাগনে বা নতুন কেনা কোনো পোষা বিড়াল।
বৃশ্চিক
আজ আপনি একদম গোয়েন্দা মোডে থাকবেন। কার পেছনে কে কী বলছে, সব জানার ইচ্ছা জাগবে। পরের চর্চা করতে গিয়ে নিজের কাজ ফেলে রাখবেন না। শত্রুরা কিন্তু আপনার ভুল ধরার জন্য ওত পেতে আছে। শিক্ষার্থীদের জন্য দিনটি খুব ভালো। তবে বই খুলে বসে থাকলেই হবে না, পড়াটাও একটু মাথায় ঢোকাতে হবে।
ধনু
ভ্রমণের নেশা আজ আপনাকে পেয়ে বসতে পারে। মনে মনে সুইজারল্যান্ড যাওয়ার প্ল্যান করবেন, যদিও শেষমেশ হয়তো বুড়িগঙ্গার ঘাটে গিয়ে ফুচকা খেয়েই ফিরতে হবে। বাইরের খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ রাখুন। পেট বাবাজি আজ একটু বিদ্রোহী হয়ে উঠতে পারেন। পরিবারের বড়দের সঙ্গে কথা বলার সময় একটু নম্র হোন। দান-ধ্যান করার ইচ্ছা জাগতে পারে।
মকর
আপনি আজ বড্ড সিরিয়াস। মনে হচ্ছে পৃথিবীর সব ভার আপনার কাঁধে। একটু হাসি-তামাশা করুন ভাই! আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাসিমুখটা অন্তত একবার দেখুন।
অফিসের কাজ নিয়ে বাড়িতে বসে থাকলে স্ত্রী বা মায়ের বকুনি খাওয়ার প্রবল সম্ভাবনা। ল্যাপটপ বন্ধ করুন।
কুম্ভ
আজ আপনার জন্মদিন বা জন্মমাস হলে মিস্টার কুল হতে পারবেন। রবি আর শনির ফাইট আপনার জীবনে একটু কনফিউশন তৈরি করতে পারে। জামাকাপড় উল্টো পরে বেরোনোর ভয় আছে! কমলা আর নীল রং আজ আপনার জন্য শুভ। যদি আপনার কাছে এই রঙের জামা না থাকে, অন্তত কমলালেবু খেয়ে দিন শুরু করুন।
মীন
আপনি আজ দাতা হাতেম তাই। সবাইকে সাহায্য করতে গিয়ে নিজের পকেট গড়ের মাঠ করে ফেলবেন। আবেগে ভেসে গিয়ে কাউকে দামি গিফট দেবেন না। মনে রাখবেন, মাসের শুরু হলেও মাসের শেষেও কিন্তু খাওয়ার দরকার আছে। বন্ধুরা আপনার বাড়িতে চড়াও হতে পারে। মুড়ি-চানাচুর রেডি রাখুন!

ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম অ্যাগোডা তাদের ‘২০২৬ ট্রাভেল আউটলুক রিপোর্ট’-এ এশিয়ার ভোজনরসিক পর্যটকদের পছন্দের গন্তব্যের একটি তালিকা প্রকাশ করেছে। এ প্রতিবেদনে দেখা গেছে, এশিয়ার ভোজনরসিক পর্যটকদের কাছে ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠছে স্থানীয় খাবার ও খাদ্যসংস্কৃতি।
১ ঘণ্টা আগে
বর্তমানে আঁশ বা ফাইবার বলতেই আমাদের মাথায় প্রথমে আসে ওটমিলের নাম। প্রতি কাপ ওটমিলে প্রায় ৪ গ্রাম আঁশ থাকে। তবে ওটমিলই একমাত্র আঁশের উৎস নয়। এমন অনেক সাধারণ খাবার আছে, যা ফাইবার বা আঁশের দিক থেকে ওটমিলকেও ছাড়িয়ে যায়। তাই যাঁরা ওটমিল খেতে পারেন না, তাঁদের জন্য এ খাবারগুলো সম্পর্কে জানা বেশি জরুরি।
২ ঘণ্টা আগে
সচরাচর আমরা ভদ্রতার সমার্থক শব্দ হিসেবে ‘দয়ালু’ বা ‘উদার’ শব্দ দুটি ব্যবহার করি। সমাজ আমাদের অনেক কিছুই শেখায়। অনেক নিয়মের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা মনে করি, কাউকে ‘ধন্যবাদ’ বলা বা কেউ বিপদ পড়লে তাকে ‘শুনে খুব খারাপ লাগল’ বলাটাই ভালো মানুষের লক্ষণ।
৩ ঘণ্টা আগে
পথে আসতে-যেতে পেয়ারা চোখে পড়ছে এখন। প্রায়ই হয়তো ফেরার পথে কিনে নিয়ে আসেন বাড়িতে। এবার তৈরি করে ফেলুন পেয়ারার টক-মিষ্টি চাটনি। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত...
৭ ঘণ্টা আগে