
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রং ও স্বাদ—দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন, তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে। আপনাদের জন্য ঝাল-মিষ্টি গরুর মাংসের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
গরুর মাংস ১ কেজি, আদা-রসুনবাটা ১ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, কাশ্মীরি মরিচগুঁড়া ১ চা-চামচ, লবণ ও চিনি স্বাদমতো, ক্যাপসিকাম সবুজ ১টা, টমেটো ২টা, পেঁয়াজ লেয়ার হাফ কাপ, সাদা তিল ১ চা-চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, টমেটো সস হাফ কাপ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ।
প্রণালি
হাঁড়িতে গরুর মাংস, আদা ও রসুনবাটা, মরিচগুঁড়া, কাশ্মীরি মরিচগুঁড়া, জিরাগুঁড়া, ধনিয়াগুঁড়া, লবণ, গরমমসলার গুঁড়া দিয়ে ঢাকনাসহ সেদ্ধ করে নিন। কড়াইতে সয়াবিন তেল ও ঘি গরম হলে সেদ্ধ মাংস, টমেটো সস, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো কাটা দিয়ে নেড়ে রান্না করুন। সেদ্ধ হলে সাদা তিল দিয়ে নেড়ে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল ঝাল-মিষ্টি গরুর মাংস।

বাসে উঠেছেন, অফিসে পৌঁছেছেন কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় বসবেন—সবকিছুই একদম স্বাভাবিক চলছিল। হঠাৎ হাতটা অভ্যাসবশত পকেটে বা ব্যাগে গেল। মোবাইল ফোন নেই! সঙ্গে সঙ্গে বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা মোচড় দিয়ে উঠল। আধুনিক মনোবিজ্ঞানীদের মতে, এমন পরিস্থিতিতে আপনি একা নন, আমাদের অবচেতনেই এই ছোট্ট ডিভাইস...
৯ ঘণ্টা আগে
প্রতিবারই চায়ে চিনি নেওয়ার সময় বা মিষ্টিজাতীয় কিছু খাওয়ার সময় অপরাধবোধে ভুগছেন? রোজই ভাবেন, আজ থেকে আর চিনি খাবেন না। কিন্তু নিজেকে করা এই প্রতিজ্ঞা রাখতে নিজেই হিমশিম খাচ্ছেন, তাই তো?...
১৩ ঘণ্টা আগে
প্রায় সবারই চুলে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। চুল পড়া, অসময়ে পেকে যাওয়া, খুশকি, রুক্ষভাব আরও কত কী! এসব সমস্যার সমাধান হিসেবে প্রতিদিন চুলের ওপর চলতে থাকে নানান নিরীক্ষা। এসব সমস্যা সমাধানে নারকেল তেল, আমলকী, পেঁয়াজের রস, অলিভ অয়েল ইত্যাদি উপকরণের নাম তো সবারই জানা। তবে চুলের নানান সমস্যা...
১৫ ঘণ্টা আগে
ছুটির দিনে বিকেলে অতিথি এলে ঝটপট বানিয়ে নিতে পারেন সুস্বাদু একটি ডেজার্ট। আপনাদের জন্য শির খুরমার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৭ ঘণ্টা আগে