ফ্রিজে অল্প পরিমাণে চিংড়ি রয়েছে? কী রাঁধবেন ভেবে পাচ্ছেন না? রাঁধতে পারেন খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
মাঝারি আকারের চিংড়ি আধা কাপ, খারকোলের ডাটা ২ কাপ, আলু ২টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা আধা চা-চামচ, হলুদগুঁড়ো, মরিচগুঁড়ো এবং ধনেগুঁড়ো ১ চা–চামচ করে, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৫-৬টি, জিরাগুঁড়ো আধা চা-চামচ।
খারকোলের ডাটা, আলু লম্বা করে কেটে ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি সামান্য ভেজে চিংড়ি মাছ ২-১ মিনিট ভেজে রান্না করে অল্প পানি দিন। এবার আদা ও রসুনবাটা, হলুদ, মরিচ, ধনেগুঁড়ো, লবণ দিয়ে কষিয়ে নিন। এবার আলু ও খারকোলের ডাটা দিয়ে ঢাকনাসহ রান্না করুন। আবারও অল্প পানি দিয়ে আরও ৭-৮ মিনিট রান্না করে কাঁচা মরিচ ও জিরাগুঁড়ো দিয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল খারকোলের ডাটা দিয়ে চিংড়ির রসা।

বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাতাসে আর্দ্রতা ও ব্যাকটেরিয়ার প্রকোপ বেড়ে যায়। অতিরিক্ত আর্দ্রতার কারণে ত্বক সারাক্ষণ চিটচিটে থাকে, যার ফলে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের আক্রমণ বাড়ে। ফলে ত্বকে চুলকানি, ঘামাচি, দাদ বা বডি অ্যাকনের মতো সমস্যা দেখা দেয়।
১৬ ঘণ্টা আগে
যতই ন্য়ুড শেডের লিপস্টিক ব্যবহার করুন, বোঝা যাবেই যে ঠোঁটে লিপস্টিক ছুঁইয়েছেন। যাঁরা ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করতে চান না, তবে চেহারায় একটা তরতাজা ভাব আনতে চান, তাঁদের কাছে লিপ টিন্ট খুব জনপ্রিয় হয়ে উঠেছে।
১৮ ঘণ্টা আগে
এডিএইচডি শব্দটা আমরা প্রায়ই শিশুদের ক্ষেত্রে ব্যবহার করতে দেখি। কিন্তু অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা এডিএইচডি কেবল শিশুদের নয়, বড়দেরও হতে পারে। অনেক সময় অবহেলা বা না জানার কারণে প্রাপ্তবয়স্কদের এডিএইচডি নজরের বাইরে থেকে যায়। এটি ব্যক্তির নিজের জন্য তো ক্ষতিকরই, বৈবাহিক বা প্রেমের
২০ ঘণ্টা আগে
ব্যস্ত জীবনযাত্রায় ঝটপট রান্না সারতে গিয়ে ফ্রিজ খুলে সোজাসুজি কড়াই বা ওভেনে খাবার চাপিয়ে দেওয়া অনেকের নিত্যদিনের অভ্যাস। বিশেষ করে ডিপ ফ্রিজে রাখা খাবার আমাদের সময় যেমন বাঁচায়, তেমনি খাবারের অপচয়ও রোধ করে। কিন্তু সব খাবার ফ্রিজ থেকে বের করেই সরাসরি রান্না করা যায় না।
১ দিন আগে