পোলাওয়ের সঙ্গে প্রথম পাতে শামি কাবাব কিন্তু দারুণ জমে যায়। আপনাদের জন্য গরুর মাংসের শামি কাবাবের রেসিপি ও ছবি পাঠিয়েছেন কোহিনূর বেগম।
উপকরণ

হাড় ছাড়া গরুর মাংস আধা কেজি, ডিম ১টি, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, আদা বাটা ১ চা–চামচ, রসুন বাটা ১ চা– চামচ, ধনে গুঁড়া ১ চা–চামচ, বুটের ডাল ১ কাপ, জিরা গুঁড়া ১ চা–চামচ, গরম মসলা গুঁড়া ১ চা–চামচ, কাঁচামরিচ কুচি ৪টি, মরিচের গুঁড়া সামান্য, হলুদের গুঁড়া আধা চা–চামচ, তেল ১ কাপ, লবণ পরিমাণ মতো।
প্রণালি
শামি কাবাব তৈরিতে প্রথমেই মাংস সেদ্ধ করে নিতে হবে। এ জন্য একটি প্যানে গরুর মাংস, বুটের ডাল ও সব মসলার অর্ধেক পরিমাণ নিয়ে দেড় কাপ পানি দিয়ে সেদ্ধ করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে শিলপাটায় বেটে নিন। ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এবার একটি বাটিতে এই মিশ্রণ নিয়ে বাকি সব মসলা মিশিয়ে ভালো করে মেখে গোল গোল টিকিয়ার মতো তৈরি করে নিন। এবার প্যানে তেল দিয়ে কাবাবগুলো বাদামি করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে শামি কাবাব।

আকাশে ধবধবে সাদা মেঘের ভেলা, পাহাড়জুড়ে সবুজের উদ্দাম প্রচ্ছদ। তবে বর্ষার অকৃপণ বর্ষণে রাঙামাটির প্রকৃতি এখন নবযৌবনে দীপ্ত। এদিকে আসছে শরৎ। বহুদূর বিস্তৃত কাপ্তাই হ্রদ পূর্ণ হয়ে উঠেছে টইটম্বুর স্ফটিক স্বচ্ছ পানিতে। তার ওপর পড়েছে মেঘের ছায়া। জুমের টাটকা সবজি আর বাঁশকোঁড়লের সুবাসে ম-ম করছে...
১৫ ঘণ্টা আগে
ভ্রমণপিয়াসি এবং বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত মানুষের কাছে সেরা আতিথেয়তার মানদণ্ড অন্য রকম। মূলত তাঁদের জন্যই ভ্রমণভিত্তিক শীর্ষস্থানীয় ম্যাগাজিন ‘কনডে নাস্ট ট্রাভেলার’ প্রতিবছর বিশ্বের সেরা হোটেল ও রিসোর্টগুলোর তালিকা প্রকাশ করে। সম্প্রতি ম্যাগাজিনটি প্রকাশ করেছে তাদের এ বছরের ‘হটেস্ট নিউ হোটেলস...
১৬ ঘণ্টা আগে
আকাশে সাদা মেঘের ভেলা, মাঠের ধারে কাশফুল আর নদীতে স্বচ্ছ পানি—সব মিলিয়ে এই ঋতু যেন বাংলাদেশের প্রকৃতির নিজস্ব উৎসব। শরৎকালে নদীগুলোও ফিরে পায় তার স্বাভাবিক ছন্দ। বর্ষার উচ্ছ্বাস কিছুটা কমে নদীর পানি নেমে আসে, স্রোত থাকে শান্ত আর স্বাভাবিক। এমন সময়ে নদীভ্রমণের আনন্দ হয়ে ওঠে একেবারে অন্য রকম।
১৭ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বান্দরবানের দুর্গম অঞ্চল। নাফাখুম, রিঝুক ঝরনা এবং তমাতুঙ্গী থেকে টিওবি ও কেওক্রাডং পর্বত থেকে সুংসুংপাড়া পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ। ১১ আগস্ট অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে