উপকরণ
সেদ্ধ ডিম এক ডজন, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, পেঁয়াজবাটা এক কাপের তিন ভাগের এক ভাগ, পেঁয়াজকুচি ১ কাপ, কাজু বাদামবাটা ৩ টেবিল চামচ, দুধ দেড় কাপ, চিনি ১ চা-চামচ, তেল পরিমাণমতো, ঘি ১ টেবিল চামচ, তেজপাতা ১টি, লবঙ্গ ও এলাচি ৩টি করে, দারুচিনি ২ ইঞ্চি টুকরো একটি, লবণ স্বাদমতো, গরম দুধে ভেজানো জাফরান এক চিমটি অথবা জাফরানি এসেন্স কিংবা কেওড়াজলও দেওয়া যাবে পরিমাণমতো, পেঁয়াজ বেরেস্তা সাজানোর জন্য।
প্রণালি
একটি পাত্রে তেল গরম করে প্রথমে একটু লবণ মেখে ডিমগুলো খুব হালকা করে ভেজে তুলে রাখুন। এরপর একই তেলে আস্ত গরমমসলাগুলো দিয়ে ২ মিনিট ভাজুন। এবার তাতে মাঝারি আঁচে পেঁয়াজবাটা, আদা ও রসুনবাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার ডিমগুলো দিয়ে অল্প নেড়েচেড়ে লবণ দিন ও বাদামবাটা দিন। এ সময় প্রয়োজনে অল্প পানি দিয়ে কষাতে পারেন। এরপর গরম দুধ দিয়ে সবকিছু ফুটিয়ে নিন। ফুটে উঠলে চুলার জ্বাল কমিয়ে অল্প আঁচে রান্না করুন ৭ থেকে ৮ মিনিট। নামানোর আগে চিনি, দুধে ভেজানো জাফরান বা কেওড়াজল এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিন। গরম-গরম পরিবেশন করুন মোগলাই স্বাদের ডিমের জাফরানি কোর্মা।
এই সম্পর্কিত পড়ুন:

বিশ্বভ্রমণ মানেই চড়তে হবে উড়োজাহাজে—এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে এক ভিন্নধর্মী অভিযানে নেমেছেন মিসরের তরুণ ভ্রমণকারী ওমর নক। ৩১ বছর বয়সী এই অভিযাত্রী পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন পূরণ করছেন সম্পূর্ণ উড়োজাহাজবিহীন পথে। এই পথে তাঁর সঙ্গী কখনো উট, কখনো পালতোলা নৌকা, আবার কখনো মুরগি বোঝাই ট্রাক।
২৯ মিনিট আগে
ফ্যাশনের চাকা চক্রাকারে ঘুরেফিরে পুরোনো ফ্যাশন বারবার ফিরে আসে; যা একসময় পুরোনো হয়ে যায়, কয়েক দশক পর তাই আবার নতুন আঙ্গিকে ফেরে। একসময় ইউরোপীয় অভিজাত নারীদের গাউন থেকে শুরু করে রাখালদের শার্ট—প্রায় সবখানেই ছিল চেক বা ছক-কাটা নকশার রাজত্ব। এর আবেদন মাঝে কিছুটা ফিকে হয়ে গেলেও বর্তমানে সেই দাবার...
৪ ঘণ্টা আগে
নাসার ঐতিহাসিক আর্টেমিস ২ মিশন শুরু হয়েছে আজ; অর্থাৎ ১ এপ্রিল থেকে। চারজন মহাকাশচারী চাঁদকে প্রদক্ষিণ করে ১০ দিনের অভিযান শেষে পৃথিবীতে ফিরে আসবেন। নভোচারীরা হলেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং জেরেমি হ্যানসেন। এই মিশন আর্টেমিস প্রোগ্রামের প্রথম মানুষবাহী মিশন। এর মূল উদ্দেশ্য...
৬ ঘণ্টা আগে
মানসিক স্বাস্থ্য ও শারীরিক গঠন—একে অপরের পরিপূরক। বর্তমান সময়ে বিষণ্নতা বা ডিপ্রেশন একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। তবে অনেকে হয়তো জানেন না যে বিষণ্নতার সঙ্গে শারীরিক ওজনের একটি গভীর সম্পর্ক রয়েছে।
১৩ ঘণ্টা আগে