উপকরণ
মুরগি ২টি, পেঁয়াজ, আদা ও রসুনবাটা ১ কাপ করে, ধনেগুঁড়ো ১ চা-চামচ, কাঁচা মরিচ ৫টি, গরমমসলার গুঁড়ো ১ টেবিল চামচ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, লেবুর রস কোয়ার্টার কাপ, চিনি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, আলু, কিশমিশ ১ মুঠো।
প্রণালি
একটি পাত্রে তেল গরম করে দুধ, চিনি ও লেবুর রস বাদ দিয়ে বাকি সব মসলা ১ কাপ গরম পানি দিয়ে কষিয়ে নিন। এবার মুরগির টুকরো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। মুরগি ও মসলা কষানো হয়ে গেলে গুঁড়ো দুধ পরিমাণমতো পানি দিয়ে গুলে পাত্রে ঢেলে দিন। অল্প আঁচে রান্না করুন। দুধের কারণে ঘন ঘন বলগ উঠলে চুলার আঁচ কমিয়ে দিন। সেদ্ধ হয়ে এলে চিনি ও লেবুর রস দিয়ে দিন। মাখা মাখা হয়ে এলে সুন্দর একটা গন্ধ ভেসে আসবে। এরপর ডিশে ঢেলে কিশমিশ ও সালাদ দিয়ে সাজিয়ে পোলাও বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।
লেখা ও ছবি: সোনিয়া নাছরিন সিমি

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫