সুইডেনের বিপক্ষে মাঠে নামতে চলেছে জাপান। বিশ্বের কোটি দর্শক সামুরাই ব্লুদের খেলা দেখার অপেক্ষায়। আপনি ফুটবলে জাপানের সমর্থক হোন বা না হোন, সমস্যা নেই। কিন্তু জাপানের খাবারের ভক্ত হয়ে যেতে পারেন যেকোনো সময়। বিচিত্র স্বাদের জন্য বিশ্বজুড়ে জাপানিজ খাবার এখন বেশ জনপ্রিয়। চাইলে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় জাপানিজ খাবার। কিছু উপকরণ বদলে ও বিকল্প ব্যবহার করে তৈরি করে নিন একটি সহজ খাবার।
হালকা ব্যাটারে ডুবিয়ে মুচমুচে করে ভাজা সবজি বা সামুদ্রিক খাবার। এটি তৈরি করতে যেসব উপকরণ দরকার, সেগুলো হলো চিংড়ি, মিষ্টিআলু, গাজর, ব্রকলি কিংবা বেগুন। যে উপকরণ দিয়ে তৈরি করবেন, সেগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর তেলে ভেজে নিন। যেসব ডিপিং সসে অ্যালকোহল থাকে, সেগুলো এড়িয়ে চলুন। এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন সয়া সস, চিনি ও আদাকুচি দিয়ে তৈরি করা ঘরে তৈরি ডিপিং সস।
পরিষ্কার চিংড়ি অথবা পছন্দের কোনো সবজি, ময়দা এক কাপ, কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, বরফ ঠান্ডা পানি এক কাপ এবং ১টি ডিম।
পারফেক্ট টেম্পুরার মূল রহস্য হলো এর ব্যাটার একদম ঠান্ডা রাখা। বরফ ঠান্ডা পানির সঙ্গে একটি ডিম ভালোভাবে মিশিয়ে নিন। ময়দা ও কর্নফ্লাওয়ার একসঙ্গে মেশান। এবার ঠান্ডা মিশ্রণটি অল্প অল্প করে ময়দায় ঢেলে এমনভাবে মিশিয়ে নিন, যেন দলা থেকে না যায়। ভাজার ঠিক আগে মূল উপাদানগুলোকে শুকনো ময়দায় হালকা গড়িয়ে নিয়ে ব্যাটারে ডুবিয়ে নিন। কড়াইতে মাঝারি আঁচে গরম তেলে ভেজে নিন। হালকা সোনালি এবং মুচমুচে হওয়া পর্যন্ত ডিপ ফ্রাই করুন। সবশেষে, তেল ঝরিয়ে সসের সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।

‘কনডে নেস্ট ট্রাভেলার’ ২০২৬-এর রিডার্স চয়েস অ্যাওয়ার্ডসে বিশ্বের সেরা শহরের মুকুট অর্জন করেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। ১০০-এর মধ্যে ৯৭ দশমিক ৬৮ নম্বর পেয়ে প্যারিস, ইস্তাম্বুল ও টোকিওর মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে শহরটি।
৬ মিনিট আগে
একটা সুন্দর সকালের ওপর নির্ভর করছে আপনার সারা দিনের কর্মক্ষমতা আর মেজাজ। তাই সকালটা শুরু হওয়া উচিত একেবারে ধীর গতিতে, কোনো তাড়াহুড়া না করে ঠান্ডা ভাবে। এ জন্য সকালে কিছু নির্দিষ্ট কাজ করা জরুরি। আর কিছু কাজ কোনো ভাবেই সকালে করা ঠিক নয়। এই পরিবর্তনগুলো শুরু করতে পারেন পূজার ছুটি থেকে। এতে বদলগুলো...
১৪ ঘণ্টা আগে
গরদ শাড়ি হলো হাতে বোনা ঐতিহ্যবাহী ও খাঁটি সিল্ক বা রেশমের শাড়ি। ‘গরদ’ শব্দটির অর্থ হলো সাদা বা খাঁটি। এর জমিন সম্পূর্ণ সাদা বা অফ-হোয়াইট রঙের হয়ে থাকে এবং পাড় ও আঁচল তুলনামূলক সাধারণ হয়। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী হলেও গরদের শাড়ি এ দেশেও পরার চল আছে। উৎসব শেষে সঠিক নিয়মে সংরক্ষণ করলে গরদের...
১৭ ঘণ্টা আগে
পোশাকের সৌন্দর্য অনেকটা নির্ভর করে তার নকশার ওপর; বিশেষ করে গলার নকশা মুখ, ঘাড় ও কাঁধের সৌন্দর্যকে আলাদা করে ফুটিয়ে তোলে। তাই পছন্দের পোশাক পরলেই সাজ সম্পূর্ণ হয় না, তার সঙ্গে মানানসই গয়না বেছে নেওয়া বেশ জরুরি। একই হার এক পোশাকে যতটা আকর্ষণীয় দেখায়, অন্য পোশাকে সেটি হয়তো ততটা মানানসই না-ও হতে...
২০ ঘণ্টা আগে