
ফুটবল দল হিসেবে অনেকেরই প্রিয় মেক্সিকো। খুব কম হলেও মেক্সিকান খাবারের চল আছে আমাদের দেশে, বিশেষ করে ঢাকা শহরে। সালসা মেক্সিকোর একটি সসজাতীয় খাবার। এটির সঙ্গে মিশিয়ে বিভিন্ন খাবার খাওয়া হয়। দুটি জনপ্রিয় মেক্সিকান খাবার সালসা অ্যান্ড চিপস এবং ম্যাঙ্গো সালসা।
মেক্সিকান রান্নায় সালসার ব্যবহার বেশ পুরোনো; তবে চিপসের সঙ্গে সালসা খাওয়ার প্রচলন হয়েছে মূলত টেক্স মেক্স সংস্কৃতি থেকে। বর্তমানে বিশ্বের প্রায় সব মেক্সিকান রেস্টুরেন্টেই এটি বেশ জনপ্রিয় অ্যাপেটাইজার।
উপকরণ
ভুট্টা বা আটার তৈরি রুটি, তেল, ৪টি পাকা টমেটোর কুচি, আধা কাপের কম পেঁয়াজের মিহি কুচি, ১টি জালাপেনো বা মরিচকুচি, ধনেপাতাকুচি সামান্য, লেবুর রস, লবণ ও স্বাদমতো গোলমরিচ।
প্রণালি
একটি বাটিতে টমেটো, পেঁয়াজ, জালাপেনো বা মরিচকুচি ও ধনেপাতা ভালোভাবে মিশিয়ে নিন। এরপর পরিমাণমতো লবণ ও গোলমরিচ দিয়ে চেখে স্বাদ ঠিক করুন। মিশ্রণটি এক ঘণ্টা ঢেকে রেখে দিন। এতে সব উপকরণের স্বাদ একসঙ্গে মিশে যাবে। এবার ভুট্টা বা আটার রুটি ত্রিভুজ আকারে কেটে, সোনালি রং হওয়া পর্যন্ত গরম তেলে ভেজে নিন। এরপর একটি টিস্যুর ওপর তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে সামান্য লবণ ছিটিয়ে দিন। এবার রেখে দেওয়া মিশ্রণটির সঙ্গে লেবুর রস এবং সামান্য জিরার গুঁড়া মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে সালসা তৈরি করে নিন। এটি ত্রিভুজ আকারে ভাজা রুটি বা চিপসের সঙ্গে পরিবেশন করুন।
যাঁরা মিষ্টি ফল দিয়ে তৈরি খাবার পছন্দ করেন, তাঁদের জন্য ম্যাঙ্গো সালসা হতে পারে একটি ভিন্ন স্বাদের খাবার।

উপকরণ
ছোট টুকরা করে কাটা ১টি পাকা আম, আধা কাপ শসাকুচি, ১ টেবিল চামচ জালাপেনো কুচি, পেঁয়াজকুচি সামান্য, ধনেপাতা সামান্য, লেবুর রস, লবণ ও গোলমরিচ।
প্রণালি
সব উপকরণ একটি বাটিতে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর স্বাদমতো লবণ ও গোলমরিচ দিন। কয়েক মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

মিশেলিন স্টার। রন্ধনশিল্পে ‘মিশেলিন স্টার’ পাওয়া মানে অস্কার পাওয়া। কিন্তু এই রাজকীয় আভিজাত্যের পেছনের কাহিনি জানলে যে কেউ হেসে ফেলবেন। আবার একে ঘিরে আছে রহস্যময় কিছু বিষয়, যা শুরু থেকে আজ পর্যন্ত সবার কাছে রহস্যঘেরা। কিন্তু সব মিলিয়ে মিশেলিন স্টার পাওয়া রেস্তোরাঁ ও শেফদের জন্য সর্বোচ্চ...
৩ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ায় এখন চারদিকে শুধু আশি ও নব্বইয়ের দশকের ছোঁয়া। রেট্রো ফিল্টার, ভিনটেজ আউটফিট কিংবা সেকালের পপ কালচারের ফটো ট্রেন্ডে মেতেছেন সব বয়সের মানুষ। তবে কখনো কি ভেবে দেখেছেন...
১১ ঘণ্টা আগে
ঘরে ঢুকতেই যদি নাকে আসে বেলি ফুলের মিষ্টি সুবাস, কোথাও ধূপের পরিচিত গন্ধ, আবার কোথাও ভেসে আসে ল্যাভেন্ডার কিংবা ভ্যানিলার নরম ঘ্রাণ; তাহলে সেই ঘর শুধু দেখা নয়, অনুভব করা যায়। ঘরের সাজ যেমন মানুষের রুচির পরিচয় দেয়, তেমনি ঘরের গন্ধও তৈরি করে আলাদা এক আবহ।
১২ ঘণ্টা আগে
সোজা, সিল্কি ও মসৃণ চুলের আশায় অনেকে পারলারের শরণাপন্ন হন রিবন্ডিং করতে। তবে কেমিক্যাল ও তীব্র তাপ প্রয়োগের মাধ্যমে করা এই কৃত্রিম সোজা ভাব ধরে রাখা বেশ চ্যালেঞ্জিং। রিবন্ডিং করার প্রাথমিক তিন দিন চুল না ভেজানোর নিষেধাজ্ঞা কাটার পর অনেকে ভাবেন, যত্ন নেওয়ার ঝামেলা শেষ।
১৩ ঘণ্টা আগে