
ঝটপট পুষ্টিকর কিছু খাওয়ার ইচ্ছায় এক বাটি গরম স্যুপের চেয়ে আরামদায়ক আর কীই-বা হতে পারে। এই রোদ এই বৃষ্টির এই আবহাওয়ায় ভিন্ন ধরনের এক বাটি স্যুপ আপনার সময়কে আরও উপভোগ্য করে তুলতে পারে। ইতালিয়ান ক্ল্যাসিক রেস্তোরাঁগুলোর বেশ জনপ্রিয় ও ঐতিহ্যবাহী স্যুপ ‘জুপা দি লেন্টিচি’।
ইতালিয়ান এই নাম বাংলায় সহজ কথায় দাঁড়ায়, মসুর ডাল বা লেন্টিলের স্যুপ। ইতালির পরিবারভেদে বা ঋতুভেদে এই স্যুপের রেসিপিতে কিছুটা বৈচিত্র্য দেখা যায়। কেউ কেউ এতে টমেটো, পারমেসান চিজ কিংবা নানা পদের ইতালিয়ান হার্বস ব্যবহার করেন। তবে এই ক্ল্যাসিক স্যুপের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর সহজলভ্য উপাদানে। সম্পূর্ণ নিরামিষ এই স্যুপ তৈরি করতে কোনো টমেটো বা দুগ্ধজাত পণ্যের প্রয়োজন হয় না।
মিহি করে কুচানো পেঁয়াজ, গাজর, অল্প মৌরি, রসুন, লবণ, গোলমরিচের গুঁড়া, রেড পেপার ফ্লেক্স, শুকনো সবুজ বা বাদামি ডাল, অলিভ অয়েল ও পানি। তবে চাইলে পানির পরিবর্তে ভেজিটেবল ব্রথ (সবজির স্টক) বা বোন ব্রথও ব্যবহার করা যেতে পারে। তবে এই স্যুপে লাল ডাল ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। সবুজ বা বাদামি ডাল শক্ত টেক্সচার এই স্যুপের স্বাদের সঙ্গে সবচেয়ে ভালো মানায়। তবে সাধারণ স্থানীয় মুদিদোকানে এটি সব সময় সহজলভ্য না-ও হতে পারে। সুপারশপ কিংবা বড় বড় পাইকারি বাজারে আস্ত মসুর ডাল বা খোসাযুক্ত কালো/বাদামি মসুর ডাল নামে খোঁজ করলে পাওয়া যেতে পারে।
প্রথমে মিহি করে কেটে রাখা পেঁয়াজ, গাজর, সেলেরি এবং রসুন একসঙ্গে নিয়ে অলিভ অয়েলে হালকা ভেজে নিতে হবে। ভাজা হলে তার মধ্যে পরিমাণমতো লবণ, গোলমরিচের গুঁড়া এবং রেড পেপার ফ্লেক্স দিয়ে সহজ মসলার মিশ্রণটি মিশিয়ে নিতে হবে। এবার ধুয়ে রাখা শুকনো ডাল কড়াইতে ঢেলে দিতে হবে। এরপর এতে পানি অথবা ভেজিটেবল ব্রথ/বোন ব্রথ যোগ করতে হবে। সব উপাদান একসঙ্গে ঢেকে মাঝারি আঁচে সেদ্ধ হতে দিন। ডাল পুরোপুরি নরম হয়ে এলে এবং সব উপকরণের নির্যাস ও স্বাদ একসঙ্গে মিশে ঘন হয়ে উঠলেই তৈরি হয়ে যাবে গরম-গরম জুপা দি লেন্টিচি।
সূত্র: মিনিমালিস্ট বেকার

ঘুমের সময় ঘাড়, কাঁধ বা পিঠে ব্যথা হলে অনেকেই বিছানা বা গদির দিকে নজর দেন। কিন্তু সমস্যার কারণ হতে পারে বালিশও। ঘুমের ধরন, কাঁধের প্রস্থ, গদির নরম-শক্তভাব—এসব বিবেচনা করেই নিজের জন্য উপযুক্ত বালিশ বেছে নেওয়া উচিত বলে জানিয়েছেন ম্যানচেস্টার স্কুল অব ফিজিওথেরাপির সহযোগী অধ্যাপক ও ফিজিওথেরাপিস্ট
৩ ঘণ্টা আগে
কথায় আছে, বিড়ালের নয় জীবন। কিন্তু ভূমধ্যসাগরের দুই খুদে দ্বীপে গেলে মনে হবে, নয় জীবন নয়; একেবারে রাজ্য গড়ে সেখানে রাজত্ব করছে হাজার হাজার বিড়াল। একটি হলো ভূমধ্যসাগরের পূর্ব কোণের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। অন্যটি স্পেনের ছোট্ট দ্বীপ নুয়েভা তাবারকা। মানুষের চেয়ে বিড়ালের দাপট যেখানে বেশি...
৩ ঘণ্টা আগে
অনেক সময় দেখা যায়, ক্যানসার ধরা পড়ে চতুর্থ স্টেজে গিয়ে। তখন কারও কারও ক্ষেত্রে কিছুই করার থাকে না। অথচ জীবনের শুরু থেকে সুস্থ ও সুন্দর জীবনযাপন মেনে চললে যেকোনো ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।
৯ ঘণ্টা আগে
বাজারে আমড়া পাওয়া যাচ্ছে। ভিটামিন সি-তে পরিপূর্ণ ফলটি দিয়ে তৈরি করা সম্ভব সুস্বাদু কিছু খাবার। আপনাদের জন্য আমড়ার দুটি রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর।
১০ ঘণ্টা আগে