ফোল্ডেবল ডিভাইসের দুনিয়ায় নতুন চমক আনবে অ্যাপল। স্যামসাং, ওয়ানপ্লাস, অপ্পো ও মটোরোলার মতো ফ্লোডিং ফোন নয়, কোম্পানিটি আনবে ফ্লোডিং আইপ্যাড। ২০২৪ সালের শেষে বা ২০২৫ সালের শুরুতে ফোল্ডেবল আইপ্যাড বাজারে আসতে পারে। ডিজিটাইমসের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইলের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বিভিন্ন সূত্র বলছে, চার বছর ধরে ফোল্ডেবল ডিভাইস নিয়ে কাজ করছে অ্যাপল। ডিভাইসগুলো নকশায় বারবার পরিবর্তন আনছে কোম্পানিটি। এখনো ফোল্ডেবল ডিভাইসের নকশা চূড়ান্ত হয়নি। ডিসপ্লে প্যানেল ও হিনজের (একধরনের কবজা, যা দুটি বস্তুকে সংযুক্ত করে) উন্নয়নে গুরুত্ব দিচ্ছে অ্যাপল।
স্যামসাং থেকে ফোল্ডেবল ডিসপ্লে কিনতে পারে অ্যাপল
স্যামসাং ও এলজির ডিসপ্লে পেতে আলাপ-আলোচনা শুরু করেছে অ্যাপল। কোম্পানিটি ডিসপ্লের ভাঁজ নিয়ে উদ্বিগ্ন। ডিসপ্লের ভাঁজ যেন বেশি দৃশ্যমান না হয়, এ জন্য অ্যাপল চেষ্টা করছে।
আরও সাধারণ ডিজাইনে হিনজকে তৈরি করতে চাইছে অ্যাপল। তবে অ্যাপল বেশি কর্মক্ষম, সাশ্রয়ী এবং সহজে প্রস্তুতযোগ্য হিনজ ডিজাইন করেছে বলে ধারণা করা হচ্ছে।
ফোল্ডেবল আইপ্যাড তৈরির কারণ
ডিজিটাইম বলছে, দুটি কারণে ফোল্ডেবল আইফোনের পরিবর্তে ফোল্ডেবল আইপ্যাড তৈরি করবে অ্যাপল। প্রথম কারণ হলো–আইপ্যাডওস ফোল্ডেবল ডিভাইসের সঙ্গে বেশি কার্যকার। আইফোনের চেয়ে ট্যাবলেটের বাজার ছোট হওয়া এর দ্বিতীয় কারণ। তাই প্রথম ফোল্ডেবল ডিভাইস নিয়ে কোনো সমস্যা দেখা দিলেও তা কোম্পানির ওপর বেশি প্রভাব ফেলবে না। সহজেই ক্ষতি পুষিয়ে নিতে পারবে অ্যাপল।
ট্যাবলেট বাজারে শীর্ষে রয়েছে অ্যাপল। যদিও চলতি বছরে অ্যাপলের ট্যাবলেট বিক্রি ১৬ দশমিক ৮ শতাংশ কমেছে। কারণ বিশ্বে ট্যাবলেটের বাজার ছোট হয়ে আসছে। চলতি বছরে ট্যাবলেটের বাজারে বিক্রি ২৯ দশমিক ৯ শতাংশ কমেছে। তবে ফোল্ডেবল আইপ্যাডের মাধ্যমে অ্যাপল বিশ্বের ট্যাবলেটের বাজারকে চাঙা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
ফোল্ডেবল আইফোনও আসতে পারে
বিভিন্ন সূত্র বলেছে, ফোল্ডেবল আইপ্যাড সফল হলে অ্যাপল পরবর্তী সময়ে ফোল্ডেবল আইফোনও নিয়ে আসতে পারে। তবে ২০২৫ বা ২০২৬ সালের আগে ফোল্ডেবল আইফোন আসার সুযোগ কম। সুতরাং স্যামসাংয়ের গ্যালাক্সি জি ফোল্ড ও গ্যালাক্সি জি ফ্লিপ ফোল্ডিং ফোনের সঙ্গে এখনই প্রতিযোগিতায় নামছে না অ্যাপল।
অ্যাপল সব সময়ই চমক দিয়ে নতুন ডিভাইস নিয়ে আসে। এ ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না বলে আশা করা যায়।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে আমাদের ত্বকের টানটান ভাব। মুখের চামড়া কুঁচকে যাওয়া ও ভাঁজ পড়া, চোখের নিচে ভাঁজ পড়া, ত্বক নির্জীব হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয় এ সময়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে আজকাল অনেকে নানা ধরনের সেরাম ব্যবহার করেন।
৩০ মিনিট আগে
দাওয়াতে বা বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে হালকা হলেও মেকআপ তো করাই হয়। তবে মূল উদ্দেশ্য থাকে উজ্জ্বল দেখানো। তাই বিশেষ দিনগুলোয় মেকআপের আগে ত্বকে বিভিন্ন ধরনের ফেসপ্যাক ব্যবহার করেন নারীরা। এতে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হয়, সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ত্বক হয় মসৃণ।
৩ ঘণ্টা আগে
ব্যস্ত এবং সফল ক্যারিয়ারের মাঝেও নিজের সৌন্দর্য ও ত্বকযত্নে মারগট রবির পছন্দ বেশ সহজ-সরল স্কিন কেয়ার। সংবেদনশীল ত্বকের জন্য খুব বেশি প্রসাধনী নয়, বরং সহজ কয়েকটি অভ্যাস মেনে চলেন তিনি। নিয়মিত ক্লিনজিং, ময়শ্চারাইজিং, সানস্ক্রিন, পর্যাপ্ত ঘুম এবং ত্বকের প্রয়োজন বুঝে বাড়তি যত্ন—এই কয়েকটি অভ্যাসই তাঁর...
৫ ঘণ্টা আগে
পর্তুগালের অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী ডেজার্ট বাবা দ্য কেমেলো। পর্তুগালে ঘুরতে যাওয়া পর্যটকেরা এর নামের বাংলা বা ইংরেজি অর্থ শুনলে প্রথমটায় খানিক চমকে যান। কারণ, বাবা দ্য কেমেলো শব্দটির আক্ষরিক অর্থ উটের লালা! তবে ভয় পাওয়ার কিছু নেই, এই সুস্বাদু ডেজার্টে উটের কোনো উপাদানের উপস্থিতি নেই...
৭ ঘণ্টা আগে