
উদ্ভাবনের দুনিয়ায় বয়স কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। দারুণ আইডিয়া দিয়ে পৃথিবী জয় করে নিয়েছে বিভিন্ন বয়সের মানুষ। সেখানে যেমন ৮০ বছর বয়সীরা আছেন, তেমনি আছে কিশোরেরাও। সে রকমই একজন আমাদের তামজিদ রহমান। মাত্র ১৬ বছর বয়সে রক্ত আদান-প্রদানের একটি অ্যাপ তৈরি করেছিল সে। ‘ব্লাড লিংক’ নামের সেই অ্যাপের যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালে।
খুব কম সময়ে সাড়া ফেলে ‘ব্লাড লিংক’। সেই সংবাদ দ্রুত পৌঁছে যায় আন্তর্জাতিক অঙ্গনে। এরই ধারাবাহিকতায় নেদারল্যান্ডসভিত্তিক কিডস রাইটস ফাউন্ডেশনের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের (আইসিপিপি) ৩০ জনের চূড়ান্ত তালিকায় নাম ওঠে তামজিদের।
তামজিদের আগে এ পুরস্কারের তালিকায় বাংলাদেশ থেকে অনেকে জায়গা করে নিয়েছিলেন। ২০০৫ সালে রোমে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ সম্মেলন থেকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার চালু করে নেদারল্যান্ডসভিত্তিক ‘কিডস রাইটস’ নামের সংগঠনটি। ১২ থেকে ১৮ বছর বয়সীরা এ পুরস্কারের জন্য মনোনীত হয়। শিশুদের অধিকার উন্নয়ন ও নিরাপত্তায় বিশেষ অবদানের জন্য প্রতিবছর দেওয়া হয় আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার। ২০১৩ সালে এ পুরস্কার পেয়েছিলেন মালালা ইউসুফজাই।
ব্লাড লিংক নামের অ্যাপটি কেন তৈরি করেছিলেন তামজিদ—জানিয়েছেন বিস্তারিত। জানিয়েছেন, রক্তের জন্য মানুষের ভোগান্তি তিনি দেখেছেন খুব কাছ থেকে। মানুষের ভোগান্তির সেসব অভিজ্ঞতা তাঁকে অ্যাপটি তৈরিতে উদ্বুদ্ধ করে। তামজিদ বলেন, ‘সেটির এমন সাফল্যে আমি আনন্দিত। এতে আমাদের অ্যাপ আরও সমাদৃত হবে। আরও বেশি মানুষ এর ব্যবহার সম্পর্কে জানবে। তাতে সবার উপকার হবে।’

স্বেচ্ছায় রক্তদাতা ও গ্রহীতাদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি করে ব্লাড লিংক। এই অ্যাপ সবার জন্য বিনা মূল্যে উন্মুক্ত।
এটি জরুরি পরিস্থিতিতে এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত সবার জন্য প্রয়োজন অনুযায়ী রক্ত পাওয়া সহজ করেছে।
এরই মধ্যে ১ হাজার ২০০ জনের বেশি সফল রক্তদাতা ও গ্রহীতা এর মাধ্যমে সেবা নিয়েছেন। এ ছাড়া ৫০০ জনের বেশি শিশুর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে এর মাধ্যমে। ব্লাড লিংকে দেশের প্রায় ৯৫০ জন সক্রিয় রক্তদাতা তালিকাভুক্ত হয়েছেন।
আন্তর্জাতিক এই পুরস্কারের হাত ধরে তামজিদ রহমান এবং তার অ্যাপ ব্লাড লিংক ছড়িয়ে পড়ুক সবার মধ্যে। আরও সহজ হোক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

দুজন মানুষের পছন্দ-অপছন্দ বা জীবনধারা আলাদা হওয়াটাই স্বাভাবিক। ভিন্ন মানসিকতা বা অভ্যাস সত্ত্বেও বহু দম্পতি বছরের পর বছর সুখে একসঙ্গে কাটিয়ে দেন। ছোটখাটো মতবিরোধ হলেও তা ভালোবাসায় বাদ সাধে না। কিন্তু সাম্প্রতিককালে সম্পর্কের সমীকরণে নীরবে ফাটল ধরাচ্ছে নতুন এক আধুনিক মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ...
৪৪ মিনিট আগে
কয়েক বছর ধরে সৌন্দর্যবিশ্বে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল কোরিয়ান গ্লাস স্কিন। কোরিয়ান ধারা মেনে তাই রূপসচেতনেরা এমনভাবে ত্বকের যত্ন নেওয়া ও মেকআপ করা শুরু করলেন, যাতে ত্বক কোরিয়ানদের মতোই স্বচ্ছ ও চকচকে হয়ে ওঠে। তবে বিউটি ট্রেন্ডে সম্প্রতি লেগেছে নতুন হাওয়া।
১৭ ঘণ্টা আগে
ডিজনিল্যান্ড এমন একটি পার্ক, যা সরাসরি নিয়ে যায় শৈশবের রঙিন স্মৃতির ভিড়ে। ডিজনির গল্পগুলোতে ছিল রাজা রানি, কথা বলতে পারা পশু, পাখি, গাছ। একেবারে রঙিন আর আকাঙ্ক্ষিত একটি জীবন। যেখানে কষ্টের পরের সুখটা সবাই উপভোগ করতে পারত। গল্প পড়া শেষ হতো একটা লাইন দিয়ে—অবশেষে তারা সুখে-শান্তিতে বসবাস করতে লাগল।
২১ ঘণ্টা আগে
পাহাড়ের পরতে পরতে লুকিয়ে থাকা সৌন্দর্য দেখার সুবর্ণ সময় বর্ষা, শরৎ ও হেমন্তকাল। সেই পাহাড় যদি হয় তিন পার্বত্য জেলায়, তাহলে তো কথাই নেই। এই সময়গুলোতে পাহাড় তার রূপের ডালি মেলে ধরে। চারপাশে সবুজ আর সবুজ। এবার আমাদের অভিযান ছিল রাঙামাটি জেলার গহিনে সৌন্দর্যের আধার রাইক্ষং ঝরনা। দলে ছিলাম ছয়জন।
১ দিন আগে