
দেশে প্রথমবারের মতো গর্ভের শিশুর শরীরে সফলভাবে রক্ত সঞ্চালন (ইন্ট্রা-ইউটেরিন ফিটাল ব্লাড ট্রান্সফিউশন) করা হয়েছে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফিটো-ম্যাটার্নাল মেডিসিন ইউনিটে গত ২৯ জুন জটিল এই চিকিৎসাপদ্ধতি সফলভাবে সম্পন্ন হয়।

আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে ১৪ জুন দেশের প্রধান বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মসূচিত অনুষ্ঠিত হবে রাজধানীর উত্তরায় অবস্থিত ইউএস-বাংলা এয়ারলাইনসের করপোরেট অফিসে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল ও ব্যাংকের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার (১২ মে) করপোরেট প্রধান কার্যালয়ে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

মানুষের সবচেয়ে মূল্যবান সেবা হলো রক্তদান। এই নিঃস্বার্থ মানবিক কাজের মধ্য দিয়ে অসংখ্য প্রাণ ফিরে পায় নতুন জীবন। আজকের তরুণ প্রজন্ম শুধু নিজের জন্য নয়, সমাজের জন্যও কাজ করছে। তাদের মধ্যে অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান সূর্য। তিনি ৯৯ বার রক্তদান করেছেন...