এই গরমে শরীরে প্রশান্তি এনে দিতে পারে এক গ্লাস ঠান্ডা কাঁচা আমের জুস। গরমে প্রায় সবারই যে সমস্যা হতে দেখা যায় তা হলো, অতিরিক্ত ঘাম আর ঘামাচি। অনেক সময় অতিরিক্ত গরমে ত্বকে দেখা দেয় র্যাশ বা অ্যালার্জি। এসব সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত ডায়েটে রাখতে পারেন মৌসুমি ফল আম। গরমে অতিরিক্ত ঘামে শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড ও লোহা বের হয়ে যায়। কাঁচা আম শরীরের এই ঘাটতি দূর করতে পারে নিমেষেই। এখন বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে। শরীরে পানির ঘাটতি দূর করতে কাঁচা আম দিয়ে জুস তৈরি করতে পারেন।
কাঁচা আমের জুসের রেসিপি-
উপকরণ
কাঁচা আম ২ কাপ, কাঁচা মরিচ ২টি (ছোট), লবণ স্বাদমতো, বিট লবণ ১ চা চামচ, চিনি আধা কাপ, ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, পুদিনাপাতা ১/২ কাপ।
প্রস্তুত প্রণালি
বরফ ঠান্ডা পানি দিয়ে সব উপকরণ একসঙ্গে ব্লেড করে নিন। এবার মিশ্রণটি ছেঁকে নিয়ে বরফের টুকরো দিয়ে গ্লাসে পরিবেশন করবেন। এবারের রমজানে ইফতারিতে বাইরের অস্বাস্থ্যকর পানীয় না খেয়ে ঘরে তৈরি করতে পারেন কাঁচা আমের জুস।

হুট করে গৃহকর্মী কাজে আসেনি? রান্নার ঝামেলা এড়াতে লইট্টা শুঁটকির কৌটাই নাহয় বের করুন। আপনাদের জন্য লইট্টা শুঁটকির লারার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে
পয়লা বৈশাখ তো চলেই এসেছে। দেশজুড়ে একটা উৎসবের আমেজ থাকবে। তবে এই উচ্ছ্বাস শুধু মন নয়; ঘরবাড়ি, পোশাক-পরিচ্ছদ ও সাজগোজও রাঙিয়ে দেবে। এই দিনে ঘোরাঘুরির আগে আপনাকে ঠিক করে নিতে হবে, ঠিক কেমন করে কাটাতে চান। দল বেঁধে দূরে কোথাও যদি যেতে চান, কিংবা কাছাকাছি এদিক-ওদিক ঘুরে...
৯ ঘণ্টা আগে
পয়লা বৈশাখের দিন ইলিশ ভাজা এবং নানান স্বাদের ভর্তা সবার খাবার টেবিলে শোভা পায়। এবার না হয় ভিন্ন স্বাদের দুই পদ রাখলেন পাতে। আপনাদের জন্য রেসিপি...
৯ ঘণ্টা আগে
আজ চৈত্রের শেষ দিন। আগামীকাল নতুন বছরের প্রথম দিন—পয়লা বৈশাখ। এই দিনকে স্বাগত জানাতে চাই জাঁকালো আয়োজন। চাই সাজসজ্জা। শুধু নিজে সাজলেও হবে না, নতুন করে সাজাতে হবে বাড়িঘর, মেঝে কিংবা দেয়াল।
১০ ঘণ্টা আগে