
রাতে রান্না করতে ইচ্ছা করছে না। গরম ভাতের সঙ্গে কলার থোড় ভাজি দিয়ে উদর পূর্তি করুন। স্বাদে অনন্য এই খাবারের রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
কলার থোড়কুচি চার কাপ, ডিম দুটি, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচ পাঁচ-ছয়টা, কালিজিরা এক চা-চামচ, শুকনা মরিচ দুটি, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনিয়াগুঁড়া আধা চা-চামচ করে, লবণ ও চিনি স্বাদমতো, সয়াবিন তেল আধা কাপ এবং ঘি দুই টেবিল চামচ।
প্রণালি
কলার থোড় মোটা খোসা ফেলে কাটার সময় সুতার মতো অংশ আঙুল দিয়ে জড়িয়ে ফেলে দিতে হবে। পরে আলুভাজির মতো কেটে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে শুকনা মরিচ ও কালিজিরার ফোড়ন দিন। পরে ডিম দিয়ে ঝুরি করে ভেজে নিন। তারপর থোড়কুচি, পেঁয়াজকুচি, আদা-রসুনবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনিয়াগুঁড়া, লবণ-চিনি দিয়ে ঢাকনাসহ রান্না করুন। পরে কাঁচা মরিচ, চিনি, ঘি দিয়ে নেড়েচেড়ে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল কলার থোড় ভাজি।

আমের দিনে আমের আচার তৈরি হবে না, তা কি হয় নাকি? আম ও রসুনের আচার তো অনেকবার তৈরি করেছেন। এবার সঙ্গে যোগ করুন বোম্বাই মরিচ। আপনাদের জন্য এই আচারের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১ ঘণ্টা আগে
গ্রহের ফেরে আজ আপনি নিজেকে ‘সুপারম্যান’ বা ‘ওয়ান্ডার ওম্যান’ ভাবতে পারেন। অফিসের কঠিন ফাইল হোক বা জ্যামে আটকে থাকা বাস—সবই আপনার কাছে তুড়ি মারার মতো মনে হবে। কিন্তু মনে রাখবেন, অতি আত্মবিশ্বাসে জামার ওপর অন্তর্বাস পরে ফেললে লোকে হাসাহাসিই করবে!
২ ঘণ্টা আগে
করোনা-পরবর্তী সময়ে জনপ্রিয় হয়ে উঠেছিল কোরীয় ত্বকচর্চার রুটিন। সবার কাছে ত্বকের যত্নে ১০টি সুনির্দিষ্ট ধাপ পার করা যেন হয়ে উঠেছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এর ফল ভালোর চেয়ে খারাপই হয়েছে বেশি। তাই ১০ ধাপে ত্বকযত্নের দিন ফুরোল, এল ‘স্মার্ট রেফারিং’। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একাধিক পণ্য ত্বকে...
৩ ঘণ্টা আগে
আমাদের মস্তিষ্ক সব সময় নতুন কোনো চ্যালেঞ্জ বা উদ্দীপনা পেলে দারুণভাবে সক্রিয় হয়ে ওঠে। তবে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখার অর্থ এই নয় যে সব সময় জটিল বা কঠিন কোনো কাজই করতে হবে। খুব সাধারণ এবং একই সঙ্গে দারুণ উপভোগ্য কিছু অভ্যাসের মাধ্যমেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বার্ধক্য ঠেকানো সম্ভব।
১৬ ঘণ্টা আগে