
ছুটির বিকেলে ফুচকা খাওয়ার ইচ্ছা জাগতেই পারে। তবে বাড়িতেই যদি টেলিভিশনে কোনো সিরিজ দেখতে দেখতে ফুচকা খাওয়া যায় সবাই মিলে, তাহলে মন্দ হয় না। ফুচকা তো সুপারশপে কিনতে পাওয়াই যায়, তাহলে পুরটা যদি বাড়িতেই বানিয়ে নেন, আর চিন্তা কি! আপনাদের জন্য ফুচকার পুর ও টক পানি তৈরির রেসিপি ও ছবি দিয়েছেন আফরোজা খানম মুক্তা।
উপকরণ
রেডিমেড ফুচকা, ডাবলি সেদ্ধ দুই কাপ, আলু সেদ্ধ এক কাপ, চিকন চানাচুর পরিমাণমতো, ডিম সেদ্ধ একটা, কাঁচা মরিচের কুচি চার টেবিল চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, ধনেপাতাকুচি চার টেবিল চামচ, বিট লবণ এক চা-চামচ, ভাজা শুকনা মরিচের গুঁড়া এক টেবিল চামচ, ভাজা ধনে ও জিরাগুঁড়া দুই চা-চামচ করে, লেবুর রস বা স্লাইস প্রয়োজনমতো, তেঁতুলের ক্বাথ আধা কাপ, পানি দুই কাপ, সাদা টক পানি।

ফুচকার পুর যেভাবে তৈরি করবেন
ডাবলি ৮-১০ ঘণ্টা ভিজিয়ে রেখে হাঁড়িতে পানি, লবণ, সোডা দিয়ে নরম করে সেদ্ধ করুন। এবার আলু ও ডিম সেদ্ধ করে খোসা ছড়িয়ে রাখুন। একটি পাত্রে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা কুচি করে কেটে রাখুন। এতে যোগ করুন ডাবলি সেদ্ধ, আলু , লবণ, বিট লবণ, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা মরিচের কুচি, ভাজা শুকনা মরিচের গুঁড়া, জিরা ও ধনেগুঁড়া, চটপটি মসলা, লেবুর রস, তেঁতুলের পানি দুই চা-চামচ। সব উপকরণ দিয়ে আলতো হাতে মাখিয়ে ফুচকা মাঝে ফাটিয়ে ডাবলির পুর ভরুন। এরপর চানাচুর, ডিম গ্রেট করে দিয়ে তেঁতুলের পানি বা সাদা টক পানিসহ পরিবেশন করুন।
যেভাবে সাদা টক পানি তৈরি করবেন
আধা কাপ টক দই, এক চা-চামচ ভাজা শুকনা মরিচের গুঁড়া, পরিমাণমতো বিট লবণ, চিনি, লবণ ও ধনেপাতাকুচি একসঙ্গে মিশিয়ে সাদা টক পানি বানিয়ে নিন।
ফুচকার জন্য যেভাবে টক পানি তৈরি করবেন
পাকা তেঁতুল আধা কাপ, পানি দুই কাপ, বিট লবণ এক চা-চামচ, ভাজা শুকনা মরিচের গুঁড়া এক চা-চামচ, ভাজা জিরা ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, লবণ আর চিনি স্বাদমতো, লেবুর রস এক চা-চামচ, কাঁচা মরিচের কুচি দুই টেবিল চামচ একসঙ্গে মিশিয়ে লেবুর স্লাইস দিয়ে টক পানি বানিয়ে নিন।

সকাল ও বিকেল দুবেলা সৈকতে সময় কাটাতে পারেন। শিশুদের নিয়ে সকালের দিকে সাগরের পানিতে নামা ভালো। বিকেলটা সৈকতে বসে বা হেঁটে বেড়ান। বেড়ানোর আগে আবহাওয়ার সতর্কসংকেত জেনে নিন। লাবণী, কলাতলী ও সুগন্ধা বিচ ভ্রমণ করতে পারেন। হঠাৎ বৃষ্টিতে শিশু যেন ভিজে না যায় তাই সঙ্গে ছাতা রাখুন।
১ ঘণ্টা আগে
‘বিউটি উইথ ব্রেইন’ বলতে যা বোঝায়, স্কারলেট জোহানসন আসলে তাই। শুধু ‘অ্যাভেঞ্জার’ সিরিজের তুখোড় অভিনেত্রী হিসেবে তাঁকে দেখলে ভুল হবে। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ‘সর্বোচ্চ আয়কারী’ তারকা হিসেবেও পরিচিত তিনি। মূলত তিনি একাধারে অভিনেত্রী, গায়িকা, প্রযোজক ও পরিচালক। চলচ্চিত্রের পর্দায় অবশ্য...
১২ ঘণ্টা আগে
বিদেশি রান্নায় মিষ্টি ও টক স্বাদের মেলবন্ধন নতুন কিছু নয়। তবে ডালিমের টক-মিষ্টি স্বাদ আর আখরোটের ঘ্রাণে চিকেন রান্নার এমন আয়োজন বেশ ব্যতিক্রম। ইরানের ঐতিহ্যবাহী খাবার ফেসেনজান ঠিক এমনই একটি পদ। মুরগির মাংস ৫০০ গ্রাম, আখরোট দেড় কাপ, পেঁয়াজ ১টি, তেল ১ টেবিল চামচ, হলুদ ১ চা-চামচ, দারুচিনি ১ টুকরা...
১৫ ঘণ্টা আগে
ঘর হলো আমাদের শান্তির আশ্রয়। যেখানে সব ক্লান্তি ভুলে স্বস্তি খুঁজি। তবে লালন করা কিছু ভুল সজ্জার কারণে অনেক সময় সেই শান্তির জায়গা অশান্ত বা বিষাদময় হয়ে উঠতে পারে। আবহাওয়ার পরিবর্তন বা ঋতুবদলের এই সময়ে তাই বেডরুমের চেনা রূপ বদলে ফেলার উপযুক্ত সুযোগ। শরতের শুরুতে তাই নতুন করে সাজিয়ে তুলুন অন্দরমহল...
১৭ ঘণ্টা আগে