প্রতিদিনের নাশতায় পরোটা, রুটি কিংবা ডিমের নানা পদ খেতে খেতে একঘেয়েমি চলে আসতেই পারে। তখন পরিচিত উপকরণ দিয়ে একটু ভিন্ন দেশের স্বাদ ঘরে আনা যায়। জাপানের জনপ্রিয় ওকোনোমিয়াকি হতে পারে তেমনই একটি পদ। দেখতে অনেকটা মোটা প্যানকেকের মতো হলেও স্বাদে এটি পুরোপুরি আলাদা। বাঁধাকপি, ডিম, ময়দা ও মাংসের সঙ্গে তৈরি এই পদে যোগ হয় বিশেষ সস ও মেয়োনিজ। বাংলাদেশে সহজে পাওয়া যায় এমন উপকরণ দিয়েই এর ঘরোয়া সংস্করণ তৈরি করা সম্ভব।
বাঁধাকপি ৪ কাপ, ময়দা ১ কাপ, ডিম ৪টি, পানি বা চিকেন স্টক প্রায় ১ কাপ, বেকিং পাউডার আধা চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি সামান্য, কাঁচা মরিচ কুচি ২টি, পেঁয়াজকুচি আধা কাপ, আদাকুচি ১ চা-চামচ এবং তেল পরিমাণমতো। এর সঙ্গে দেওয়া যেতে পারে পাতলা করে কাটা গরু বা মুরগির মাংস ২০০ থেকে ২৫০ গ্রাম। ওপরে দেওয়ার জন্য মেয়োনিজ, টমেটো সস বা সামান্য ঝাল সস, কাঁচা পেঁয়াজকুচি ও ধনেপাতা রাখা যেতে পারে।
প্রথমে একটি বড় বাটিতে ময়দা, বেকিং পাউডার, লবণ ও সামান্য চিনি মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে পানি বা চিকেন স্টক দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। ব্যাটার যেন খুব পাতলা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার এতে ডিম, কুচি করা বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা মরিচ ও আদা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সব উপকরণ যেন ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশে যায়। সামান্য গোলমরিচের গুঁড়া বা মরিচের গুঁড়াও দিতে পারেন এতে।

চুলায় একটি সমতল তাওয়া বসিয়ে হালকা আঁচে গরম করুন। সামান্য তেল দিয়ে বাঁধাকপির মিশ্রণটি ঢেলে গোল এবং কিছুটা মোটা প্যানকেকের আকার দিন। ওপর থেকে পাতলা করে কাটা মাংস ছড়িয়ে দেন। এবার ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করুন। নিচের অংশ শক্ত ও হালকা বাদামি হয়ে এলে সাবধানে উল্টে দিন। অন্য পাশও ঢেকে কয়েক মিনিট রান্না করুন। ভেতরের বাঁধাকপি ও মাংস ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দেখে নিন। দুই পাশ সুন্দরভাবে সেঁকা হলে চুলা থেকে নামিয়ে নিন।
গরম ওকোনোমিয়াকির ওপর টমেটো সস ও মেয়োনিজ দিয়ে নকশা করে দিন। ওপর থেকে কাঁচা পেঁয়াজকুচি ও ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।
সূত্র: জাস্ট ওয়ান কুক বুক

আজ আপনার শরীরে এনার্জির মিটার এতটাই ওপরে থাকবে যে মনে হবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সমস্ত শক্তি ভেতরে রিফিল করা হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হবে আজ পুরো পৃথিবীর সব অসমাপ্ত কাজ একা হাতে শেষ করে ফেলবেন। তবে সমস্যা হলো, এই তুখোড় শক্তিকে ভুল জায়গায় খরচ করার একশ শতাংশ ঝুঁকি রয়েছে।
২ ঘণ্টা আগে
উৎসবের দিনগুলোয় সবার ঘরে অতিথি সমাগম হয়। তাই উৎসব শুরুর আগে বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করে তুলতে পছন্দ করেন অনেকে। এতে পরে সময় পাওয়া যায় অন্যান্য কাজ করার জন্য। ব্যস্ত শিডিউলের মাঝে এক দিনে পুরো ঘরের কাজ করতে গেলে ঘাম ছুটে যাওয়াটাই স্বাভাবিক।
২০ ঘণ্টা আগেআর কদিন পরই বেজে উঠবে ঢাক। দেবী আসছেন। দুর্গাপূজার এই উৎসবে ছেলেদের পোশাকের তালিকায় সবার ওপরে থাকে পাঞ্জাবি। এই পোশাক ছাড়া যেন পূজার সাজ অসম্পূর্ণই রয়ে যায়। পূজার প্রতিটি দিন নিজেকে সাজিয়ে তুলতে এবং আরামে থাকতে কেমন পাঞ্জাবি বেছে নেবেন, তা নিয়েই এখন যত ভাবনাচিন্তা। পাঞ্জাবি কেনার আগে তাই জেনে নিন কি
১ দিন আগে
কফি ঘুমের সমস্যা তৈরি করে, এই তথ্য সবাই জানে। কিন্তু কোন সময় কফি পানে ঘুমের সমস্যা দেখা দিতে পারে? কফির মূল উপাদান ক্যাফেইন। এই ক্যাফেইন কীভাবে আমাদের ঘুম কেড়ে নেয়, এ নিয়ে হয়েছে বিস্তর গবেষণা। স্লিপ ফাউন্ডেশন প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষের ওপর সমীক্ষা চালিয়ে দেখেছে, বিকেলে নিয়মিত ক্যাফেইন গ্রহণ...
১ দিন আগে