Ajker Patrika

২০ মিনিটে তৈরি করুন মিষ্টিকুমড়ার বাটার

ফিচার ডেস্ক  
২০ মিনিটে তৈরি করুন মিষ্টিকুমড়ার বাটার
বাংলাদেশে মিষ্টি কুমড়ার সঙ্গে শরৎ ও হেমন্তের সম্পর্ক মূলত কৃষি, আবহাওয়া এবং গ্রামবাংলার খাদ্যসংস্কৃতির এক চমৎকার মেলবন্ধন। ছবি: সংগৃহীত

মিষ্টিকুমড়ার ছক্কা, কুমড়ার ফুল ভাজা এবং বিভিন্ন তরকারিতে মিষ্টিকুমড়ার হালকা মিষ্টি স্বাদ শরতের উৎসবের খাবারের তালিকায় একটি বিশেষ জায়গা দখল করে রাখে। পাশ্চাত্যে যেখানে শরৎ-হেমন্তে পাম্পকিন বা মিষ্টিকুমড়া খাওয়ার উৎসব হয়, বাংলাদেশে ঠিক এই শরৎ-হেমন্তেই মিষ্টিকুমড়ার চাষাবাদ শুরু হয়, ফুল ফোটে এবং নতুন নবান্নের খাবারের অংশ হিসেবে এটি আমাদের গ্রামীণ সংস্কৃতির সঙ্গে মিশে যায়। বাংলাদেশে মিষ্টিকুমড়ার সঙ্গে শরৎ ও হেমন্তের সম্পর্ক মূলত কৃষি, আবহাওয়া এবং গ্রামবাংলার খাদ্যসংস্কৃতির এক চমৎকার মেলবন্ধন। দেশে প্রচলিত কিছু মিষ্টিকুমড়ার খাবার আমাদের সবারই জানা। কিন্তু ঘরে তৈরি করে মিষ্টিকুমড়ার বাটার খেয়েছেন কখনো? মাত্র ৭টি সাধারণ উপাদান দিয়ে তৈরি খাবারটি তৈরি করে দেখতে পারেন।

উপকরণ

  • মিষ্টিকুমড়ার পিউরি: ৮৫০ গ্রাম
  • চিনি বা ব্রাউন সুগার: ২/৩ কাপ
  • মিষ্টি ছাড়া আপেলের জুস: ১/২ কাপ
  • লেবুর রস: ১ টেবিল চামচ
  • পাম্পকিন পাই স্পাইস: আড়াই চা-চামচ
  • দারুচিনির গুঁড়া: ১/২ চা-চামচ
  • লবণ: এক চিমটি

মাত্র ৮টি সাধারণ উপাদান দিয়ে তৈরি করতে পারবেন মিউষ্টিকুমড়ার বাটার। ছবি: সংগৃহীত
মাত্র ৮টি সাধারণ উপাদান দিয়ে তৈরি করতে পারবেন মিউষ্টিকুমড়ার বাটার। ছবি: সংগৃহীত

পাম্পকিন পাই স্পাইস মূলত একটি আমেরিকান মসলার মিশ্রণ। এটি আপনার কাছে না থাকলে ২ চা-চামচ দারুচিনির গুঁড়া, ২ চা-চামচ আদার গুঁড়া, ১ চা-চামচ জায়ফলের গুঁড়া এবং ১/২ চা-চামচ লবঙ্গের গুঁড়া একসঙ্গে মিশিয়ে এই মসলা বানিয়ে নিতে পারেন।

প্রস্তুতপ্রণালি

একটি বড় সসপ্যান বা হাঁড়িতে উল্লেখিত সব উপকরণ (পিউরি, চিনি, আপেল জুস, লেবুর রস, মসলা ও লবণ) একসঙ্গে নিয়ে মাঝারি-উচ্চ আঁচে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। মিশ্রণটিতে বুদ্‌বুদ উঠতে শুরু করলে বা ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে মৃদু বা লো-মিডিয়ামে নিয়ে আসুন। ঢাকনা না দিয়ে টানা ১৫-২০ মিনিট রান্না করুন এবং মাঝে মাঝে নেড়ে দিন, যাতে নিচে লেগে না যায়। ২০ মিনিটেই এটি খুব সুন্দর ঘন ও মাখনের মতো হয়ে আসে, তবে সময় থাকলে আরও ৫-১০ মিনিট হালকা আঁচে রাখতে পারেন, এতে স্বাদ ও রং আরও গাঢ় হবে। রান্না শেষে একটু চেখে দেখুন। প্রয়োজন মনে হলে মিষ্টির জন্য আরও একটু নারকেল চিনি/ম্যাপেল সিরাপ, সামান্য টক ভাবের জন্য লেবুর রস কিংবা ফ্লেভারের জন্য আরও এক চিমটি দারুচিনি বা পাম্পকিন পাই স্পাইস মিশিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেলে সসপ্যানটি নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে একটি পরিষ্কার কাচের কৌটায় ভরে ফ্রিজে রেখে দিন। ফ্রিজে এটি প্রায় দুই সপ্তাহ ভালো থাকে। আর যদি ফ্রিজে সংরক্ষণ করতে চান, তবে এক মাস পর্যন্ত রাখা সম্ভব।

পরিবেশন পরামর্শ

প্যানকেক, ওয়াফেল, ওটমিল কিংবা টোস্ট করা রুটির ওপর মিশিয়ে খেতে পারেন। ফ্রিজ থেকে সরাসরি তুলে অথবা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এনে পরিবেশন করুন।

সূত্র: মিনিমালিস্ট বেকার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত