বাজারে এখনো কিছু আমড়া পাওয়া যাচ্ছে বটে, তবে আমড়ার ঋতে একেবারে শেষের দিকে। এ সময় বানিয়ে রাখতে পারেন আমড়ার মোরব্বা।
উপকরণ
আমড়া ১ কেজি, লাল চিনি ৭৫০ গ্রাম, লবণ স্বাদমতো, তেজপাতা ২টি, দারুচিনি ২টি, এলাচি ৩টি।
প্রণালি
আস্ত আমড়া ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। খোসা ছাড়ানো হয়ে গেলে কাঁটা চামচ বা খেজুর কাঁটার সাহায্যে খুব ভালো করে সম্পূর্ণ আমড়া কেঁচে নিতে হবে। এবারে অল্প লবণ মেখে ২ থেকে ৩ ঘণ্টা ঢেকে রেখে দিতে হবে। এর ফলে আমড়া থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে এবং পরবর্তীতে এই ছিদ্রগুলো দিয়েই চিনির সিরা ঢুকবে। ২ থেকে ৩ ঘণ্টা পর হাত দিয়ে চেপে আমড়া থেকে যতটা সম্ভব পানি নিংড়ে ফেলে দিতে হবে। চুলায় হাঁড়ি বসিয়ে চিনি দিয়ে সামান্য নেড়ে তেজপাতা, দারুচিনি, এলাচি দিয়ে নাড়তে হবে। এ পর্যায়ে আমড়াগুলো দিয়ে চুলার জ্বাল মাঝামাঝিতে রেখে সাবধানে নেড়ে দিতে হবে। চিনি সম্পূর্ণ গলে গেলে ঢাকনা দিয়ে ১৫ মিনিট বেশি আঁচে জ্বাল দিতে হবে। এ সময় খেয়াল রাখতে হবে যেন চিনির সিরায় বলগ এসে পড়ে না যায়। এ জন্য মাঝে মাঝে আলতো করে নেড়ে দিতে হবে। ধীরে ধীরে চিনির সিরা আমড়া টেনে নিয়ে নিজের রং বদলাতে শুরু করবে। ১৫ মিনিট পর চুলার জ্বাল মাঝামাঝিতে এনে ঢাকনা ছাড়া আরও ৩০ মিনিট জ্বাল দিতে হবে। সিরা মোটামুটি টেনে ঘন হয়ে এলেই আমড়ার মোরব্বা তৈরি হয়ে যাবে।
লেখা ও ছবি: আফসানা তরী

ছুটি মানেই অফিস থেকে দূরে থাকা। কিন্তু বাস্তবতা অনেক সময় উল্টো হয়ে দাঁড়ায়। পাহাড়ের সামনে ছবি তুলছেন, সমুদ্রের ঢেউ পায়ের কাছে এসে আছড়ে পড়ছে কিংবা হোটেলের বারান্দায় বসে সকালের কফিতে চুমুক দিচ্ছেন—হঠাৎ মনে হলো, ‘আচ্ছা, কালকের প্রতিবেদনটা কে শেষ করবে?’ এমনকি ছুটির মধ্যেও মনে হতে পারে, ‘একবার অফিসের...
১ ঘণ্টা আগে
মিশেলিন স্টার। রন্ধনশিল্পে ‘মিশেলিন স্টার’ পাওয়া মানে অস্কার পাওয়া। কিন্তু এই রাজকীয় আভিজাত্যের পেছনের কাহিনি জানলে যে কেউ হেসে ফেলবেন। আবার একে ঘিরে আছে রহস্যময় কিছু বিষয়, যা শুরু থেকে আজ পর্যন্ত সবার কাছে রহস্যঘেরা। কিন্তু সব মিলিয়ে মিশেলিন স্টার পাওয়া রেস্তোরাঁ ও শেফদের জন্য সর্বোচ্চ...
৪ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ায় এখন চারদিকে শুধু আশি ও নব্বইয়ের দশকের ছোঁয়া। রেট্রো ফিল্টার, ভিনটেজ আউটফিট কিংবা সেকালের পপ কালচারের ফটো ট্রেন্ডে মেতেছেন সব বয়সের মানুষ। তবে কখনো কি ভেবে দেখেছেন...
১৩ ঘণ্টা আগে
ঘরে ঢুকতেই যদি নাকে আসে বেলি ফুলের মিষ্টি সুবাস, কোথাও ধূপের পরিচিত গন্ধ, আবার কোথাও ভেসে আসে ল্যাভেন্ডার কিংবা ভ্যানিলার নরম ঘ্রাণ; তাহলে সেই ঘর শুধু দেখা নয়, অনুভব করা যায়। ঘরের সাজ যেমন মানুষের রুচির পরিচয় দেয়, তেমনি ঘরের গন্ধও তৈরি করে আলাদা এক আবহ।
১৪ ঘণ্টা আগে