পাহাড়প্রেমী ভোজনরসিকদের খাবারের তালিকায় অনিবার্য হয়ে উঠেছে সুস্বাদু ব্যাম্বু চিকেন বা বাঁশ-মুরগি। পার্বত্য চট্টগ্রামের স্থানীয় এ রেসিপি এখন পর্যটকদের পছন্দের শীর্ষে। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা বাঁশের ভেতর এটি রান্নার পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়।
পাহাড়ের মানুষের খাদ্যতালিকায় ব্যাম্বু চিকেন ওপরের দিকের খাবার। কাঁচা বাঁশের দারুণ ফ্লেভার বিমোহিত করে ভোজনরসিকদের।
উপকরণ
বিশেষ ধরনের কাঁচা বাঁশ, মোরগ ১ কেজি, গরমমসলা ৪০ থেকে ৫০ গ্রাম, রসুন ১ চা-চামচ, জুমের কাঁচা মরিচ ৫০ গ্রাম, আদা ১ চা-চামচ, হলুদ-লবণ পরিমাণমতো, কাঁচা পেঁয়াজকুচি ২ থেকে ৩টি, সাবরাংপাতা। এটি না দিলেও চলবে।
প্রণালি
দেশি মোরগের মাংস হলে ভালো হয়। মুরগি হলে স্বাদ একটু কমে যায়। প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে নিতে হবে। মাংসের সঙ্গে সব মসলা মেখে ২০ মিনিটের মতো রেখে দিতে হবে। ভালোভাবে মিশে গেলে মেরিনেট করা মাংস বাঁশের ভেতর ঢুকিয়ে কলাপাতা দিয়ে ভালো করে বাঁশের মুখ বন্ধ করে দিতে হবে। জ্বলন্ত কাঠের আগুনে মাংস ভরা বাঁশটি ৩০ থেকে ৪০ মিনিট রাখতে হবে। বাঁশ হালকা পোড়া পোড়া হওয়ার পর আগুন থেকে বাঁশ বের করে নিতে হবে। এরপর বাঁশের ভেতর থেকে রান্না হওয়া মাংস বের করে গরম-গরম পরিবেশন করতে হবে।

মাথা ঢাকার রীতি পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে এতটাই পুরোনো যে এর ইতিহাস খুঁজতে গেলে ফিরে যেতে হয় খ্রিষ্টপূর্ব যুগে। আজকের দিনে মাথার ওড়না, স্কার্ফ, ঘোমটা কিংবা টুপিকে আমরা কখনো ধর্মীয় অনুশীলন, কখনো ফ্যাশন, আবার কখনো ঐতিহ্যবাহী পোশাকের অংশ হিসেবে দেখি। কিন্তু ইতিহাসের পাতায় এসব আবরণের অর্থ ছিল আরও...
১৫ ঘণ্টা আগে
কখনো কি খেয়াল করেছেন, আপাতদৃষ্টে জীবনে সবকিছু থাকা সত্ত্বেও মাঝে মাঝে আপনার ভেতরে অদ্ভুত একধরনের শূন্যতা তৈরি হয়। মনে হয় যেন হাজার মানুষের ভিড়ে থেকেও আপনি নিঃসঙ্গ, জীবনে অসংখ্য অর্জন থাকা সত্ত্বেও কোনো অর্জনই আসলে যথেষ্ট মনে হয় না! কী একটা যেন নেই। সত্যজিৎ রায়ের ভাষায়, এমন কিছু একটা নেই, যেটা...
১৯ ঘণ্টা আগে
দুর্গাপূজার আনন্দ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পূজার আনন্দ নতুন পোশাক ছাড়া একেবারেই অসম্পূর্ণ। ষষ্ঠী থেকে দশমী—প্রতিটি দিনের জন্য নিখুঁত এবং আরামদায়ক পোশাক বেছে নিতে কেনাকাটার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। পূজার পোশাক কেনার সময় কিছু বিষয় বিবেচনায় রাখলে পূজায় স্টাইলিশ লুকে ঘুরে বেড়ানোর...
২১ ঘণ্টা আগে
মেদ ঝরিয়ে সুস্থ ও সুস্থির জীবন পেতে অনেকেই নিয়মিত শরীরচর্চা বা ব্যায়ামের ওপর জোর দেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ওজন নিয়ন্ত্রণে ব্যায়ামের ভূমিকা থাকলেও সবচেয়ে বড় প্রভাব ফেলে সুষম খাদ্যাভ্যাস এবং দৈনিক ক্যালরির হিসাব।
১ দিন আগে