নবমীতে নিরামিষ খাওয়ার চল আছে। মৌসুমি সবজি দিয়ে রান্না করা যায় দুর্দান্ত নিরামিষ। রেসিপি দিয়েছেন ছন্দা চৌধুরী।
উপকরণ
আলু, গাজর, মুলা, মিষ্টি কুমড়া, বেগুনসহ অন্যান্য মৌসুমি সবজি, পাঁচ ফোড়ন, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা বাটা, আস্ত শুকনা মরিচ, লবণ, কাঁচামরিচ, ঘি।
প্রণালি
সবজি ধুয়ে কিউব করে কেটে নিন। কড়াইতে সয়াবিন তেল দিয়ে আস্ত শুকনা মরিচ ও পাঁচ ফোড়ন ভেজে নিয়ে। এর মধ্যে ধুয়ে রাখা সবজি ঢেলে দিন। হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা বাটা ও লবণ দিয়ে মিডিয়ামের চেয়ে একটু কম আঁচে ভাপে সেদ্ধ করে নিন সবজিগুলো। সবজি ৭৫ শতাংশ সেদ্ধ হয়ে গেলে তাতে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিন। সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেলে অল্প চিনি এবং ১ থেকে ২ চামচ ঘি দিয়ে নামিয়ে নিন। যারা ঘি খেতে চান না, তাঁরা চাইলে ধনে পাতা কুঁচি কিংবা লেমন গ্রাস কুঁচি দিয়ে সবজি নামিয়ে নিতে পারেন। দুটোতেই আলাদা একটি সুন্দর গন্ধ হয় সবজিতে।

ভাদ্র মাসের গরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। এ সময়ের গরমটা একটু অন্য রকম। ঘেমে যাওয়ার পর যখন হাত-মুখ ধুচ্ছেন, তখনই একটা শুষ্ক টানটান ভাব ত্বকে অনুভূত হয়। এভাবে অনেকের ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে এবং ত্বকে টান ধরছে। ভাদ্র মাসের গরমে তাই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে নিতে হবে বাড়তি সতর্কতা।
৩১ মিনিট আগে
আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে অ্যান্টার্কটিকা অভিযান, ব্রাজিলের আমাজন, চিলির আতাকামা মরুভূমি কিংবা পাবলো নেরুদার বাড়ি, নিকারাগুয়ার রেইনফরেস্ট অথবা বার্লিন থেকে নেদারল্যান্ডসের টিউলিপ বাগান—কোথায় যাননি মহুয়া রউফ! এবার তিনি ঘুরছেন ওশেনিয়া। এখন আছেন ভানুয়াতুতে।
৬ ঘণ্টা আগে
ভুটানকে আমার মনে হয় এই উপমহাদেশের স্বর্গভূমি। যদিও সবাই কাশ্মীরকে ভূস্বর্গ বলে থাকেন। আমি এ পর্যন্ত তিনবার ভুটানে গিয়েছি। পারলে আরও অনেকবার যেতে চাই । তবে হ্যাঁ, পর্যটক হিসেবে আপনি যদি শপিং মল খোঁজেন বা নাইটক্লাবে সন্ধ্যা কাটাতে চান, তবে ভুটান আপনার জন্য নয়।
৬ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়া বলতেই চোখের সামনে ভেসে ওঠে সিউলের রাজপ্রাসাদ, জেজু দ্বীপের আগ্নেয়গিরির প্রাকৃতিক দৃশ্য কিংবা পাহাড়ি ট্রেইল। তবে দেশটির সাম্প্রতিক পর্যটনচিত্রে এসেছে এক অদ্ভুত পরিবর্তন। জেজু দ্বীপের শান্ত ও নির্জন সৈকতে পর্যটকদের দীর্ঘ সারি খুবই সাধারণ দৃশ্য।
৭ ঘণ্টা আগে