রমজান আত্মসংযম ও ইবাদতের মাস। পরিবারের বড়রা যখন রোজা ও ইবাদতে মশগুল থাকেন, তখন ঘরের ছোট সদস্যদের দৈনন্দিন রুটিনে কিছুটা পরিবর্তন আসা স্বাভাবিক। শিশুরা রোজা না রাখলেও রমজান মাসের আধ্যাত্মিক পরিবেশ তাদের মনে গভীর প্রভাব ফেলে। তবে এ সময় শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করা এবং তাদের পর্যাপ্ত ঘুমের দিকে খেয়াল রাখা জরুরি। রমজানের ব্যস্ততার মধ্যেও শিশুর খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য ঠিক রেখে আনন্দময় পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা করতে হবে।
আর্লি চাইল্ডহুড এডুকেটর মাহমুদা মনিকা বলেন, এক থেকে দুই বছরের শিশুরা সাধারণত বুকের দুধ খায় বলে মায়ের পর্যাপ্ত খাবার ও পুষ্টি নিশ্চিত করা জরুরি। মায়ের যেন ডিহাইড্রেশন না হয়, সেদিকে খেয়াল রেখে ইফতার থেকে সেহরি পর্যন্ত খাবারের পরিকল্পনা করতে হবে। যেসব শিশু স্বাভাবিক খাবার খায়, তাদের খাবার তালিকা কেমন হওয়া উচিত, সে বিষয়েও তিনি কিছু পরামর্শ দেন।
সকাল
শিশুকে পুষ্টিকর নাশতা; যেমন ডিম, দুধ, ওটস, প্যানকেক, রুটি, ফল, বাদাম ইত্যাদি দেওয়া যেতে পারে। তবে যেসব ফল ডিহাইড্রেশন কমাবে এবং ইলেকট্রোলাইটস সাপ্লাই করবে, সেগুলো বেশি দিতে হবে, যেমন তরমুজ, আনারস, বাঙ্গি, আঙুর, কমলা ইত্যাদি।
দুপুর
সেহরিতে যে ভাত, ডাল, মাছ কিংবা মাংস এবং সবজি খাওয়া হয়, সেগুলো আলাদা করে রাখা যেতে পারে।
এ ছাড়া বাসায় তৈরি স্যান্ডউইচ, পাস্তা, দই, নুডলস, চিকেন আইটেম—যেকোনো কিছু দেওয়া যেতে পারে, তবে দুপুরের সময়টাতে শিশুর হাইড্রেশন নিশ্চিত করা খুব জরুরি।
বিকেল
বিকেলে পরিবারের সদস্যরা সাধারণত ইফতারি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় শিশুকে ইফতারির জন্য কাটা বিভিন্ন সবজি বা সালাদ দিতে পারেন। এরপর শিশুদের সঙ্গে স্বাস্থ্যকর এবং কিছুটা ভারী ধরনের ইফতারির আয়োজন করলে তাদের রাতের খাবারও নিশ্চিত হয়ে যাবে। ইফতারে দই, চিড়া, কলা, দুধ, সাবু দানা, ফ্রুট সালাদ, হেলদি স্যুপ, সবজি খিচুড়ি, বাসায় বানানো পাকোড়া রাখা যেতে পারে।
রাত
পরিবারের সঙ্গে ইফতারে অংশ নিলে রাতের খাবারে শুধু দুধ অথবা দুধের তৈরি যেকোনো খাবা দিলেই চলবে।

সঠিক পরিবর্তন এবং সচেতনতার মাধ্যমে যেকোনো বয়সেই একটি সুস্থ ও কার্যকর শরীরচর্চার রুটিন বজায় রাখা সম্ভব। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং সিডিসির মতে, প্রাপ্তবয়স্কদের প্রতি সপ্তাহে অন্তত ১৫০ মিনিটের মাঝারি মানের শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা উচিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চ তীব্রতার কার্ডিও...
১১ ঘণ্টা আগে
গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে আম অনেকের কাছেই এক পরম স্বস্তির নাম। মিষ্টি স্বাদ, রসালো গঠন আর চমৎকার সুগন্ধের জন্য আমকে ফলের রাজা বলা হয়। তবে বাজারের অধিকাংশ আম পরিবহনের সুবিধার্থে এবং পচন রোধ করতে পাকার আগেই গাছ থেকে পেড়ে ফেলা হয়। অনেক সময় অসাধু ব্যবসায়ীরা এসব কাঁচা আম দ্রুত পাকাতে...
১৪ ঘণ্টা আগে
‘ছবির মতো সুন্দর’—কথাটা কুরাসাও দ্বীপের জন্য একেবারে ‘পারফেক্ট’। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার পা রাখা কুরাসাও আসলেই এক অপরূপ দ্বীপ। জনসংখ্যার বিচারে ক্ষুদ্রতম দেশ হিসেবে এবারের বিশ্বকাপে আগের রেকর্ড ভেঙে দিয়েছে দেশটি। দেশটির জনসংখ্যা দেড় লাখের কিছু বেশি। আয়তন মাত্র ৪৪৪ বর্গকিলোমিটার।
১৮ ঘণ্টা আগে
ইউরোপে আগে তিনবার গেলেও কেন জানি না আমি ফ্রান্স যাইনি। প্রতিবারই পারিবারিক কোনো না কোনো কারণে যাওয়া হয়ে ওঠেনি। এবার যখন সুযোগ এল, তখন বরং সুইজারল্যান্ড আর ব্রাসেলস ট্যুর বাতিল করে প্যারিসেই দুই দিন বেশি থাকার আবদার করলাম। ল্যুভ মিউজিয়াম যাব। আমার বহু আশা-আকাঙ্ক্ষার ল্যুভ।
১৯ ঘণ্টা আগে