লাইভ বেকারি

ঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
মিরপুর, মোহাম্মদপুর, রামপুরা, ধানমন্ডিসহ পুরো ঢাকা শহরের অলিগলিতে চোখে পড়বে লাইভ বেকারি। ক্রেতাদের সামনে এসব বেকারিতে তৈরি করা হয় খাবার। এ কারণে এসব খাবারের প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাসযোগ্যতা বেশি।
লাইভ ক্রিকেট বা ফুটবল ম্যাচের মতোই লাইভ বেকারিতে চোখের সামনে সব ঘটে। এক কক্ষেই ওভেন আর মিক্সচার মেশিন। উপকরণ রাখার র্যাক ও ডিপ ফ্রিজ। সেখানেই ক্রেতাদের সামনে বেক হচ্ছে কেক-বিস্কুটসহ বিভিন্ন বেকারি পণ্য। প্রতিদিন তৈরি, প্রতিদিন বিক্রি। তাই পরের দিন বাসি-পচা খাবার খাওয়ার আশঙ্কা নেই। তাই এগুলো এখন ভীষণ জনপ্রিয়।

ক্রেতাদের সামনে বেক হচ্ছে কেক-বিস্কুটসহ বিভিন্ন পণ্য। ছবি: আজকের পত্রিকাযা পাওয়া যাবে
নাম বলতে গেলে দীর্ঘ তালিকা হয়ে যাবে। তাই ক্যাটাগরি অনুসারে বলাই ভালো। যত ধরনের রুটি বা ব্রেড, কেক-বিস্কুট, পিৎজা, বার্গার, শরমা, সাব-স্যান্ডউইচ ইত্যাদি ভাবতে পারেন, সবকিছুই লাইভ বেকারিতে পাওয়া যাবে। দাম সর্বনিম্ন প্রতি পিস ১০ টাকা। সাধারণত পাউরুটি, কেক, বাটার নান, ঝাল প্যাটিস আর বিস্কুট বিক্রি বেশি হয় এগুলোতে। বড় বেকারিগুলোতে বেকারি আইটেম যে দামে বিক্রি হয়, লাইভ বেকারিতে তার চেয়ে একটু কম দামে বিক্রি হয়।

টিনএজারদের মন জয়
লাইভ বেকারির ক্রেতা সব বয়সের মানুষ হলেও টিনএজারদের সংখ্যা উল্লেখযোগ্য। অল্পবয়সী ছেলেমেয়েরা স্কুলে নাশতা হিসেবে লাইভ বেকারির তাজা খাবার পছন্দ করে। অনেকে যখন-তখন বেকারিতে চলে আসেন তাজা খাবার খেতে।
ইতিবাচক মনোভাব বাড়ছে
গত এক বছরে লাইভ বেকারির উত্থান বেশ ভালোভাবে নিয়েছে মানুষ। এই ভেজালের দিনে চোখের সামনে তৈরি খাবার অনেককে স্বস্তি এনে দিয়েছে। লাইভ বেকারিতে তৈরি খাবারের বৈচিত্র্য যেমন আছে, দামও নাগালে। এ ছাড়া বেশ কিছু মানুষের হয়েছে কর্মসংস্থান। কোনো খাবারের মান খারাপ হলে বেকারির মালিক দ্রুত কাস্টমার ফিডব্যাক পাচ্ছেন। ফলে দ্রুততম সময়ে উন্নতি করার সুযোগ থাকছে। তবে মানুষ এত সব ভাবছে না। চোখের সামনে বানানো তরতাজা খাবারের সুবাস বরং তাদের মাতিয়ে রাখছে।

স্পেনের জনপ্রিয় খাবারের তালিকায় স্প্যানিশ টর্টিলা বেশ পরিচিত একটি নাম। আলু, ডিম, পেঁয়াজ ও অলিভ অয়েলের মতো সহজ কয়েকটি উপকরণে তৈরি হয় এই খাবার। নরম আলু, পেঁয়াজ ও ডিমের মোলায়েম মিশ্রণে তৈরি এই পদ তৈরি যেমন সহজ, স্বাদেও তেমনি অনন্য। আলু ৪টি, বড় পেঁয়াজ ১টি, ডিম ৬টি, অলিভ অয়েল প্রয়োজনমতো, লবণ এবং...
২৫ মিনিট আগে
হলিউডের ‘সবচেয়ে আবেদনময়ী সেলিব্রিটি’র তকমা আছে তাঁর ঝুড়িতে। শুধু অভিনয় নয়। মডেলিং, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও নবজাতকের টিটেনাস টিকার অর্থায়নে প্রচারাভিযান, এইডস বিষয়ে সচেতনতা তৈরিসহ বিভিন্ন দাতব্য কাজের সঙ্গেও যুক্ত তিনি। যুক্ত ব্যবসার সঙ্গে। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও প্রযোজক হিসেবেও কাজ করছেন...
২ ঘণ্টা আগে
অনেক সময় কোনো আড্ডায় গিয়ে হঠাৎ নীরবতা নেমে আসে কারও কারও। আবার অন্যরা কথা বলতে অনীহা দেখালে কিংবা নিজের আচরণ অন্যের মধ্যে অস্বস্তি তৈরি করছে টের পেলে মনে আত্মসংশয় দেখা দেওয়া স্বাভাবিক। অনেকে জন্মগত বা পরিস্থিতিগত কারণে সামাজিক মেলামেশায় আড়ষ্ট বা সংকোচবোধ করেন। এই সামাজিক আড়ষ্টতা কোনো অপরাধ নয়...
১৫ ঘণ্টা আগে
দাম্পত্যজীবনে ভালো ঘুম নিশ্চিত করতে একই বিছানায় আলাদা কাঁথা ও কম্বল ব্যবহারই এখন অনেকের আগ্রহের কারণ। এর নাম স্ক্যান্ডিনেভিয়ান স্লিপ মেথড। এতে স্বামী-স্ত্রী একই বিছানায় থাকেন, কিন্তু প্রত্যেকে নিজের জন্য আলাদা কম্বল বা কাঁথা ব্যবহার করেন। ডেনমার্ক, নরওয়ে, সুইডেনসহ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে...
১৮ ঘণ্টা আগে