প্রতিদিনের কর্মব্যস্ত জীবন, কাজের চাপ আর নানা দুশ্চিন্তা—এসব বিষয় অনেক সময় আমাদের বুক চেপে ধরা অনুভূতি তৈরি করে। মনে হতে পারে বুকে কোনো কঠিন পাথর চেপে বসেছে। এমন মুহূর্তে নিজেকে দ্রুত শান্ত করার শক্তিশালী হাতিয়ার আমাদের শ্বাসপ্রশ্বাস। মন ও শরীরকে তাৎক্ষণিক স্বস্তি দিতে চিকিৎসাবিজ্ঞানে বহুল ব্যবহৃত একটি কার্যকর অনুশীলনের নাম বক্স ব্রিদিং। এটিকে স্কয়ার ব্রিদিং বা ফোর স্কয়ার ব্রিদিং বলেও উল্লেখ করেন অনেকে। প্রতিটি শ্বাসের সময় সমান চার সেকেন্ডের হিসাব ধরে বর্গক্ষেত্রের মতো চারটি ধাপে সম্পন্ন করা হয় বলে এর নাম বক্স ব্রিদিং। অত্যন্ত সহজ, কিন্তু ম্যাজিকের মতো কাজ করা পদ্ধতিটি যেকোনো জায়গায় বসে কয়েক মিনিটে অনুশীলন করা সম্ভব।
আমাদের স্নায়ুতন্ত্রের একটি অংশ স্বয়ংক্রিয়ভাবে হৃৎস্পন্দন ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আমরা মানসিক চাপে থাকলে শরীর উচ্চ সতর্কতায় চলে যায়। বক্স ব্রিদিংয়ের সময় ধীরগতিতে শ্বাস নেওয়া এবং সাময়িকভাবে শ্বাস আটকে রাখার ফলে রক্তে মৃদু কার্বন ডাই-অক্সাইড জমা হয়। এটি আমাদের প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে হৃৎস্পন্দন কমিয়ে আনে এবং স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা দ্রুত নামিয়ে আনে। ফলে মন ও শরীর স্বয়ংক্রিয়ভাবে শান্ত হতে শুরু করে।
ব্যায়ামটি শুরু করার আগে একটি আরামদায়ক জায়গায় পিঠ সোজা করে বসুন। দুটি হাত আলতো করে কোলের ওপর রাখুন। চাইলে একটি হাত বুকে এবং অন্যটি পেটের ওপর রাখতে পারেন। শুরুতে স্বাভাবিকভাবে মুখ দিয়ে ফুসফুসের সব বাতাস বের করে দিন।
যদি শুরুতে ৪ সেকেন্ড শ্বাস ধরে রাখতে কষ্ট হয়, তবে ২ বা ৩ সেকেন্ড দিয়ে শুরু করতে পারেন। নতুনদের জন্য নিরিবিলি ও মৃদু আলোযুক্ত ঘর বেছে নেওয়া ভালো। দিনে একাধিকবার বা কাজের চাপের মধ্যে নিজেকে রিচার্জ করতে এই ব্যায়াম করা যায়। মনে রাখবেন, গর্ভবতী, হৃদ্রোগ বা গুরুতর অসুস্থতা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি শুরু করা ভালো। অনুশীলনের সময় কোনো কারণে মাথাঘোরা বা তীব্র শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে স্বাভাবিক শ্বাসে ফিরে আসুন। কিছুটা সময় নিজের শ্বাসের প্রতি মনোযোগ দেওয়া আমাদের সারা দিনের কাজের গতি এবং মানসিক স্বাস্থ্য পুরোপুরি বদলে দিতে পারে।
সূত্র: হেলথ লাইন, ওয়েব মেড

আলু বোখারাগুলো পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে কয়েক ঘণ্টা অথবা সারা রাত ভিজিয়ে রাখুন। একটি কড়াইতে ভেজানো আলু বোখারা ও সামান্য পানি দিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিন। আলু বোখারা নরম হয়ে ফুলে উঠলে এতে চিনি, লবণ, জিরা ও মরিচ গুঁড়া দিন। অনবরত নাড়তে থাকুন, যাতে চিনি গলে ঘন...
১ ঘণ্টা আগে
কথায় বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হয়। দাঁত ভালো রাখার জন্য কি শুধু দাঁতের যত্ন নিয়ে থেমে গেলে চলবে? আমাদের মুখে প্রায় ৭০০ প্রজাতির ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাস নিয়ে একটি জটিল অণুজীবের সমাজ বা ওরাল মাইক্রোবায়োম আছে। তাই শুধু দাঁত পরিষ্কার রাখাই যথেষ্ট নয়।
২ ঘণ্টা আগে
বাইরে থেকে এসে অনেকে স্যালাইন খাওয়া পছন্দ করেন। কিন্তু প্রচণ্ড গরমে বাইরে থেকে এসে স্যালাইন খাওয়া উচিত নয়। কারণ, স্যালাইনের পানি মূলত ডায়রিয়া রোগীদের জন্য। আপনি পিপাসা মেটাতে স্যালাইন খেলে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হবে।
২ ঘণ্টা আগে
কোনো স্পষ্ট রোগের লক্ষণ বা উপসর্গ না থাকা সত্ত্বেও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি বা জটিল এড়াতে আগেই রোগ শনাক্ত করার চিকিৎসাবিজ্ঞানসম্মত পরীক্ষা হলো হেলথ স্ক্রিনিং। এটি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।
৩ ঘণ্টা আগে