কথায় বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হয়। দাঁত ভালো রাখার জন্য কি শুধু দাঁতের যত্ন নিয়ে থেমে গেলে চলবে? আমাদের মুখে প্রায় ৭০০ প্রজাতির ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাস নিয়ে একটি জটিল অণুজীবের সমাজ বা ওরাল মাইক্রোবায়োম আছে। তাই শুধু দাঁত পরিষ্কার রাখাই যথেষ্ট নয়। সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে এই উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখা সার্বিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি।
সবুজ শাকসবজি: পালংশাক, বিট, ক্যাবেজ ও মুলা জাতীয় নাইট্রেট-সমৃদ্ধ খাবার বেশি খান। এগুলো রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মুখের উপকারী ব্যাকটেরিয়া বাড়ায়।
পলিফেনল-যুক্ত খাবার: মধু ও গ্রিন টি বা লাল-চা পান করুন। এগুলোতে থাকা পলিফেনল দাঁতে প্লাক বা ময়লা জমতে দেয় না।
চিজ ও ফার্মেন্টেড খাবার: চিজ বা পনির খেলে মুখে লালা নিঃসরণ বাড়ে। এগুলো ক্ষতিকর অ্যাসিড নিষ্ক্রিয় করে। এ ছাড়া কেফির বা দইয়ের মতো ফার্মেন্টেড খাবার ক্ষতিকর জীবাণু দূর করে।
কাঁচা রসুন চিবানো: রসুনে থাকা অ্যালিসিন নামের উপাদানটি মাড়ির রোগ ও ক্যাভিটি সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে দারুণ কাজ করে।
সঠিকভাবে দাঁতের যত্ন: দিনে দুবার ব্রাশ করার পাশাপাশি নিয়মিত ফ্লসিং করুন এবং জিহ্বা পরিষ্কার রাখুন।
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল, শস্য দানাদার খাবার ও হেলদি ফ্যাট বেশি রাখুন।
অতিরিক্ত চিনিযুক্ত খাবার ও পানীয়: সোডা, প্যাকেটজাত জুস, মিষ্টি ও ক্যান্ডি এড়িয়ে চলুন। এগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে দাঁত ক্ষয় করে।
প্রসেসড কার্বোহাইড্রেট: সাদা পাউরুটি, বিস্কুট, ক্র্যাকার্স ও কেক সীমিত করুন। এগুলো মুখে দ্রুত চিনিতে পরিণত হয়ে এনামেল নষ্ট করে।
অতিরিক্ত লাল মাংস: মাত্রাতিরিক্ত লাল মাংস খেলে তা মাড়ির রোগের জীবাণু বৃদ্ধিতে সহায়তা করতে পারে।
অপ্রয়োজনীয় মাউথওয়াশের ব্যবহার: অ্যান্টিসেপটিক বা কড়া মাউথওয়াশ অতিরিক্ত ব্যবহার করলে ক্ষতিকর ব্যাকটেরিয়ার পাশাপাশি মুখের দরকারি ও উপকারী ব্যাকটেরিয়াও ধ্বংস হয়ে যায়।
সূত্র: বিবিসি

তেল-মসলাযুক্ত ভারী খাবার খাওয়ার পর কোল্ড ড্রিংকস পান না করলে যেন অনেকের চলে না। কোমল পানীয়ের বোতল হাতে নিয়ে অনেকে ভাবেন, ‘এবার পেট হালকা হবে, গ্যাস্ট্রিক কমবে।’ অনেকে আবার মনে করেন, এগুলো খেলে যে ঢেকুর ওঠে, তার সঙ্গেই বুঝি অ্যাসিডিটি হাওয়া হয়ে যায়। কিন্তু চিকিৎসাবিজ্ঞান কী বলে? সফট ড্রিংকস কি সত্যিই
১ সেকেন্ড আগে
প্রতিদিনের কর্মব্যস্ত জীবন, কাজের চাপ আর নানা দুশ্চিন্তা—এসব বিষয় অনেক সময় আমাদের বুক চেপে ধরা অনুভূতি তৈরি করে। মনে হতে পারে বুকে কোনো কঠিন পাথর চেপে বসেছে। এমন মুহূর্তে নিজেকে দ্রুত শান্ত করার শক্তিশালী হাতিয়ার আমাদের শ্বাসপ্রশ্বাস।
১ ঘণ্টা আগে
আলু বোখারাগুলো পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে কয়েক ঘণ্টা অথবা সারা রাত ভিজিয়ে রাখুন। একটি কড়াইতে ভেজানো আলু বোখারা ও সামান্য পানি দিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিন। আলু বোখারা নরম হয়ে ফুলে উঠলে এতে চিনি, লবণ, জিরা ও মরিচ গুঁড়া দিন। অনবরত নাড়তে থাকুন, যাতে চিনি গলে ঘন...
২ ঘণ্টা আগে
বাইরে থেকে এসে অনেকে স্যালাইন খাওয়া পছন্দ করেন। কিন্তু প্রচণ্ড গরমে বাইরে থেকে এসে স্যালাইন খাওয়া উচিত নয়। কারণ, স্যালাইনের পানি মূলত ডায়রিয়া রোগীদের জন্য। আপনি পিপাসা মেটাতে স্যালাইন খেলে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হবে।
২ ঘণ্টা আগে