প্রথমবারের মতো বিশ্বসুন্দরী (মিস ইউনিভার্স) প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সৌদি মডেল রুমি আল-কাহতানি। চলতি বছরের সেপ্টেম্বরে মেক্সিকোতে প্রতিযোগিতার এ আসর অনুষ্ঠিত হবে। ইনস্টাগ্রামে আল-কাহতানি লিখেছেন, ‘মিস ইউনিভার্স ২০২৪-এ অংশ নিতে পেরে আমি সম্মানিত। এটি সৌদি আরবের প্রথম অংশগ্রহণ।’
ইতিমধ্যে রুমির ইনস্টাগ্রামে উঁকিঝুঁকি দিতে শুরু করেছেন নেটিজেনরা। কে এই সুন্দরী, কী তাঁর পরিচয় তা জানতেই স্ক্রলিং চলছে। রুমি আল-কাহতানির ইনস্টাগ্রাম নজরে রেখে পাওয়া গেছে পাঁচটি তথ্য।
একাধিক সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী
রিয়াদে জন্মগ্রহণকারী রুমি আল-কাহতানির ইনস্টাগ্রাম ফিড স্ক্রল করলে চোখ ধাঁধানো সব ছবি পাওয়া যায়। বিশ্বের একাধিক সুন্দরী প্রতিযোগিতায় মুকুট জিতেছেন তিনি। মিস আরব ওয়ার্ল্ড পিস, মিস ওমান, মিস মিডল ইস্টসহ আরও অনেক ইভেন্টে তিনি সৌদি আরবের প্রতিনিধিত্ব করেছেন। প্রতিটি প্রতিযোগিতায় তাঁর অভিজাত লুক মুগ্ধ করেছে সবাইকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়
ইনস্টাগ্রামে রুমির অনুসারী লাখ লাখ। আবার টুইটারেও রয়েছে দুই হাজারের বেশি অনুসারী। স্ন্যাপচ্যাটেও সক্রিয় থাকতে দেখা যায় তাঁকে।
ঘুরে বেড়াতে দারুণ ভালোবাসেন
আরব আমিরাত, মিশর, ইতালিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়েছেন সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয় করতে। এ ছাড়া জানা গেছে, ভ্রমণ প্রীতি রয়েছে রুমি আল-কাহতানির। সম্প্রতি তাঁর পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, দুবাইয়ের একটি রুপটপ পুলে অবকাশ যাপন করছেন এই সুন্দরী।
ডিজাইনার জুয়েলারি সংগ্রহ করতে ভালোবাসেন
ইনস্টাগ্রামে কি কেবল প্রতিযোগিতার ছবিই আপলোড করেন রুমি? একটু ঘাঁটলেই বুঝতে পারবেন, সৌদি এই সুন্দরী নিখুঁত ও ডিজাইনার গয়না পরতে কত ভালোবাসেন। কার্তিয়ারের ব্রেসলেট থেকে শুরু করে বুলগেরির গয়না, সবই খুঁজে খুঁজে নিজের গয়নার বাক্সে রাখেন তিনি।
দিন শেষে পরিবারই তাঁর সব
পারিবারিক বন্ধন যে রুমির কাছে ভীষণ গুরুত্বপূর্ণ সেটাও ঠাহর হয় তাঁর নিউজফিড দেখে। দুই বোন রাজান ও জেদাইয়ের সঙ্গে প্রায়ই ছবি পোস্ট করেন তিনি।
সূত্র: হারপার্স বাজার

প্রতিদিন একটু একটু করে গরম বাড়ছে। খারাপ খবর হলো, তাপমাত্রা যত বাড়বে, ততই ত্বকের জেল্লা কমবে। তা ছাড়া গরমে ত্বকে ব্রণ ও র্যাশের সমস্যা দেখা দেয় বেশি। রোদের প্রকোপে ত্বকের প্রদাহ বেড়ে যায়। ফলে ঘাম জমে ব্রণ-ফুসকুড়ি বা হিট র্যাশের সমস্যা বাড়ে। এর থেকে রেহাই পেতে নামীদামি যত পণ্যই ব্যবহার করুন...
২ ঘণ্টা আগে
রাতে কয়েক পদ রাঁধতে মন চাইছে না? চটজলদি রান্না করে ফেলুন চিকেন জালি কাবাব। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে
ভ্রমণের সময় একটি ফার্স্ট এইড কিট সঙ্গে রাখা জরুরি। এই কিটে সাধারণ অসুস্থতা এবং আঘাতের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকা উচিত। এগুলো দোকানে কিনতে পাওয়া যায় অথবা নিজেরাই তৈরি করে নেওয়া যায়।
৮ ঘণ্টা আগে
ঘুম থেকে জেগেছি সূর্য ওঠার আগেই। কিন্তু চোখে নিদ্রাদেবী এখনো ভর করে আছেন। অনেক কষ্টে জেগে থাকার চেষ্টা করছি। কারণ, আজ সকাল সকাল বের হতে হবে নতুন গন্তব্যের দিকে। আমি ছাড়া অন্য সবাই ঘুমে। চোখ থেকে ঘুম তাড়াতে কী করা যায়, ভাবতে ভাবতে শেষ পর্যন্ত আবারও ঘুমিয়ে গেলাম।
৮ ঘণ্টা আগে