ভোজনরসিকেরা বাজার থেকে ইলিশ এনে সেদিনই রান্না করে খেতে ভালোবাসেন। অনেকের ভাষ্য, ইলিশ তাজা খেতেই সুস্বাদু। কিন্তু কর্মব্যস্ত জীবনে বারবার বাজার করার সময় কোথায়? এই মৌসুমে অনেকে একবারে বেশি পরিমাণে ইলিশ কিনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন। এতে খানিকটা কম দামে কেনাও যায়। তবে সঠিক উপায়ে সংরক্ষণ করতে না পারলে ইলিশের স্বাদ কিন্তু অটুট থাকে না।
ইলিশ সংরক্ষণের পদ্ধতি
আস্ত ইলিশের পেটের ভেতর থেকে আবর্জনা বের করে ফেলে দিন। এবার আঁশসহ পুরো ইলিশ না কেটে সংরক্ষণ করুন। প্রতিটি ইলিশ আলাদা প্যাকেটে রাখুন। যেদিন রান্না করবেন, সেদিন প্যাকেট বের করে রেখে দিন। পানিতে ভেজাবেন না। বরফ অর্ধেক গলে গেলে আঁশ ছাড়িয়ে মাছ পছন্দমতো আকারে টুকরা করে নিন। এবার পুরো বরফ ছেড়ে গেলে ধুয়ে রান্না করুন। এই পদ্ধতিতে সংরক্ষণ করলে বলা যায়, ইলিশের স্বাদ অনেকটাই ভালো থাকবে।
দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে আস্ত ইলিশের কানসার ভেতর লেবুর রস দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এভাবে এক বছরের জন্য রেখে দিলেও নষ্ট হবে না।
যাঁরা বাজার থেকে মাছ টুকরা করে কেটে আনেন, তাঁরা বাড়িতে এসে একবার ধোয়া দিন। এরপর এয়ারটাইট বাটিতে মাছের সারি বসিয়ে আধা আঙুল পর্যন্ত পানি দিয়ে বাটির মুখ আটকে ডিপে রেখে দিন। এভাবে এক সপ্তাহ পর্যন্ত ইলিশ মাছ ভালো রাখা যাবে।

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য আমরা কত কিছুই না করি! ভিটামিন সি, রেটিনল বা হায়ালুরনিক অ্যাসিডের নাম এখন কম-বেশি সবার মুখে শোনা যায়। কিন্তু আপনি কি জানেন, নিখুঁত ত্বকের অন্যতম গোপন চাবি লুকিয়ে আছে ম্যাগনেশিয়ামে? শারীরবৃত্তীয় নানা কাজের পাশাপাশি আমাদের ত্বকের স্বাস্থ্য রক্ষায় ম্যাগনেশিয়াম...
৪৩ মিনিট আগে
গত বছরের নভেম্বরে প্রথম কন্যাসন্তানের মা হন ক্যাটরিনা কাইফ। সন্তান জন্মের পর নতুন অতিথিকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই ওজন বেড়েছে। চিবুকে, কোমরে সেই তীক্ষ্ণভাব নেই। নতুন মায়েদের ঠিক যেমন লাগে, ক্যাটরিনাও এর ব্যতিক্রম নন এখন।
১৭ ঘণ্টা আগে
ব্যস্ততার কারণে বারান্দায় রাখা গাছগুলোয় পানি দেওয়া ছাড়া আর কোনো যত্ন নিতে পারেন না। গাছের যত্নে সব সময় বাজার থেকেই সার কিনতে হবে বিষয়টি এমনও নয়। বরং প্রতিদিন রান্নাঘরে যে জিনিসগুলো আমরা অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেই, সেগুলোর অনেক কিছুই হতে পারে আপনার গাছের যত্নে দারুণ উপকারী।
১৭ ঘণ্টা আগে
বিদেশে ঘুরতে গিয়ে পর্যটকেরা কীভাবে নিজেদের প্রকাশ করেন, তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও ট্যুর অপারেটরদের কৌতূহলের শেষ নেই। কার ভদ্রতা সবচেয়ে প্রশংসনীয়, কে সবচেয়ে বেশি বকশিশ দেন, কারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন আর কারা শুধু স্থানীয় খাবারের স্বাদে বিভোর থাকেন?
১৯ ঘণ্টা আগে