Ajker Patrika

ইফতারে রাখতে পারেন মেক্সিকান জার সালাদ

ফিচার ডেস্ক
ইফতারে রাখতে পারেন মেক্সিকান জার সালাদ
ছবি: সংগৃহীত

মেক্সিকান সালাদের এই রেসিপি যেমন সুস্বাদু, তেমনি এর রঙিন লেয়ারগুলো কাচের জারে দেখতেও অসাধারণ লাগে। মাত্র ৩০ মিনিটে তৈরি করা যায় সালাদটি। ইফতারের মেহমানদারিতে এটি হতে পারে আপনার সেরা পছন্দ।

ধাপ ১: মসলাযুক্ত মাংস তৈরি

একটি প্যানে চড়া আঁচে মাখন গলিয়ে নিন। খেয়াল রাখবেন, যেন পুড়ে লাল না হয়ে যায়। এর মধ্যে কুঁচি করা হলুদ পেঁয়াজ ও রসুন দিয়ে এক মিনিট ভাজুন। এবার কিমা করা মাংস দিয়ে দিন এবং আরও পাঁচ মিনিট ভাজুন। যতক্ষণ না মাংসের পানি শুকিয়ে ঝরঝরে হয় এবং রং বদলায়, ততক্ষণ ভাজুন। এরপর এতে টমেটো পিউরি, জিরা, মরিচ, ধনেপাতা ও লবণ দিয়ে আরও দুই মিনিট রান্না করুন। স্বাদ অনুযায়ী লবণ দেখে নামিয়ে নিন।

ধাপ ২: সালাদের প্রস্তুতি

কিডনি বিন বা লাল শিম যদি টিনজাত হয়, তবে পানি ঝরিয়ে ধুয়ে নিন। আর যদি শুকনো শিম হয়, তবে আগে থেকে ভিজিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখতে হবে।

ধাপ ৩: লেয়ার সাজানো

সালাদটি পরিবেশনের জন্য চারটি কাচের জার নিন। জারের নিচ থেকে ওপরের দিকে নিচের উপকরণগুলো সাজান। সবার নিচে টক দই বা সাওয়ার ক্রিম, এরপর একে একে লেটুসপাতা, অ্যাভোকাডো, ভুট্টা বা কর্ন, কিডনি বিন, লাল পেঁয়াজ, টমেটো ও জালপেনো দিন। সবার ওপরে রান্না করা মসলাযুক্ত মাংস, সালসা সস এবং গ্রেট করা চিজ দিয়ে সাজিয়ে দিন।

সূত্র: পক অ্যারাবিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নদীর পাড়ে পড়ে ছিল অজ্ঞাতনামা যুবকের গলাকাটা ও মাথাবিহীন লাশ

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

৮০০ কোটি আলোকবর্ষ দূরে পৃথিবীর দিকে তাক করা ‘মহাকাশ লেজার’ শনাক্ত

এমপিকে অভ্যর্থনার পর হত্যা মামলার আসামির পোস্ট ‘এয়ারপোর্টে ভাইকে রিসিভ করলাম’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত