
বর্তমানে গ্লুটাথিয়ন ড্রিংক পানের ট্রেন্ড চলছে। গ্লুটাথিয়নের প্রধান কাজ হলো মেলানিন বা পিগমেন্টের উৎপাদন কমিয়ে ত্বক ভেতর থেকে ফরসা, উজ্জ্বল ও দাগহীন করা। এটি মূলত একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের কোষ পুনরুজ্জীবিত করতে এবং বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। প্যাকেটজাত এই গ্লুটাথিয়ন ড্রিংক নিরাপদ কি না, তা আমরা অনেকেই জানি না। তবে প্রাকৃতিকভাবে শরীরে গ্লুটাথিয়নের মাত্রা বাড়াতে এবং একই রকম অ্যান্টি-অক্সিডেন্ট ও উজ্জ্বলতা পেতে বাড়িতে বিশেষ ফেসপ্যাক তৈরি করতে পারেন। টমেটো, আলু, টক দই ও চালের গুঁড়ার মতো উপকরণ ত্বকে গ্লুটাথিয়নের মতো অ্যান্টি-অক্সিডেন্টের প্রভাব ফেলে।
আলু ও টমেটোর গ্লুটাথিয়ন বুস্টিং প্যাক
আলু ও টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা ত্বকের মেলানিন উৎপাদন কমিয়ে প্রাকৃতিক গ্লুটাথিয়ন উৎপাদনে সাহায্য করে। ১ চা-চামচ করে আলু ও টমেটোর রস এবং ১ চা-চামচ টক দই একসঙ্গে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। প্যাকটি মুখে মেখে ১৫ থেকে ২০ মিনিট রাখুন এবং এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন।
চালের গুঁড়া ও দুধ দিয়ে তৈরি প্যাক
কোরিয়ান রূপচর্চায় চালের গুঁড়া বহুলভাবে ব্যবহৃত হয়। এটি ত্বক উজ্জ্বল ও দাগহীন করতে সাহায্য করে। ২ চামচ চালের গুঁড়া, ১ চা-চামচ করে কাঁচা দুধ ও মধু ভালো করে মিশিয়ে ঘন প্যাক তৈরি করে নিন। মুখ পরিষ্কার করে প্যাকটি লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে আলতো হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
পেঁপে ও মধুর প্যাক
পাকা পেঁপেতে রয়েছে প্যাপাইন নামক এনজাইম এবং অ্যান্টি-অক্সিডেন্ট। এগুলো মরা কোষ দূর করে ভেতর থেকে গ্লুটাথিয়নের মতো উজ্জ্বলতা এনে দেয়। তিন-চার টুকরা পাকা পেঁপে ভালো করে চটকে তাতে ১ চা-চামচ মধু মেশান। চটকানো পেঁপের সঙ্গে মধু মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি মুখে ও গলায় ১৫ মিনিট লাগিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
বেসন ও হলুদের প্যাক
হলুদ ও বেসন যুগ যুগ ধরে ত্বক ফরসা এবং পিগমেন্টেশন কমানোর জন্য ব্যবহৃত হয়ে আসছে। ২ চা-চামচ বেসন, এক চিমটি হলুদ এবং প্রয়োজনমতো গোলাপজল একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। প্যাকটি মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখুন এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
যেকোনো ফেসপ্যাক মুখে ব্যবহারের আগে অবশ্যই কানের নিচে বা হাতের ত্বকে প্যাচ টেস্ট করে নিন, যাতে কোনো অ্যালার্জির সমস্যা না হয়।
লেখক: কসমেটোলজিস্ট ও স্বত্বাধিকারী, শোভন মেকওভার
ছবি: এআই দিয়ে তৈরি

জনপ্রিয় ট্রাভেল ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এ বছর পুরস্কার পেয়েছেন সালাহউদ্দীন সুমন নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ সালাহউদ্দীন। ‘বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে তাঁকে এ পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ ৩ অক্টোবর বিকেলে রাজধানীর...
৩ ঘণ্টা আগে
এমন সমস্যায় কি আপনিও রয়েছেন? উৎসব এলেই গালে, কপালে, চিবুকে ব্রণের আনাগোনা দেখা দেয়? ব্রণ তাড়ানোর দুশ্চিন্তায় আবার পড়ে চোখের কোণে কালি। বিশেষ দিনে মেকআপ বসবে এই মুখের ত্বকেই। আর সেই ত্বকেই যদি সমস্যা দেখা দেয়, তাহলে সাজগোজের কোনো মানেই হয় না।
৪ ঘণ্টা আগে
ঘরে ঘরে সর্দি-জ্বর হচ্ছে। এ সময়ের জ্বরে মুখটাও ভীষণ তেতো হয়ে উঠছে। এমন হলে ভিটামিন ‘সি’ যুক্ত টক ফল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এখন বাজারে আনারস, পেয়ারা ও আমড়া পাওয়া যাচ্ছে। এগুলো দিয়েই মুখরোচক টক ফল মাখা তৈরি করে নিতে পারেন। কীভাবে তৈরি করবেন? রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা...
৬ ঘণ্টা আগে
এক ছাদের নিচেই বসবাস। তবু কেউ যেন কারও মুখের দিকেও ভালোভাবে তাকান না। প্রয়োজন ছাড়া বাড়তি কোনো কথা বলা হয় না। শেষ করে মনের কথা বলেছেন, ভুলেই গেছেন। বাড়ি ফিরে দু’জনেই নিজের ফোনে ব্যস্ত। খাওয়ার সময়ও আলাদা করে ফেলেছেন। মানসিক সম্পর্কের পাশাপাশি শারীরিক সম্পর্কেও ভাটা পড়েছে।
৮ ঘণ্টা আগে