বরইয়ের মৌসুমে প্রায়ই বাড়িতে আনা হয় এ ফলটি। পুষ্টিগুণে ভরপুর এ ফলটি দিয়ে সালাদ তৈরি করে খেতে পারেন। কীভাবে তৈরি করবেন? জানাচ্ছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
দেশি বরই ৫০০ গ্রাম, শুকনা মরিচ পোড়া ৪টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, বিট লবণ ১ চা-চামচ, লবণ স্বাদমতো, লেবুর পাতা ৪টি, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, তেঁতুল সামান্য।
প্রণালি
বরই বোঁটা ফেলে ধুয়ে নিন। পরে শুকনা মরিচ চুলায় পুড়ে নিন। এবার বরই থেঁতো করে নিন। তারপর লবণ, বিট লবণ, পোড়া মরিচ একসঙ্গে চটকে নিন। এবার লেবুর পাতা ছিঁড়ে সব একসঙ্গে মেখে নিলেই তৈরি হয়ে যাবে বরইয়ের সালাদ।

শরতের স্নিগ্ধ আলোয় রাঙামাটির কাপ্তাই হ্রদ সেজেছে এক অপরূপ সৌন্দর্যে। নীল আকাশে ভেসে বেড়াচ্ছে তুলার মতো সাদা মেঘ। মেঘের ছায়া হ্রদের বিস্তীর্ণ নীলাভ জলরাশিতে পড়েছে। চারপাশের প্রগাঢ় সবুজ পাহাড়গুলো যেন আরও জীবন্ত ও ঝলমলে হয়ে উঠেছে।
১ ঘণ্টা আগেআপনি যদি অ্যাডভেঞ্চার, হাইকিং এবং মেঘ-পাহাড়ের দৃশ্য পছন্দ করেন, তবে অক্টোবর-নভেম্বরে পাহাড়ে ট্রেকিং বুদ্ধিমানের কাজ হবে। সময়টা ট্রেকিংয়ের জন্য চমৎকার হলেও কিছু বিশেষ ঝুঁকি থেকেই যায়। তাই নিরাপদে ট্রেকিং সম্পন্ন করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস বিবেচনায় নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়ুন।
১ ঘণ্টা আগে
মাথা ঢাকার রীতি পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে এতটাই পুরোনো যে এর ইতিহাস খুঁজতে গেলে ফিরে যেতে হয় খ্রিষ্টপূর্ব যুগে। আজকের দিনে মাথার ওড়না, স্কার্ফ, ঘোমটা কিংবা টুপিকে আমরা কখনো ধর্মীয় অনুশীলন, কখনো ফ্যাশন, আবার কখনো ঐতিহ্যবাহী পোশাকের অংশ হিসেবে দেখি। কিন্তু ইতিহাসের পাতায় এসব আবরণের অর্থ ছিল আরও...
১৭ ঘণ্টা আগে
কখনো কি খেয়াল করেছেন, আপাতদৃষ্টে জীবনে সবকিছু থাকা সত্ত্বেও মাঝে মাঝে আপনার ভেতরে অদ্ভুত একধরনের শূন্যতা তৈরি হয়। মনে হয় যেন হাজার মানুষের ভিড়ে থেকেও আপনি নিঃসঙ্গ, জীবনে অসংখ্য অর্জন থাকা সত্ত্বেও কোনো অর্জনই আসলে যথেষ্ট মনে হয় না! কী একটা যেন নেই। সত্যজিৎ রায়ের ভাষায়, এমন কিছু একটা নেই, যেটা...
২১ ঘণ্টা আগে