
চুল ধোয়ার পর তোয়ালে দিয়ে মাথা মুছে নেওয়া আমাদের দৈনন্দিন জীবনের একেবারে পরিচিত অভ্যাস। কেউ গোসলের পর বড় তোয়ালে দিয়ে চুল শক্ত করে পেঁচিয়ে রাখেন, কেউ আবার দ্রুত শুকানোর জন্য জোরে ঘষে পানি তুলে নেন। অথচ ভেজা অবস্থায় চুল নাজুক থাকে। এ সময় অতিরিক্ত ঘর্ষণ, টান বা ভুলভাবে তোয়ালে ব্যবহারের কারণে চুল ভেঙে যাওয়া কিংবা ফ্রিজি হয়ে যাওয়ার প্রবণতা বাড়তে পারে। তাই চুল শুকানোর তোয়ালে নিয়ে প্রচলিত কিছু ধারণা আসলে কতটা সত্য, তা জানা জরুরি।
বিশেষ ধরনের হেয়ার তোয়ালে ব্যবহার করলে ক্ষতিগ্রস্ত চুল আগের মতো স্বাস্থ্যকর হয়ে যাবে, এমন ধারণা ভুল। মাইক্রো ফাইবার তোয়ালে ভেজা চুল শুকানোর সময় কম ঘর্ষণ তৈরি করে। ফলে চুলে নতুন করে ভাঙন বা ফ্রিজি ভাব তৈরি হওয়ার ঝুঁকি কমানো সম্ভব। কিন্তু চুলের আগা একবার ফেটে গেলে বা চুলের কোনো অংশ ভেঙে গেলে শুধু তোয়ালে ব্যবহার করে সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। তাই তোয়ালেকে চুল মেরামতের উপায় না ভেবে ক্ষতি কমানোর একটি সহায়ক উপকরণ হিসেবে দেখুন।

চুল দ্রুত লম্বা করার সঙ্গে কোনো নির্দিষ্ট তোয়ালের সরাসরি সম্পর্ক নেই। চুল বৃদ্ধির হার ব্যক্তিভেদে আলাদা এবং এর পেছনে জেনেটিক বৈশিষ্ট্য, হরমোন, বয়স, পুষ্টি ও স্বাস্থ্যের মতো বিভিন্ন বিষয় কাজ করে। তবে চুল বারবার ভেঙে গেলে নতুন করে যত লম্বাই হোক, তা ধরে রাখা কঠিন হয়ে যায়। ফলে চুলের ভাঙন কমাতে পারলে চুল তুলনামূলক দ্রুত লম্বা হতে দেখা যেতে পারে।
শরীর মোছার জন্য ব্যবহৃত সাধারণ তোয়ালে এবং চুল শুকানোর জন্য ব্যবহৃত তোয়ালে একভাবে কাজ না-ও করতে পারে। অনেক সাধারণ তোয়ালের তন্তু মোটা ও ভারী হয়। ভেজা চুলে সেগুলো দিয়ে বারবার ঘষাঘষি করলে চুলের ওপর ঘর্ষণ বাড়তে পারে। অন্যদিকে মাইক্রো ফাইবার কাপড়ের তন্তু তুলনামূলক সূক্ষ্ম এবং এটি পানি শোষণে কার্যকর। তবে মাইক্রো ফাইবার ব্যবহার করলেই চুলের সব সমস্যা দূর হবে, বিষয়টি এমন নয়। তোয়ালে যেটিই হোক, ভেজা চুলে জোরে ঘষার বদলে আলতোভাবে চেপে পানি শুষে নেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।
দ্রুত শুকানোর জন্য অনেকে তোয়ালে দিয়ে চুল ঘষতে থাকেন। এতে কিছুটা দ্রুত পানি শোষিত হলেও চুলের ওপর ঘর্ষণও বাড়ে। বিশেষ করে ভেজা অবস্থায় চুল বেশি টানলে বা ঘষলে চুলের বাইরের স্তরে চাপ পড়তে পারে। তাই দ্রুত শুকানোর চেষ্টায় অতিরিক্ত ঘষাঘষি করার বদলে তোয়ালে দিয়ে চুলের পানি আলতোভাবে শুষে নেওয়া ভালো। এরপর স্বাভাবিক বাতাসে চুল শুকাতে দেওয়া যেতে পারে।
মাইক্রো ফাইবারের সূক্ষ্ম তন্তুর কারণে এ ধরনের কাপড় পানি শোষণে কার্যকর হতে পারে। ফলে চুলে জমে থাকা অতিরিক্ত পানি দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হয়। এতে দীর্ঘ সময় ভেজা চুল নিয়ে থাকতে হয় না। আবার চুল শুকানোর জন্য অতিরিক্ত গরম বাতাস বা দীর্ঘ সময় হেয়ার ড্রায়ার ব্যবহারের প্রয়োজন কমতে পারে। তবে চুলের ধরন, ঘনত্ব ও দৈর্ঘ্যের ওপর শুকানোর সময় নির্ভর করে। তাই কোনো তোয়ালে ব্যবহার করলেই চুল সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, এমন আশা করা ঠিক নয়।
কোঁকড়া ও ঢেউখেলানো চুল সাধারণত ঘর্ষণের কারণে সহজে ফ্রিজি হয়ে যেতে পারে। ভেজা চুলে খসখসে তোয়ালে দিয়ে ঘষাঘষি করলে চুলের স্বাভাবিক কার্ল প্যাটার্নও এলোমেলো হতে পারে। ফলে চুল আরও রুক্ষ ও ফোলা দেখায়। এ ধরনের চুলে তোয়ালে দিয়ে চেপে চেপে পানি শুষে নেওয়া এবং বেশি ঘষাঘষি এড়িয়ে চলা ভালো। নরম মাইক্রো ফাইবার তোয়ালে বা মসৃণ কাপড় এ ক্ষেত্রে ব্যবহারিক বিকল্প হতে পারে।
চুল ধোয়ার পর কিছুক্ষণ তোয়ালে জড়িয়ে রাখা ভালো হলেও বেশি সময় মাথা ভেজা ও স্যাঁতসেঁতে অবস্থায় রাখা সব সময় প্রয়োজনীয় নয়। বিশেষ করে ঘুমানোর আগে চুলে বেশি পানি থাকলে তা শুকিয়ে নেওয়া ভালো। তোয়ালে মাথায় জড়িয়ে রাখার উদ্দেশ্য হওয়া উচিত অতিরিক্ত পানি শুষে নেওয়া, ঘণ্টার পর ঘণ্টা চুল ঢেকে রাখা নয়। তাই চুল থেকে পানি কিছুটা কমে গেলে তোয়ালে খুলে চুল স্বাভাবিক নিয়মে শুকাতে দিন।
সূত্র: টারবি টুইস্ট

জন্মদিন মানেই কেক, মোমবাতি আর ‘হ্যাপি বার্থডে টু ইউ’ গান; এই দৃশ্য আমাদের কাছে বেশ পরিচিত। কিন্তু পৃথিবীর সব দেশে জন্মদিনের টেবিলে যে কেকই থাকবে, এমন নয়। কোথাও দীর্ঘায়ুর প্রতীক হিসেবে পরিবেশন করা হয় লম্বা নুডলস, কোথাও জন্মদিনের বিশেষ খাবার মায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশের প্রতীক। আবার কোনো দেশে...
৩ ঘণ্টা আগে
থাই রন্ধনশিল্পের অন্যতম রিফ্রেশিং ও আরামদায়ক একটি খাবার হলো টম খা গাই। এটি মূলত নারকেলের দুধ ও মুরগির মাংস দিয়ে তৈরি একধরনের সুগন্ধি ও ক্রিমি থাই স্যুপ। থাই ভাষায় টম মানে সেদ্ধ করা, খা মানে গালঙ্গাল বা লেমনগ্রাসের মতো একটি সুগন্ধি আদা এবং গাই মানে মুরগির মাংস। নারকেলের দুধের স্মুথ ক্রিমি টেক্সচার...
৫ ঘণ্টা আগে
কখনো কখনো মনে হয়, আমরা যেন হঠাৎ করেই ফিরে গেছি নব্বইয়ের দশকে। কার্গো প্যান্ট, স্লিপ ড্রেস, মিনিমালিস্ট ফ্যাশন, কেট মসের পুরোনো স্টাইল—সবকিছুই আবার ফিরে আসছে। ওসিস আবার কনসার্ট করছে, পুরোনো গান নতুন করে জনপ্রিয় হচ্ছে।
১৫ ঘণ্টা আগে
আধুনিক বিভিন্ন প্রযুক্তির নাম যে শত বা হাজার বছর আগের কোনো নাম থেকে নেওয়া, সেটা আমরা খুব একটা জানি না। মোবাইল ফোনের সঙ্গে হেডফোন কিংবা ল্যাপটপে তারহীনভাবে সংযোগ করতে গেলে ব্লুটুথ নামটির সঙ্গে পরিচয় থাকবেই। আধুনিক এই প্রযুক্তির নাম অবশ্য মোটেও আধুনিক নয়। এর পেছনে রয়েছে হাজার বছরের বেশি পুরোনো...
১৬ ঘণ্টা আগে