
মেষ
আজ আপনার মেজাজটা যেন একদম ‘চিনি ছাড়া লিকার চা’। চট করে মাথা গরম করবেন না। অফিসে বসের ঝাড়ি খেয়ে যদি সহকর্মীর ওপর ঝাল মেটান, তবে কপালে বড়ই দুঃখ আছে। আর্থিক দিক দিয়ে আজ আপনি বেশ দয়ালু হতে পারেন, কিন্তু মনে রাখবেন—পকেট গড়ের মাঠ হলে কেউ আপনাকে উদ্ধার করবে না। গরুকে পালংশাক খাওয়ানোর পরামর্শ আছে, পারলে অন্তত পাশের বাড়ির বিড়ালের দিকে একটু বন্ধুত্বপূর্ণ হাসি দিন!
বৃষ
আজ আপনি বিশেষ কারও সঙ্গে দেখা করতে পারেন, যিনি আপনার জীবন পাল্টে দেওয়ার গল্প শোনাবেন। তবে সাবধান! ‘কালো চশমা পরা অন্ধবিশ্বাস’ আজ আপনার পকেট কাটতে পারে। প্রেমের জীবন নিয়ে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো সুবিধা আসতে পারে, হয়তো ভালো মাছের কালিয়া কিংবা একটা হালকা ফোনকল। খাবারের প্রতি আজ লোভ বাড়বে, তবে মনে রাখবেন, আজ জিব সামলালে কাল পেট সামলানো যাবে।
মিথুন
আজ আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে কোনো অজানা সুন্দরী বা সুপুরুষের ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে পাগল হয়ে যাবেন না। অনলাইনে প্রেমের চেয়ে অফলাইনে আলুর চপ কেনা বেশি লাভজনক। কর্মক্ষেত্রে বুদ্ধির জোরে আপনি বেশ সফল হবেন, কিন্তু অফিসের পাশের জানালার দিকে তাকিয়ে বেশি আকাশকুসুম ভাববেন না। টাকা জমার যোগ আছে, তবে সেটা বাড়ির চালের ড্রামে না রেখে ব্যাংকে রাখলেই ভালো।
কর্কট
আজ আপনার আবেগের পাল্লাটা একটু ভারী। সামান্য ইমোশনাল মিউজিক শুনেও চোখের পানি ফেলতে পারেন। তবে শরীরটা বেশ চনমনে থাকবে। রোমান্সের যোগ আছে ঠিকই, কিন্তু ডিনারে অতিরিক্ত খেয়ে ফেললে রোমান্সটা গ্যাস্ট্রিকে রূপ নিতে পারে। পাশের বাড়ির আন্টির কথায় কান দেবেন না, তাঁরা আপনার উন্নতি দেখে মনে মনে হয়তো দুমড়েমুচড়ে যাচ্ছেন।
সিংহ
চন্দ্র আজ আপনার রাশিতে, তাই নিজেকে ভাবছেন বনের রাজা। কিন্তু ভুলে যাবেন না, রাজা হলেও বাজারের ব্যাগটা আপনাকেই টানতে হবে। আর্থিক দিক নিয়ে সাবধানে খরচ করুন। কারণ, মাসের শুরুতেই পকেট খালি হলে বাকি দিনগুলো বিস্কুট চিবিয়ে কাটাতে হবে। ইতিবাচক থাকুন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রশংসা করুন, কেউ না করলেও অন্তত আপনি তো জানবেন আপনি কতটা হ্যান্ডসাম!
কন্যা
আজ আপনার ক্রিয়েটিভিটি তুঙ্গে। তবে সমস্যা হলো, সেটা খাটানোর চেয়ে সোফায় শুয়ে থাকতে বেশি পছন্দ করবেন। অফিসে বস আপনাকে কাজ দেবে, কিন্তু তাঁকে মিষ্টি হাসি দিয়ে বুঝিয়ে দেবেন যে আপনি ‘মনস্তাত্ত্বিক’ভাবে কাজ করছেন। পারিবারিক জীবনে শান্তি থাকবে। নিজেকে একটু সময় দিন, অন্তত নখ কাটার বাহানায় হলেও আয়নার সামনে বসুন।
তুলা
বন্ধুরা আজ আপনার জন্য একটু চাপের কারণ হতে পারে। ‘দোস্ত ৫০০ টাকা ধার দে’—এই বাক্যটি শুনলে আজ বধির হওয়ার অভিনয় করা বুদ্ধিমানের কাজ হবে। পেশাগত জীবনে নতুন কোনো সুযোগ আসবে, হয়তো আপনার পাশের টেবিলের কলিগ চাকরি ছাড়বে, আর আপনি তার ফ্যানটা দখল করতে পারবেন! স্বাস্থ্যের যত্ন নিন, খুব বেশি ফাস্ট ফুড খাবেন না।
বৃশ্চিক
আজকের দিনটা আপনার জন্য আইনি লড়াই বা সিরিয়াস আলোচনার নয়। বাবার সঙ্গে মেজাজ নিয়ে লড়াই করতে যাবেন না, কারণ শেষমেশ সম্পত্তিটা আপনার নামেই হওয়ার কথা! কর্মক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, আপনার আইডিয়া কেউ চুরি করে নিজের বলে চালিয়ে দিলে অবাক হবেন না। প্রেমের ক্ষেত্রে আজ একটু ‘ডাইরেক্ট অ্যাপ্রোচ’ নিন, ঘুরিয়ে কথা বললে অপর পক্ষ আপনাকে পাগল ভাবতে পারে।
ধনু
আজ কোনো শেয়ারবাজার বা লটারিতে নিজের কপাল পরীক্ষা করতে যাবেন না। লটারি জেতার চেয়ে আজ পা পিছলে ড্রেনে পড়ার আশঙ্কা বেশি। হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রেমের জীবনে সঙ্গীর সঙ্গে ভুল-বোঝাবুঝি হতে পারে, হয়তো আপনি একটা কথা বললেন আর সে বুঝল অন্য কিছু। এ ক্ষেত্রে ‘সরি’ বলে মুখ বুজে থাকাটাই আজকের দিনের শ্রেষ্ঠ কূটনীতি।
মকর
আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন। অনেকটা বিয়ের পরে দায়িত্ব বাড়ার মতো ব্যাপার। আর্থিক অবস্থার উন্নতির যোগ আছে, তবে সেটা দিয়ে আপনি আপনার ‘উইশলিস্ট’ খালি করবেন নাকি সঞ্চয় করবেন, তা নিয়ে যুদ্ধ চলবে। বেশি অলসতা করবেন না, অন্তত উঠে পানিটা গ্লাসে ভরে খান। সঙ্গীকে আজ ছোটখাটো গিফট দিলে রাতে ডিনারে ডালভাতের বদলে বিরিয়ানি জোটার সম্ভাবনা আছে।
কুম্ভ
ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি দারুণ। তবে বই খোলার চেয়ে ইউটিউবে টিউটোরিয়াল দেখা বেশি হবে। অলসতা আজ আপনার সবচেয়ে বড় শত্রু। শরীরটা একটু বিগড়ে যেতে পারে, হয়তো সারা দিন ল্যাপটপে ঘাড় গুঁজে কাজ করার ফল। প্রেমের ক্ষেত্রে আজ একটু রোমান্টিক ডায়ালগ দিন, অন্তত পুরোনো কোনো সিনেমার নকল করলেও চলবে। পকেটে টাকা গুছিয়ে রাখার চেষ্টা করুন।
মীন
আজ আপনার ব্যক্তিত্ব সবাইকে মুগ্ধ করবে। লোকে আপনার কাছে পরামর্শ নিতে আসবে, যদিও নিজের জীবনের খেই খুঁজে পাচ্ছেন না! আর্থিক সমস্যার সমাধান হবে, তবে সেই টাকা কোথায় খরচ হবে, সেটা ভেবেই অস্থির হয়ে যাবেন। সঙ্গীকে দেওয়া প্রতিশ্রুতি আজ পূরণ করতে পারবেন না, তাই তৈরি থাকুন—ঝগড়া বা অভিমান ধেয়ে আসছে। দিনের শেষে এক বাটি মুড়ি আর চা আপনাকে শান্তি দেবে।

সকালের পানীয় হিসেবে চা ও কফির মধ্যে কোনটি সেরা, তা নিয়ে বিতর্কের শেষ নেই। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, দুটি পানীয়ের মধ্যে কোনোটিই এককভাবে সেরা নয়। চা ও কফি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর; যা মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং মেটাবলিক স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। তবে এগুলোর কাজ করার ধরন ভিন্ন।
১০ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইবাদত ও সাংসারিক কাজের মধ্যে ভারসাম্য রাখা অনেকের জন্যই বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়ে। দেখা যায়, সঠিক পরিকল্পনার অভাবে দিনের অনেকটা সময়ই রান্নাঘরে পার হয়ে যায়। অন্যদিকে যাঁরা চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা ঘর-বাহির সামলে ইফতার ও সেহরির প্রস্তুতি নিতে খানিকটা হিমশিম খান।
১২ ঘণ্টা আগে
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ৪৮ বছর বয়সী লিলি হঠাৎ চাকরি হারান। মার্কেটিং পেশায় দীর্ঘ অভিজ্ঞতা ছিল তাঁর। ভাবছিলেন, নতুন চাকরি পেতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ৬ মাসে তিনি ৫০০টির বেশি চাকরির আবেদন করেন। কোথা থেকেও ডাক আসেনি।
১৪ ঘণ্টা আগে
গোলাপ চিরকালই ভালোবাসা, কৃতজ্ঞতা এবং গভীর অনুরাগের প্রতীক হিসেবে স্বীকৃত। ভালোবাসার এই মাসে বসন্তের আমেজে প্রিয়জনের কাছ থেকে একগুচ্ছ তাজা গোলাপ পাওয়ার অনুভূতিই আলাদা। এ সময় প্রিয় মানুষের দেওয়া ফুল হয়ে ওঠে একরাশ স্মৃতির ধারক। তবে মন খারাপ হয়ে যায় যখন সঠিক যত্নের অভাবে দু-এক দিন পরই উজ্জ্বল ফুলগুলোর
১৫ ঘণ্টা আগে