ভোটকেন্দ্রে বিএনসিসি ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করেছে নির্বাচন কমিশন। বিএনপির দাবির প্রেক্ষিতে বিএনসিসি মোতায়েনে পরিবর্তন আনল নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটে প্রদত্ত পোস্টাল ভোট গণনা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় রিটার্নিং অফিসার নির্দেশনা অনুসারে সহযোগিতা প্রদানের নিমিত্ত বিএনসিসি মোতায়েনের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
এর আগে ইসি বিএনসিসির ক্যাডেটদের কেন্দ্রে কেন্দ্রে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। তবে বিএনপি তাদের ঝুঁকির মধ্যে না ফেলার দাবি জানিয়েছিল।

মোহাম্মদ রোকনুজ্জামান আরএমপিতে কর্মরত থাকার সময় কামরুজ্জামান নামে এক ব্যক্তিকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে চাকরি দেওয়ার শর্তে ১৭ লাখ টাকা দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৬ আগস্ট, ১৮ আগস্ট ও ২২ সেপ্টেম্বর ডাচ্-বাংলা ব্যাংকের একটি হিসাবে মোট আড়াই লাখ টাকা এবং বিভিন্ন সময়ে বিকাশের
১৭ মিনিট আগে
জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আর দপ্তর বদলে দেওয়া হয়েছে দুই সচিবের। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এসব পদে রদবদল করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
২০ মিনিট আগে
ওই সড়কে একটি মিনি-ট্রাক ও একটি ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ডাম্পট্রাকের চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। ঘটনার পর এক কলার ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত উদ্ধার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান...
৩৩ মিনিট আগে
প্রথমে জ্বর পরে নিউমোনিয়ায় আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে রেখে চিকিৎসা করানো হচ্ছে। তাঁর চিকিৎসায় বিভিন্ন বিষয়ের তিনজন বিশেষজ্ঞ নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে এবং বোর্ডের সিদ্ধান্ত
৩৮ মিনিট আগে