
বিটরুট জুস আজকাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কেউ ব্যায়ামের আগে পান করেন শক্তি বাড়ানোর জন্য, তো কেউ সকালের নাশতার সঙ্গে। লাল রঙের এই জুস শুধু দেখতেই সুন্দর নয়, এটি শরীরের জন্যও উপকারী। এতে থাকা ভিটামিন সি, নাইট্রেট ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ড সুস্থ রাখে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং শরীর সতেজ রাখে। তবে যেকোনো স্বাস্থ্যকর খাবারের মতোই এটি খুব বেশি পান করলে ক্ষতিকর প্রভাব পড়তে পারে শরীরে।
বিটরুট জুসের উপকারিতা:
বিটরুট জুসে থাকে নাইট্রেট। এই উপাদান রক্তনালি প্রশস্ত করতে সাহায্য করে। ফলে রক্ত চলাচল সহজ হয়। নিয়মিত পান করলে হার্টের ওপর চাপ কমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত বিটরুট জুস পান করলে হৃদ্যন্ত্রের কার্যক্ষমতা উন্নত হয়।
খেলোয়াড়দের অনেকে ব্যায়ামের আগে বিটরুট জুস পান করেন। কারণ, এটি পেশিতে রক্ত চলাচল বাড়ায়, ক্লান্তি কমায় এবং ব্যায়াম করার ক্ষমতা বাড়ায়। ফলে দেহ ভালোভাবে শক্তি ধরে রাখতে পারে এবং ব্যায়াম আরও কার্যকর হয়।
বিটরুটে থাকা নাইট্রেট মস্তিষ্কে রক্তের প্রবাহ বাড়ায়। ফলে মস্তিষ্কের কোষগুলো পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পায়। এতে মনোযোগ ঠিক থাকে, স্মৃতিশক্তি উন্নত হয় এবং নতুন কিছু শিখতে বা সমস্যা সমাধান করতে মস্তিষ্ক আরও কার্যকরভাবে কাজ করতে পারে।
বিটরুটের জুসে ভিটামিন সি থাকে প্রচুর। এটি রোগ প্রতিরোধে সাহায্য করে। সাধারণ ঠান্ডা, জ্বর বা সংক্রমণ থেকে রক্ষা পাওয়ায় এটি দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ।
বিটরুট জুস লিভারের জন্যও সহায়ক। এটি শরীরের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, এটি অ্যালকোহলবিহীন ফ্যাটি লিভার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
বিটরুট জুসের অপকারিতা:
বিটরুটে অক্সালেট থাকে। এটি শরীরে থাকা ক্যালসিয়ামের সঙ্গে মিশে কিডনিতে পাথর তৈরি করতে পারে। যাঁরা আগে থেকেই কিডনির সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য বিশেষ সতর্কতা জরুরি।
যাঁদের রক্তচাপ প্রাকৃতিকভাবে কম, তাঁদের জন্য বেশি বিটরুট জুস পান করা ঝুঁকিপূর্ণ। হঠাৎ রক্তচাপ কমে গেলে মাথা ঘোরা বা বমি হতে পারে।
বিটরুট জুসে অ্যাসিড থাকে। খুব বেশি বা খালি পেটে পান করলে গ্যাস বা ডায়রিয়া হতে পারে। তাই দিনের খাবারের সঙ্গে বা মাঝারি পরিমাণে পান করা ভালো।
অক্সালেট শরীরে জিংকের মতো খনিজের শোষণ কমায়। জিংক চুলের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় অতিরিক্ত জুস পান করলে চুল পাতলা হতে বা পড়ে যেতে পারে।
বিটরুটে প্রাকৃতিক চিনি থাকে। পুরো বিটে আঁশ থাকায় রক্তের চিনি ধীরে বাড়ে। কিন্তু জুসে আঁশ কম থাকে, তাই রক্তে চিনি দ্রুত বাড়তে পারে। এটি বিশেষভাবে ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।
বিটরুট জুসে ভিটামিন কে থাকে। এটি রক্ত জমাট বাঁধাতে ভূমিকা রাখে। এটি কিছু রক্ত পাতলা করার ওষুধের কার্যকারিতা কমাতে পারে।
নিরাপদ মাত্রা এবং ব্যবহারের টিপস
বিটরুট জুস স্বাস্থ্যকর, শক্তি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। তবে সবকিছুতে মিতব্যয়িতা জরুরি। নিরাপদ মাত্রায় পান করলে শরীর ও মস্তিষ্কের জন্য উপকারী। কিন্তু অতিরিক্ত হলে কিডনি, রক্তচাপ, হজম, চুল পড়া এবং রক্তের চিনি সমস্যা হতে পারে।
সূত্র: হেলথশট

আকাশে ধবধবে সাদা মেঘের ভেলা, পাহাড়জুড়ে সবুজের উদ্দাম প্রচ্ছদ। তবে বর্ষার অকৃপণ বর্ষণে রাঙামাটির প্রকৃতি এখন নবযৌবনে দীপ্ত। এদিকে আসছে শরৎ। বহুদূর বিস্তৃত কাপ্তাই হ্রদ পূর্ণ হয়ে উঠেছে টইটম্বুর স্ফটিক স্বচ্ছ পানিতে। তার ওপর পড়েছে মেঘের ছায়া। জুমের টাটকা সবজি আর বাঁশকোঁড়লের সুবাসে ম-ম করছে...
৭ ঘণ্টা আগে
ভ্রমণপিয়াসি এবং বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত মানুষের কাছে সেরা আতিথেয়তার মানদণ্ড অন্য রকম। মূলত তাঁদের জন্যই ভ্রমণভিত্তিক শীর্ষস্থানীয় ম্যাগাজিন ‘কনডে নাস্ট ট্রাভেলার’ প্রতিবছর বিশ্বের সেরা হোটেল ও রিসোর্টগুলোর তালিকা প্রকাশ করে। সম্প্রতি ম্যাগাজিনটি প্রকাশ করেছে তাদের এ বছরের ‘হটেস্ট নিউ হোটেলস...
৮ ঘণ্টা আগে
আকাশে সাদা মেঘের ভেলা, মাঠের ধারে কাশফুল আর নদীতে স্বচ্ছ পানি—সব মিলিয়ে এই ঋতু যেন বাংলাদেশের প্রকৃতির নিজস্ব উৎসব। শরৎকালে নদীগুলোও ফিরে পায় তার স্বাভাবিক ছন্দ। বর্ষার উচ্ছ্বাস কিছুটা কমে নদীর পানি নেমে আসে, স্রোত থাকে শান্ত আর স্বাভাবিক। এমন সময়ে নদীভ্রমণের আনন্দ হয়ে ওঠে একেবারে অন্য রকম।
৯ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বান্দরবানের দুর্গম অঞ্চল। নাফাখুম, রিঝুক ঝরনা এবং তমাতুঙ্গী থেকে টিওবি ও কেওক্রাডং পর্বত থেকে সুংসুংপাড়া পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ। ১১ আগস্ট অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
৯ ঘণ্টা আগে