
হতে পারে, আপনার শিশুটি স্বাস্থ্যবান। সবাই দেখে বলে, ‘বাহ্! ওর তো খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, তাই না?’ কিন্তু আসলেই কি তাই? খাবার টেবিলে শিশু পেট ভরে খাচ্ছে এবং দেখতে বেশ স্বাস্থ্যবান শিশুরাও অনেক সময় অপুষ্টির শিকার হতে পারে। আধুনিক চিকিৎসাবিজ্ঞান এর নাম দিয়েছে হিডেন হাঙ্গার বা লুকানো ক্ষুধা। কোটি কোটি শিশু বর্তমানে এই অদৃশ্য ক্ষুধার শিকার। আরামের জন্য আমরা যেন সন্তানের পুষ্টির সঙ্গে আপস না করি। আজকের সঠিক খাদ্যাভ্যাসই তাদের একটি রোগমুক্ত ও বুদ্ধিদীপ্ত ভবিষ্যৎ উপহার দিতে পারে।
অপুষ্টি শুধু ‘খালি থালা’র বিষয় নয়। এটি থালায় থাকা খাবারের মানের বিষয়।
হিডেন হাঙ্গার আসলে কী
হিডেন হাঙ্গার বা লুকানো ক্ষুধা এমন একটি অবস্থা, যেখানে একজন মানুষ পর্যাপ্ত ক্যালরি গ্রহণ করেও শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল পায় না। দুর্ভিক্ষপীড়িত দেশের কঙ্কালসার শিশুদের দেখলেই আমরা অপুষ্টি বুঝি। কিন্তু এই হিডেন হাঙ্গার সেভাবে বোঝা যায় না। অর্থাৎ এই অপুষ্টি বাইরে থেকে চট করে ধরা যায় না। শিশু দেখতে সুস্থ-সবল মনে হলেও ভেতরে-ভেতরে সে জিংক, আয়রন, আয়োডিন বা ভিটামিনের তীব্র ঘাটতিতে ভুগতে পারে।
কেন থাকছে লুকানো ক্ষুধা

পুষ্টিবিদদের মতে, আধুনিক জীবনযাত্রাই এর জন্য দায়ী। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার; যেমন ফাস্ট ফুড, প্যাকেটজাত স্ন্যাকস, চিনিযুক্ত পানীয় এবং সিরিয়াল, বর্তমানে শিশুদের প্রধান খাদ্য। এগুলোতে ক্যালরি ও চর্বি প্রচুর থাকলেও ভিটামিন, মিনারেল বা আঁশ একদমই থাকে না। শুধু তা-ই নয়, বর্তমানে বেছে খাওয়ার অভ্যাস অনেকের মধ্যে বেশি। অনেক শিশু শুধু কয়েক ধরনের সেফ ফুড বা পছন্দের খাবারে অভ্যস্ত হয়ে পড়ে। তারা ফলমূল বা শাকসবজি এড়িয়ে চলে। ফলে শরীরের প্রয়োজনীয় বৈচিত্র্যময় পুষ্টি বাধাগ্রস্ত হয়।
বিপণন কৌশলের ফাঁদে পড়ে অনেকে অনেক সময় পুষ্টিগুণ নিয়ে মাথা ঘামান না। রঙিন প্যাকেট আর কার্টুন চরিত্রের মাধ্যমে অস্বাস্থ্যকর খাবার শিশুদের কাছে আকর্ষণীয় করে তোলা হয়। অনেক সময় ‘প্রাকৃতিক’ বা ‘স্বাস্থ্যকর’ লেবেল দেখে মা-বাবাও বিভ্রান্ত হন। বর্তমানের ব্যস্ত জীবনযাপনে সময়ের অভাবে বাবা-মায়েরা ঝটপট তৈরি করা যায় এমন খাবার শিশুদের হাতে তুলে দেন। এটি পেট ভরায় ঠিকই, কিন্তু পুষ্টির চাহিদা মেটায় না। এ থেকেই তৈরি হয় হিডেন হাঙ্গার।
পরিণাম যা হতে পারে
শরীরে অণুপুষ্টির সামান্য ঘাটতিও বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। যেমন—
মা-বাবার করণীয়
আপনার সন্তান বড় হচ্ছে মানেই সে সুস্থ থাকছে, এমনটি নয়। তাকে প্রকৃত অর্থে সুস্থ রাখতে কিছু পদক্ষেপ নিতে হবে—
প্রাকৃতিক খাবারে গুরুত্ব দিন: ডাল, শাকসবজি, ফলমূল, হোল গ্রেইন এবং চর্বিহীন প্রোটিনকে খাবারের তালিকায় অগ্রাধিকার দিন।
রঙিন থালা: খাবারে যত বৈচিত্র্য থাকবে, পুষ্টির মান তত বাড়বে। থালায় বিভিন্ন রঙের সবজি রাখার চেষ্টা করুন।
প্রক্রিয়াজাত খাবার কমান: যে খাবারের শেলফ লাইফ বা মেয়াদ যত বেশি, তাতে পুষ্টির গুণাগুণ তত কম। তাই প্যাকেটজাত খাবার সীমিত করুন।
রোল মডেল হোন: শিশু আপনাকে যা করতে দেখবে, তা-ই শিখবে। আপনি নিজে নিয়মিত পুষ্টিকর খাবার খেলে আপনার সন্তানও তা খেতে আগ্রহী হবে।
বিশেষজ্ঞের পরামর্শ: যদি সন্তানের বৃদ্ধি বা আচরণ নিয়ে কোনো সন্দেহ থাকে, তাহলে একজন রেজিস্টার্ড পুষ্টিবিদের পরামর্শ নিন। সামান্য কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন তার জীবনে বড় প্রভাব ফেলতে পারে।
মনে রাখবেন, হিডেন হাঙ্গার শুধু শিশুদের নয়, বয়স্ক বা স্থূলকায় ব্যক্তিদেরও হতে পারে। তাই ‘কী খাচ্ছি’; তার চেয়ে ‘কতটুকু পুষ্টি পাচ্ছি’; সেদিকে নজর দেওয়া বুদ্ধিমানের কাজ।
সূত্র: হেলথ শর্টস, মিভাসালেড

চিঠি লেখা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি মেজাজ ভালো রাখে এবং উদ্বেগ ও বিষণ্নতা কমাতে সাহায্য করে। ট্রমা বা পোস্টট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের জন্য চিঠি লেখা থেরাপি হিসেবে কাজ করে। ২০১৩ সালের একটি গবেষণায় দেখা গেছে, যাঁরা নিজেদের শারীরিক আঘাত বা কষ্টের অভিজ্ঞতা নিয়ে...
৩ ঘণ্টা আগে
খুশকির আক্রমণ থেকে বাঁচতে নিমপাতা ব্যবহার শুরু করতে পারেন। এটি প্রাকৃতিকভাবে খুশকি দূর করে। নিমের অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা খুশকি ও মাথার ত্বকের চুলকানি কমাতে সহায়তা করে। শুধু তা-ই নয়, সোরিয়াসিস এবং ডার্মাটাইটিস নামক আরও দুটি ত্বকের রোগ নিরাময়ে সাহায্য করে নিমপাতা। আপনি যদি কয়েক...
৫ ঘণ্টা আগে
ম্রুণাল ঠাকুরের ক্যারিয়ার টেলিভিশন সিরিজ দিয়ে শুরু হলেও পরে সিনেমা জগতে তিনি পাকা আসন গড়ে নেন। দারুণ ফিটনেস তো বটেই; মোলায়েম ত্বকের যত্নে এই লাস্যময়ী কী কী করেন, সেসব জানতে ভক্তকুলের আগ্রহের শেষ নেই। তার ওপর সামনেই বিয়ে। ফলে ফেসবুক আর ইনস্টাগ্রাম এখন ম্রুণালময়...
৭ ঘণ্টা আগে
আজকের মেজাজ রকেটের মতো! আপনি আজ সুপারম্যান হওয়ার চেষ্টা করবেন। বস কিছু বলার আগেই কাজ শেষ করে বসে থাকবেন। তবে অতি উৎসাহে অন্যের কাজে নাক গলাতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। সঙ্গীর সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান হতে পারে, কিন্তু শেষ মুহূর্তে আপনার মুড সুইং সব বিগড়ে দিতে পারে।
৮ ঘণ্টা আগে