
মেষ
আজকের মেজাজ রকেটের মতো! আপনি আজ সুপারম্যান হওয়ার চেষ্টা করবেন। বস কিছু বলার আগেই কাজ শেষ করে বসে থাকবেন। তবে অতি উৎসাহে অন্যের কাজে নাক গলাতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। সঙ্গীর সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান হতে পারে, কিন্তু শেষ মুহূর্তে আপনার মুড সুইং সব বিগড়ে দিতে পারে। সাবধানে সিঁড়ি দিয়ে উঠবেন। ফোনের দিকে তাকিয়ে হাঁটলে সামনের খুঁটির সঙ্গে মোলাকাত হওয়ার প্রবল যোগ!
বৃষ
আলসেমি মাখানো রাজকীয় সুখ পেতে ইচ্ছে করবে। কাজ আপনাকে খুঁজবে, কিন্তু আপনি লুকোচুরি খেলবেন। ব্যাংকে টাকা আসার সম্ভাবনা আছে, কিন্তু আপনার অনলাইন শপিং কার্ডের হাত নিশপিশ করছে। বিয়ের কথা চললে আজ কোনো ঘটকের পাল্লায় পড়তে পারেন যে আপনাকে স্বর্গের স্বপ্ন দেখাবে। কিন্তু বাস্তবে লটারি জেতার চেয়ে ভালো পাত্র/পাত্রী পাওয়া কঠিন। বিরিয়ানি দেখলে একটু দূরত্ব বজায় রাখুন। পেট আজ বিদ্রোহ ঘোষণা করতে পারে।
মিথুন
আজকের মেজাজ শাঁখের করাত। সারা দিন দ্বিধা কাটবে না। মাথায় আজ হাজারটা আইডিয়া। অফিস মিটিংয়ে এমন কিছু বলে ফেলবেন যে সবাই ভাববে আপনি কি পাগল না কি জিনিয়াস! টাকা পয়সা নিয়ে একটু টানাটানি হতে পারে। প্রেমিকার সঙ্গে তর্ক করতে যাবেন না। লজিকে আপনি জিতলেও শান্তিতে হারবেন! সিঙ্গেলদের জন্য আজ দিনটি ‘একলা চলো রে’। অনিদ্রা রোগ হতে পারে। রাত জেগে স্ক্রল না করে ঘুমানোর অভিনয় করুন, একসময় ঘুমিয়ে পড়বেন।
কর্কট
আজ ইমোশনাল ফুল হওয়ার সম্ভাবনা প্রবল। তাই আবেগ সামলে রাখুন। কাজের চাপে কান্না পেতে পারে। তবে বসের সামনে কাঁদবেন না, ওটা ইনক্রিমেন্টের পথে বাধা হতে পারে। আর্থিক লেনদেনে বন্ধুকে বিশ্বাস করবেন না। প্রাক্তনকে মনে পড়ে যেতে পারে। খবরদার! ভুল করেও মেসেজ দেবেন না। পুরোনো কাসুন্দি ঘেঁটে লাভ নেই। রাস্তার পাশের ফুচকা খাওয়ার লোভ সামলান। না হলে সারা দিন বাথরুমের সঙ্গে গভীর বন্ধুত্ব হবে।
সিংহ
নিজেকে আজ বনের রাজা ভাববেন। আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অটোগ্রাফ প্র্যাকটিস করবেন। কর্মক্ষেত্রে আপনার দাপট বাড়বে। তবে অফিসের পিয়নকে সম্মান দিন, ওটাই আপনার চায়ের ব্যবস্থা করে। আপনার অহংকার সম্পর্কের জন্য বিষ হতে পারে। সঙ্গীকে অন্তত একবার বলতে দিন যে সে ঠিক বলছে! আয়নার সামনে দাঁড়িয়ে পোজ দিতে গিয়ে ঘাড় মচকে যাওয়ার ভয় আছে।
কন্যা
আজ আপনি ক্যালকুলেটর। সবকিছুর নিখুঁত হিসাব করার চেষ্টা করবেন। আজ আপনি পেনসিল শার্প করা থেকে শুরু করে বড় প্রজেক্ট—সব নিখুঁত করতে চাইবেন। অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের জন্য কলিগরা আপনাকে এড়িয়ে চলতে পারে। জীবনসঙ্গীর দোষ খোঁজা বন্ধ করুন। মনে রাখবেন, সে আপনাকে সহ্য করছে এটাই সবচেয়ে বড় অলৌকিক ঘটনা! মানসিক দুশ্চিন্তা কমাতে মেডিটেশন করুন। অন্তত ৫ মিনিট চোখ বন্ধ করে ভাবুন যে আপনি লটারি জিতেছেন।
তুলা
ব্যালেন্স করতে গিয়ে আপনার নিজের ব্যালেন্স বিগড়ে যেতে পারে। লোন শোধ করার সুযোগ আসতে পারে। অচেনা কাউকে টাকা ধার দেবেন না। রোমান্টিক ডিনারের যোগ আছে, কিন্তু বিল কে দেবে তা নিয়ে ক্যাঁচাল হতে পারে। সিঙ্গেলরা আজ কাউকে প্রপোজ করতে পারেন, রিজেকশন হ্যান্ডেল করার ক্ষমতা থাকলে! চোখের ব্যায়াম করুন। সারা দিন মনিটরে তাকিয়ে থাকলে চোখের পাওয়ার চশমার মতো মোটা হতে পারে।
বৃশ্চিক
আজ আপনি গোয়েন্দা জেমস বন্ড। আজ আপনার মনে হবে সবাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অফিসের রাজনীতিতে আজ আপনি কিংমেকার হতে পারেন। তবে নিজের গোপন পাসওয়ার্ড কাউকে বলবেন না। সঙ্গীর ফোনের পাসওয়ার্ড হাতানোর চেষ্টা করবেন না। সত্য বড়ই কঠিন হতে পারে! মেজাজ গরম করবেন না। রক্তচাপ বাড়লে হিতে বিপরীত হতে পারে।
ধনু
আজ আপনি ঘরকুনো বাউন্ডুলে। দূরে কোথাও যাওয়ার সুযোগ আসতে পারে, কিন্তু আলসেমি আপনাকে সোফায় আটকে রাখবে। কাজে ফাঁকি দেওয়ার নতুন কৌশল আবিষ্কার করবেন। প্রেমের প্রস্তাব আসতে পারে, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ার কোনো ফেক আইডি থেকে হওয়ার সম্ভাবনা বেশি। পায়ের হাড়ের দিকে নজর দিন। ফুটবল খেলতে গিয়ে মেসি হওয়ার চেষ্টা করবেন না।
মকর
আজ কাজের মধ্যে ডুবে থাকবেন। গাধার মতো খাটবেন কিন্তু ফল পাবেন ঘোড়ার ডিম! ধৈর্য ধরুন, মাস শেষে বেতন ঠিকই ঢুকবে। জমিজমা সংক্রান্ত ঝামেলা মিটে যেতে পারে। পরিবার আপনার বিয়ের জন্য উঠেপড়ে লাগতে পারে। ফটোশুটের জন্য তৈরি থাকুন। পিঠে ব্যথার যোগ আছে। সারা দিন কুঁজো হয়ে বসে মোবাইল চালালে সামনের বছর লাঠি ধরতে হতে পারে।
কুম্ভ
আজ নিজেকে আইনস্টাইন ভাবতে শুরু করবেন। নতুন কোনো টেকনিক্যাল কাজে সফলতা পাবেন। ব্যবসায়ীরা নতুন স্টক তুললে লাভবান হবেন। বন্ধুদের পেছনে আজ একটু বেশি খরচ হতে পারে। আপনি আজ খুব বেশি লজিক্যাল থাকবেন। মনে রাখবেন, ভালোবাসা কোনো ম্যাথমেটিক্স নয়! মাঝে মাঝে আবোলতাবোল বকলেও সম্পর্ক টিকে থাকে। সর্দি-কাশির ধাত আছে। ফ্রিজের ঠান্ডা জল খেয়ে নিজের বারোটা বাজাবেন না।
মীন
নিজেকে জলপরি বা জলকুমার ভাবতে ভালো লাগবে। সৃজনশীল কাজে আজ আপনার জুড়ি মেলা ভার। আজ খুব দয়ালু থাকবেন, কিন্তু দয়া দেখাতে গিয়ে মানিব্যাগ হালকা করবেন না। কল্পনার জগতে বাস করবেন না। পাশের বাড়ির শেফালি বা শাকিলের দিকে না তাকিয়ে নিজের কাজে মন দিন। সাঁতার কাটার ইচ্ছা হতে পারে, কিন্তু বাথরুমের পানিতেই সন্তুষ্ট থাকতে হতে পারে।

ঘরের কাজ করতে জানা শিশুদের জীবনে সফল হওয়ার সম্ভাবনা বেশি। শৈশব মানে শুধু খেলাধুলা বা পড়াশোনা নয়; বরং এটি ভবিষ্যৎ জীবনের ভিত্তি গড়ার উপযুক্ত সময়। সাম্প্রতিক বিভিন্ন গবেষণা, বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৭৫ বছরের একটি গবেষণা থেকে পাওয়া গেছে একটি ভিন্ন সম্ভাবনার কথা। গবেষণার ফলাফলে দাবি...
৪ ঘণ্টা আগে
মনোযোগ বা অ্যাটেনশন হলো একটি মানসিক প্রক্রিয়া। মনোযোগের অভাব মানেই আপনি ব্যর্থ নন। এর অভাব একটি সংকেত। এই সংকেত দেখা দিলেই বুঝতে হবে, আপনার শরীর ও মন কিছুটা বিশ্রাম বা বাড়তি যত্নের কথা বলছে। ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে এবং প্রয়োজনে পেশাদার মনোবিদের সাহায্য নিয়ে পুনরায় মনোযোগ ফিরে পাওয়া যেতে পারে...
৬ ঘণ্টা আগে
আজ আপনার তেজ দেখে মনে হতে পারে আপনিই দুনিয়ার একমাত্র ‘অ্যাকশন হিরো’। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেশি দেখে আপনি মুগ্ধ হতে পারেন, কিন্তু সাবধান! আপনার এই বেপরোয়া আচরণের চোটে কোনো নিরীহ বন্ধু বা ছোট ভাই বিপদে পড়তে পারে।
৭ ঘণ্টা আগে
সবার জীবনের গতিপথ ভিন্ন। কারও জন্য যা বড় অর্জন, অন্যের জন্য তা মনে হতে পারে নিছকই বিলাসিতা। জীবনে ৩০ বা ৩৫ বছর বয়সকে আমরা একটা মাইলফলক হিসেবে ধরে থাকি। এই সময়ের মধ্যে নিজের এবং নিজের মনের খোরাক মেটাতে আসলে কী কী করতে পারি? সাম্প্রতিক সময়ে এটি বেশ জনপ্রিয় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জীবন আপনার...
৮ ঘণ্টা আগে