চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার আমাদের অঞ্চলে অনেক প্রাচীন। এটি চুলের ময়শ্চারাইজার ধরে রাখতে এবং উজ্জ্বলতা বাড়াতে জাদুর মতো কাজ করে। তবে সমস্যা বাধে তখনই, যখন মাথায় অতিরিক্ত তেল দেওয়ার পর তা আর সহজে উঠতে চায় না। অনেক সময় শ্যাম্পু করার পরও চুল চটচটে হয়ে থাকে, যা দেখতে যেমন খারাপ লাগে, তেমনি ধুলাবালি আকর্ষণ করে চুলের ক্ষতিরও কারণ হয়। এমনকি মাথার ত্বকে তেলের বাড়তি স্তর জমে রোমকূপ বন্ধ হয়ে যেতে পারে, যা থেকে শুরু হয় চুল পড়া। তাই চুলে তেল দেওয়ার সুফল পেতে হলে তা সঠিকভাবে পরিষ্কার করাও সমান জরুরি। চুল থেকে বাড়তি নারকেল তেল সহজে দূর করার সহজ উপায়গুলো জেনে নিন।
যেসব কারণে চুল থেকে নারকেল তেল পরিষ্কার করা জরুরি
নারকেল তেল চুলে প্রোটিনের ক্ষয় রোধ করে এবং উজ্জ্বলতা বাড়ায়। কিন্তু অতিরিক্ত তেল চুলে রেখে দিলে বেশ কিছু সমস্যা হতে পারে। যেমন—
ধুলাবালি ও ময়লা: অতিরিক্ত তৈলাক্ত চুল খুব দ্রুত বাইরের ধুলাবালি টেনে নেয়।
ব্রণ ও ফুসকুড়ি: চুলে তেল বেশি থাকলে তা কপালে লেগে ব্রণ বা র্যাশ হওয়ার ঝুঁকি বাড়ায়।
চুল পড়া: দীর্ঘক্ষণ তেল জমে থাকলে মাথার ত্বকের ছিদ্র বা ফলিকলগুলো বন্ধ হয়ে যায়। ফলে অক্সিজেন চলাচল ব্যাহত হয় এবং চুল পড়তে থাকে।
চুল থেকে তেল তোলার কার্যকরী ঘরোয়া উপায়
চুল থেকে চটচটে ভাব দূর করতে শুধু শ্যাম্পুর ওপর নির্ভর না করে নিচের পদ্ধতিগুলো ব্যবহার করে দেখতে পারেন:
লেবুর রস ও অ্যালোভেরা
লেবুর অ্যাসিডিক গুণ চটচটে ভাব কাটাতে অনন্য। এক কাপ পানিতে অর্ধেক লেবুর রস এবং সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগিয়ে ১০ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু করে ফেলুন। এটি মাথার ত্বকের পিএইচ ভারসাম্যও ঠিক রাখে।
বেকিং সোডা
দ্রুত তেল সরাতে দুই টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এটি মাথার ত্বকে ৫ থেকে ১০ মিনিট ম্যাসাজ করে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। তবে এটি নিয়মিত ব্যবহার না করাই ভালো। এতে চুল কিছুটা শুষ্ক হতে পারে।
ডিমের সাদা অংশ
চুল থেকে তেল সরাতে ডিমের সাদা অংশ বেশ কার্যকরী। আধা কাপ ডিমের সাদা অংশ ফেটিয়ে মাথার ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন, তারপর শ্যাম্পু করুন। এটি তেল সরানোর পাশাপাশি চুলে বাড়তি পুষ্টিও দেবে।
অ্যাপল সিডার ভিনেগার
১ ভাগ ভিনেগারের সঙ্গে ৫ ভাগ পানি মিশিয়ে মিশ্রণটি শ্যাম্পু করার পর চুলে ব্যবহার করুন। ৫ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেললে তেলের চিটচিটে ভাব একেবারেই থাকবে না।
মুলতানি মাটি
তৈলাক্ত ভাব শুষে নিতে মুলতানি মাটি চমৎকার কাজ করে। পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে চুলে ২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করলে চুল হবে ঝরঝরে।
সঠিকভাবে তেল দেওয়ার কিছু নিয়ম
তেল পরিষ্কার করার ঝামেলা কমাতে চাইলে আগে থেকে সচেতন হওয়া ভালো।
পরিমাণমতো তেল: শুরুতে খুব বেশি তেল না দিয়ে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে তেল ব্যবহার করুন।
গোড়ায় নয়, আগায় গুরুত্ব দিন: চুলের আগা বেশি শুষ্ক থাকে, তাই সেদিকে বেশি তেল দিন। মাথার তালুতে অতিরিক্ত তেল না দেওয়াই ভালো।
সময়সীমা: নারকেল তেল অন্তত ৩০ মিনিট এবং সর্বোচ্চ এক রাত চুলে রাখা যেতে পারে। এর বেশি সময় তেল রাখা চুলের জন্য ক্ষতিকর হতে পারে।
চুলের সৌন্দর্য রক্ষায় নারকেল তেল অপরিহার্য হলেও এর সঠিক ব্যবহার এবং পরিষ্কার করার নিয়ম মানলে তবেই আপনি পাবেন ঝলমলে ও প্রাণবন্ত চুল। পারলারে গিয়ে দামি ডিটক্স ট্রিটমেন্ট না করে এসব নিয়ম মেনে চুলের যত্ন নিন।
সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য

যুগ যুগ ধরে মানুষ কিছু প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে। তার মধ্যে অন্যতম দুটি প্রশ্ন হলো, মানুষ আসলে কত দিন বাঁচে? আর দীর্ঘ ও সুস্থ জীবনের রহস্য কী? যুক্তরাজ্যের প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষের ওপর দীর্ঘ ১৫ বছর ধরে চালানো একটি গবেষণায় দেখা গেছে, দৈনন্দিন জীবনযাত্রায় মাত্র ৮টি সহজ অভ্যাস গড়ে তুললে একজন
৩ মিনিট আগে
লাল-সবুজ জার্সির প্রিয় দলকে বিশ্বকাপের আসন্ন ম্যাচে সমর্থন জানাতে অপেক্ষায় আছেন পর্তুগালের সমর্থকেরা। খেলা দেখার এই উত্তেজনায়, পরিবার কিংবা বন্ধুদের আড্ডায় টেবিলে জায়গা করে নিতে পারে জনপ্রিয় পর্তুগিজ খাবার।
২ ঘণ্টা আগে
মিসরের খাদ্যসংস্কৃতির ইতিহাস প্রায় ৫ হাজার বছরের প্রাচীন এবং সমৃদ্ধ। নীল নদের উর্বর অববাহিকা, বিভিন্ন সাম্রাজ্যের উত্থান-পতন এবং মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের সংস্কৃতির মিশ্রণে এই রন্ধনশৈলী গড়ে উঠেছে। মিসরের খাবার মূলত শস্য, শাকসবজি এবং সুগন্ধযুক্ত মসলার এক অপূর্ব সংমিশ্রণ। এই প্রাচীন...
১৪ ঘণ্টা আগে
যখন তুর্কি নারীর সৌন্দর্যের কথা বলা হয়, তখন আমাদের মনে ভেসে ওঠে কোমল, উজ্জ্বল ত্বকের অধিকারী নারীদের অবয়ব। তুর্কি নারীদের সুন্দর ত্বকের রহস্য কোনো নামীদামি প্রসাধনী নয়, বরং তাঁদের দেশের আবহাওয়া ও খাদ্যাভ্যাসের প্রভাব প্রবল। এর পাশাপাশি তাঁরা ত্বকে প্রাকৃতিক কয়েকটি উপকরণ ব্যবহার করেন, যেগুলোর...
১৬ ঘণ্টা আগে