‘শীতের হাওয়ার লাগল নাচন
আমলকীর ওই ডালে ডালে’
—রবীন্দ্রনাথ ঠাকুর
দেখতে দেখতে শীত চলেই এল। এই সময়টায় শুষ্ক আবহাওয়া ও ধুলোবালির প্রভাবে প্রকৃতি হয়ে পড়ে নির্জীব। ছাদ বা বারান্দায় গড়ে তোলা ছোট্ট বাগানে চোখ রাখলেই ব্যাপারটা টের পাবেন। শীতকালে গাছ সজীব ও সতেজ রাখতে নিতে হয় প্রয়োজনীয় পদক্ষেপ। যেকোনো বাগানের যত্ন নেওয়ার ক্ষেত্রে তিনটি প্রধান উপকরণ হলো পানি, মাটি ও সূর্যের আলো। আবার শীত বা ঠান্ডার কারণে গাছে বেশি পানি দেওয়াটাও ঝুঁকিপূর্ণ। এতে গাছের গোড়া পচে যায়। আবার শুধু সূর্যের আলো ও পানিই যে গাছের একমাত্র খাবার তা নয়। গাছ সুস্থ সবল রাখতে নানা রকম পুষ্টিরও জোগান দেওয়া চাই। শীতকালে তাই গাছের প্রয়োজন বাড়তি যত্নের।
যেভাবে যত্ন নেবেন
পরিচ্ছন্নতা ও পুষ্টির জোগান
শীতকালে গাছে পানি দেওয়ার সময় গাছের পাতায় জমা ধুলোর আস্তরণও ধুয়ে দিতে হবে। ইনডোর গাছগুলোর পাতাগুলো মুছে দিতে হবে ভেজা কাপড় দিয়ে। শীতকালে কিছুদিন পর পর দেখা যায় গাছের পাতা একটি-দুটি করে হলদে হয়ে শুকিয়ে যাচ্ছে। এসব শুকিয়ে যাওয়া ঝরা পাতা গাছের গোড়া থেকে সরিয়ে ফেলতে হবে। এতে গাছটি দেখতেও সুন্দর লাগবে আর গাছও পাবে যত্নের ছোঁয়া। এ সময় গাছের পুষ্টি হিসেবে মাটিতে দেওয়া যেতে পারে ভার্মি কম্পোস্ট, জৈব সার, খৈল। এ ছাড়া বাড়িতেই কলার খোসা, পেঁয়াজ রসুনের খোসা, লেবুর খোসা, ডিমের খোসা, সবজির খোসা টানা কয়েক দিন পচিয়ে সার বানিয়ে গাছের মাটিতে দিতে পারেন। সহজ পদ্ধতি হিসেবে ডিমের খোসা শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। এগুলো গাছের জন্য অত্যন্ত পুষ্টিকর খাবার।
পরিমিত পানি দিন
শীতে গাছে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। কারণ প্রকৃতিতে শীত বা ঠান্ডা থাকায় রাতের দিকে কুয়াশায় গাছ ও গাছের গোড়া ভেজা থাকে, তাই দিনে একবার পানি দেওয়াই ভালো। শীতে টবের মাটি শুকনো পাতা, নারকেলের আঁশ, খড়কুটো দিয়ে ঢেকে দিলে সহজে গাছের গোড়ার মাটি আর্দ্রতা হারাবে না। কোনো কোনো গাছ অতিরিক্ত ঠান্ডায় মরে যায়। সেই সব গাছ ঘরে এনে রাখলে ভালো থাকবে। খেয়াল রাখতে হবে, গাছের গোড়ায় যেন পানি না জমে। গাছের টব পরিবর্তনের দরকার হলে করে নেওয়া উচিত, সঙ্গে মাটি পরিবর্তন করে নতুন মাটি দিয়ে তাতে প্রয়োজনীয় সার দিয়ে গাছগুলো ফের রোপণ করা উচিত। শীতের গাছ ছাড়া অন্যান্য গাছ এ সময় কম বৃদ্ধি পায়, তাই মরা ডালপালা শীতের আগেই যথাসম্ভব ছেঁটে নেওয়া উচিত।
নিয়ম করে রোদে দিন
অতিরিক্ত আর্দ্রতা ও স্যাঁতসেঁতে পরিবেশ গাছের জন্য ভালো নয়। আর্দ্র পরিবেশে টানা থাকলে গাছ ঠিকঠাক বেড়ে উঠতে পারে না। তাই রোদ উঠলে গাছগুলো রোদে রাখুন।
পোকামাকড় ও ছত্রাক এড়াতে
শীতকালে গাছে গাছে বিভিন্ন ধরনের ছত্রাক ও পোকা বাসা বাঁধতে পারে। প্রাকৃতিক কিছু টোটকা ব্যবহার করে সেগুলো তাড়াতে পারেন। রসুন, রান্নায় ব্যবহৃত হলুদের গুঁড়া, নিমের তেল, ভিনেগার, কমলার খোসাসহ নানান প্রাকৃতিক উপাদানেই মিলবে পোকামাকড়ের আক্রমণ থেকে মুক্তি। এ ছাড়া বারান্দা বা ছাদবাগানের গাছে এ ধরনের রোগ প্রতিকারের জন্য কোনো প্রসিদ্ধ নার্সারিতে কর্মরত মালির কাছ থেকে পরামর্শ নেওয়া যেতে পারে। এ ছাড়া আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বাগান রক্ষণাবেক্ষণ, পরিচর্যা ও গাছ বিনিময়বিষয়ক বিভিন্ন গ্রুপ রয়েছে। সেখানেও পেয়ে যাবেন গাছ পরিচর্যার নানান টিপস।
সূত্র: ট্রি হাগার

চুল নিয়ে কত কবিতা, কত গান, কত উপাখ্যান! সুন্দর, ঘন ও লম্বা চুল সবাই চায়। কিন্তু অনেকেই অভিযোগ করেন, একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের পর চুল আর বড় হতে চায় না। আবার অনেকের দুশ্চিন্তা, মাথার কোনো কোনো অংশে চুল পাতলা হয়ে যাচ্ছে। চুল কেন বাড়ে না, কখন এর বৃদ্ধি থমকে যায় এবং কীভাবে এর যত্ন নেওয়া উচিত, তা জেনেই আসল
২ ঘণ্টা আগে
তামাটে রঙের একটি পাত্রের তাপে জ্বলছে বালুর ওম। তার ওপর বসানো লম্বা হাতলওয়ালা একটি ছোট্ট পাত্র। ভেতরে ফুটছে ঘন কালো তরল। বাতাসে ছড়াচ্ছে কফির তীব্র সুবাস। বলছিলাম তুর্কি কফির কথা। এক কাপ তুর্কি কফিতে যেন জমে ওঠে সব বিচিত্র গল্প!
৪ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে বেশি শিরোপাজয়ী দল সেলেসাও বা ব্রাজিল। আর তাদেরই মুখোমুখি হতে যাচ্ছে হাইতি। তবে এই চিরচেনা দলগুলোর খবরের আড়ালে আসল চমক লুকিয়ে আছে ম্যাচের ভেন্যুতে। খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার বিখ্যাত 'লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ড' মাঠে।
১৬ ঘণ্টা আগে
খেলা চলছে দূর পরবাসে; উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোতে। মাঠের লড়াই যখন জমজমাট, গ্যালারিতে যখন উল্লাসের গর্জন, আমাদের এদিকের ঘড়িতে তখন হয়তো রাত ২টা কিংবা ভোর ৪টা! ফুটবল আর নির্ঘুম রাত তাই আমাদের অঞ্চলে চিরকালের আপন ভাই।
১৮ ঘণ্টা আগে