গ্রীষ্মের তীব্র রোদে চারপাশ অনেকটা ক্লান্তিকর হয়ে ওঠে। এর মধ্যেও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসে জারুল ফুলের বেগুনি রং এনে দেয় একধরনের স্বস্তি। পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে এই মৌসুমি সৌন্দর্য।
এ সময়ে ক্যাম্পাসজুড়ে বেগুনি রঙের আধিপত্য দেখা যায়। সবুজের মাঝে হঠাৎ হঠাৎ ফুটে ওঠে জারুল ফুল। সরোবর লেকের চারপাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন একেকটি জীবন্ত চিত্রকর্মে রূপ নেয়।
ভোরের আলো পানির গায়ে পড়লে জারুলের বেগুনি পাপড়িগুলো ধীরে ধীরে জেগে ওঠে। হালকা বাতাসে দুলতে থাকা ফুল ও পাতায় পুরো এলাকা যেন এক শান্ত নিশ্বাসে ভরে ওঠে।
শহীদ মিনার এলাকা এবং কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ পাশেও জারুলের উপস্থিতি চোখে পড়ে। ক্লাস শেষে বা অবসরে শিক্ষার্থীরা এসব জায়গায় বসে সময় কাটান—কেউ পড়াশোনা করেন, কেউ কেউ মেতে ওঠেন আড্ডায়।
বিকেলের দিকে সূর্য পশ্চিমে হেলে পড়লে জারুল ফুলের রং আরও গভীর হয়ে ওঠে। আলো-ছায়ার এই মিশ্রণ ক্যাম্পাসকে একধরনের নরম, মায়াবী রূপ দেয়।
জারুলের পাশাপাশি ক্যাম্পাসের কিছু জায়গায় কৃষ্ণচূড়ার লাল রংও দেখা যায়। কৃষ্ণচূড়ার লাল আর জারুলের বেগুনি মিলিয়ে ক্যাম্পাস হয়ে ওঠে আরও রঙিন ও জীবন্ত।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই জারুলময় পরিবেশ ধীরে ধীরে শিক্ষার্থীদের অনুভূতির অংশ হয়ে উঠেছে। প্রতিদিনের ব্যস্ততার ভেতরেও এই ফুলগুলো যেন আমাদের মনে করিয়ে দেয়—প্রকৃতি তার নীরব ভাষায় সৌন্দর্য আর শান্তির কথাই বলে যায়।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) লাইফ সায়েন্সেস বিভাগ আজ সোমবার (২৭ এপ্রিল) আধুনিক মাশরুম চাষ পদ্ধতি নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ২০ জন মাশরুমচাষি ও উদ্যোক্তা এতে অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা এবং সমস্যার কথা তুলে ধরেন।
১৬ ঘণ্টা আগে
মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত আরও ২৬২ জন শিক্ষকের সনদ জাল বা ভুয়া বলে শনাক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। এসব শিক্ষকের বেতন-ভাতা হিসেবে নেওয়া ২ কোটি ৭১ লাখ টাকার বেশি অর্থ ফেরত এবং তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
উদ্ভাবন, কৌশল আর সাহসী চিন্তার এক প্রাণবন্ত মিলনমেলা বসেছিল ঢাকার পাঁচ তারকা রেনেসাঁ হোটেলে। নর্থ সাউথ ইউনিভার্সিটির এমআইবিসি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানের ব্যবসায়িক কেস প্রতিযোগিতা ‘স্মার্ট টেকনোলজিস প্রেজেন্টস ইনোভেড ২০২৬ ’-এর গ্র্যান্ড ফিনালে যেন পরিণত হয়েছিল তরুণদের মেধা ও মননের...
১ দিন আগে
উত্তরা ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিং (সিআরটি)-এর উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক গবেষণা প্রকল্প প্রস্তাবনা মূল্যায়ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। সিআরটির উদ্যোগে ‘শোকেসিং রিসার্চ এক্সেলেন্স: সিআরটি প্রপোজাল ডিফেন্স ২০২৬’ শীর্ষক এই আয়োজনটি গত ২২ ও ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী..
১ দিন আগে