
উদ্ভাবন, কৌশল আর সাহসী চিন্তার এক প্রাণবন্ত মিলনমেলা বসেছিল ঢাকার পাঁচ তারকা রেনেসাঁ হোটেলে। নর্থ সাউথ ইউনিভার্সিটির এমআইবিসি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানের ব্যবসায়িক কেস প্রতিযোগিতা ‘স্মার্ট টেকনোলজিস প্রেজেন্টস ইনোভেড ২০২৬ ’-এর গ্র্যান্ড ফিনালে যেন পরিণত হয়েছিল তরুণদের মেধা ও মননের এক উৎসবে।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৮০৩টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি দলে ছিলেন দুই থেকে চারজন সদস্য। কঠিন কয়েকটি ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত মাত্র ছয়টি দল জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে। সেখানে তারা তুলে ধরে নিজেদের সেরা ভাবনা, বিশ্লেষণ ও সমাধান। দর্শক থেকে বিচারক—সবার কাছেই তরুণদের এই মেধার প্রকাশ ছিল প্রশংসনীয়।

শিরোপা গেল বিইউপির ঘরে
তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর চ্যাম্পিয়নের মুকুট ওঠে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ‘টিম ডিফল্টার্স’-এর মাথায়। তবে গর্বের অংশীদার হয় নর্থ সাউথ ইউনিভার্সিটিও। প্রথম ও দ্বিতীয় রানারআপ দুটি পুরস্কারই যায় এনএসইউর ঘরে। প্রথম রানারআপ হয় ‘টিম আর্কটিক উলভস’ এবং দ্বিতীয় রানারআপ ‘টিম এসপ্রেসো’।
তরুণদের মেধার স্বীকৃতি
প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন দেশের তিনজন খ্যাতিমান শিল্পবিশেষজ্ঞ। তারা হলেন কাজী কনসালট্যান্টসের অধ্যাপক এস এম আরিফুজ্জামান, ইয়ামাহা মোটরসাইকেলস বাংলাদেশের কৌশলবিদ মিরাজুল আলম এবং মারিকো বাংলাদেশের শাহ মো. জুনায়েদ। তাঁদের অভিজ্ঞ মূল্যায়ন ও কঠোর বিচারেই নির্ধারিত হয় সেরাদের নাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ ছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ, উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য ড. নাসার ইউ আহমেদ, ট্রেজারার ড. আব্দুর রব খান এবং বিজনেস স্কুলের ডিন ড. ওয়ারেসুল করিম উপস্থিত ছিলেন।
তাঁদের উপস্থিতি আয়োজনটিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।

পর্দার আড়ালের গল্প
এই আয়োজনের সফলতার পেছনে ছিল এনএসইউ এমআইবিসি ক্লাবের নিরলস পরিশ্রম। ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজর আফ্রিদা মাশনুন এবং এক্সিকিউটিভ বডির সদস্যদের নেতৃত্ব ও পরিকল্পনায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। ক্লাবের প্রেসিডেন্ট তানভীর আনজুম রাকিন, সাধারণ সম্পাদক ইসা বিন মাহমুদ মাহি, ট্রেজারার সৃজন বণিক, ভাইস প্রেসিডেন্ট লামিয়া বিনতে ইসলাম এবং জয়েন্ট সেক্রেটারিরা—এস এম রাফসান মাশরুর, সৈয়দা সানিহা জারিন ও সৈয়দ ইউসুফ তেহামি—নিজেদের দক্ষতা, শ্রম ও নিষ্ঠা দিয়ে আয়োজনটিকে স্মরণীয় করে তোলেন।
তাঁদের এই নীরব কিন্তু গুরুত্বপূর্ণ অবদানই ‘ইনোভেড ২০২৬ ’-কে পরিণত করেছে একটি সফল ও অনন্য অধ্যায়ে। ক্লাবের ইতিহাসেও এটি হয়ে থাকবে একটি উল্লেখযোগ্য মাইলফলক।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) হোস্টেল রয়েছে পাঁচটি। এসব হোস্টেলের আয় ও ব্যয়ের ক্ষেত্রে সংরক্ষণ করা হয়নি স্টক রেজিস্টার, বিল-ভাউচার। গত পাঁচ অর্থবছরে (২০২১–২২ থেকে ২০২৫–২৬) আয়ের ৩ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি।
৫ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।
১৭ ঘণ্টা আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ও ‘ফেয়ারওয়েল অ্যান্ড ফিজিক্স নাইট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে পদার্থবিজ্ঞান সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন...
১৯ ঘণ্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র উপদেষ্টা, চারটি হলের প্রভোস্ট, একজন আবাসিক শিক্ষক ও সেন্ট্রাল ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এসব পদে নিয়োগ দিয়েছেন।
২ দিন আগে