
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। সকালে জানালা খুলে আকাশজুড়ে মেঘ দেখা গেলেই অনেকে মনে মনে ঠিক করে নেন, আজ রাতে খিচুড়ির আয়োজন হবে। এই খাবার কতভাবেই যে আমাদের দেশে খাওয়া হয়, তার কোনো হিসাব নেই। ডেগের ভেতরে ডাল-চাল ঘুঁটা দিলেই খিচুড়ি হয়, সেটা যেমন ঠিক; তেমনি ঠিক এটি খাওয়ার আলাদা আয়োজন আছে। শুধু একটি ডাল দিয়ে এটি রান্না করা যায়। কয়েক ধরনের ডাল একসঙ্গে মিশিয়েও রান্না হয়, আবার ডাল ও সবজির মিশেলেও এটি রান্না হয়। এ ছাড়া খিচুড়ি আছে ল্যাটকা, আছে ভুনা আবার আছে ল্যাটকা ও ভুনার মাঝামাঝি। এর সঙ্গে ইলিশ ভাজা হলে তো তাকে মহাভোজ বলা চলে। অনেকে মাংসের ভুনা দিয়ে খেতে ভালোবাসেন এটি। অনেকে আবার বিভিন্ন ধরনের আচার, ভর্তা আর ডিম ভাজা দিয়েই খেয়ে নেন প্লেটখানিক। মোদ্দাকথা, খিচুড়ির রেসিপির যেমন শেষ নেই, তেমনি এটি খাওয়ার আয়োজনেরও কমতি নেই।
খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার ও মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
পোলাওয়ের চাল এক কেজি, মুগ ডাল ৪০০ গ্রাম, পেঁয়াজকুচি আধা কাপ, এলাচি ও দারুচিনি ২ থেকে ৩ পিস করে, লবণ ১ টেবিল চামচ, সয়াবিন তেল এক কাপের একটু কম, ঘি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা এক টেবিল চামচ, হলুদগুঁড়া এক চা-চামচ, পানি দেড় লিটার।
প্রণালি
মুগ ডাল লালচে করে ভেজে সেদ্ধ করে নিন ৫ মিনিট। এবার চাল ধুয়ে নিন। যে হাঁড়িতে রান্না করবেন, তাতে চাল, মুগ ডাল সেদ্ধ, আদা ও রসুনবাটা, হলুদগুঁড়া, এলাচি ও দারুচিনি, লবণ, সয়াবিন তেল ভালো করে মাখিয়ে পানি দিয়ে দিন। তারপর চুলার তাপ বাড়িয়ে হাঁড়িতে ঢাকনা দিয়ে রান্না করুন। ফুটে উঠলে মিডিয়াম আঁচে রান্না করুন আরও ১০-১২ মিনিট। নামানোর আগে ঘি দিয়ে নেড়ে নিন। তারপর? গরম-গরম মাংস কষা, সবজি আর আচারের সঙ্গে পরিবেশন করুন।

রোজার ঈদের তুলনায় এই ঈদে রান্নাঘরের ব্যস্ততা একটু বেশিই থাকে। এমন আবহাওয়ায় সারা দিনের ব্যস্ততায় ভারী কারুকাজ কিংবা গাঢ় রঙের পোশাক পরে থাকাটা কষ্টকর। এই গরমে চোখের শান্তি এবং শরীরের স্বস্তি আনতে নীল ও সাদা রঙের পোশাক পরতে পারেন। এ দুটি রংই গরমকালে পরার জন্য অন্যতম আদর্শ...
১২ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। এদিন বাড়িতে গরু বা খাসির মাংসের বাহারি রান্নার ধুম পড়ে যায়। তবে মনে রাখতে হবে, প্রত্যেক মানুষের শরীরের বৈশিষ্ট্য আলাদা; খাবারের চাহিদাও। এর ওপর আছে রোগ। একেক ধরনের রোগে একেক পরিমাণ মাংস খাওয়ার বিধান দেওয়া হয়। চলুন, দেখে নিই কোন রোগে কতটুকু মাংস খেতে পারবেন এই ঈদে।
১৩ ঘণ্টা আগে
কোরবানির ঈদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার তালিকায় পশু কোরবানি ও মাংস বানানোর বিভিন্ন সরঞ্জাম, দা, বঁটি, ছুরি, চাপাতি ইত্যাদি তো থাকেই। জেনে নিন এগুলো কোথায় কেমন দামে পাওয়া যায়।
১৪ ঘণ্টা আগে
আজ ১১ জ্যৈষ্ঠ, কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। তাঁর স্মরণে তাঁরই লেখা গান থেকে প্রণয়িনীর সাজসজ্জা নিয়েই থাকছে বিশেষ আয়োজন। গায়ে চাপা রঙের শাড়ি জড়ানো। কপালে খয়েরি টিপের বিন্দু। প্রিয়তমকে বরণের জন্য মালা চন্দনে থালা সাজিয়ে জানালার ধারে অপেক্ষমাণ সে নারী। কল্পনা আরেকটু প্রশস্ত করলে সেই...
১৮ ঘণ্টা আগে