এই আবহাওয়ায় টক-মিষ্টি-ঝাল স্বাদের খাবার খেতে দারুণ লাগে। তাই আজ আপনাদের জন্য থাকছে টক-মিষ্টি-ঝাল স্বাদের মেনি মাছের রসার রেসিপি। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
মেনি মাছ ৬ পিস, বেগুন ২০০ গ্রাম, মিষ্টিআলু ১০০ গ্রাম, কাঁচা আম একটা, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, জিরাগুঁড়া আধা চা-চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি চার-পাঁচটা।
মাছ ধুয়ে লবণ, হলুদ মাখিয়ে ফ্রাই প্যানে হালকা লালচে করে ভেজে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে বাটা ও গুঁড়া মসলা কষিয়ে মিষ্টিআলু ও বেগুন দিয়ে কষিয়ে নিন। পরে ঝোলের পানি দিন পরিমাণমতো। ফুটে উঠলে ভাজা মাছ, কাঁচা আমের ফালি, কাঁচা মরিচ ও ধনেপাতাকুচি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে রান্না করুন তিন থেকে চার মিনিট। সব শেষে লবণ দেখে নামিয়ে নিন।

২০২৬ সালে ডিজিটাল বাস্তবতার যুগে আমাদের প্রত্যেকের হাতেই একটি স্মার্টফোন রয়েছে। এই ফোনের সাহায্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে আমরা যুক্ত। সেগুলোয় আমরা যখন কোনো নিখুঁত ছবি বা নিজেদের সাফল্যের গল্প শেয়ার করি, তার পেছনে থাকা ক্লান্তি, বিষণ্নতা বা চোখের নিচের কালি খুব সুন্দর করে মুছে ফেলি।
১ ঘণ্টা আগে
চ্যাটবট থেকে শুরু করে ভয়েস অ্যাসিস্ট্যান্ট কিংবা শিক্ষামূলক অ্যাপ—সব ক্ষেত্রে এআইয়ের উপস্থিতি বাড়ছে। এই প্রযুক্তি শিশুদের সামনে নতুন দিগন্ত উন্মোচন করলেও সঙ্গে নিয়ে আসছে অনাকাঙ্ক্ষিত কিছু ঝুঁকি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইং জুর মতে, সন্তান খুব ছোট থাকতে এআই নিয়ে আলাপ শুরু করা উচিত।
৩ ঘণ্টা আগে
আজ আপনার মাথায় টাকার চেয়েও বেশি উপার্জনের বিপ্লবী সব আইডিয়া ঘুরবে। সকালে মনে হবে আজই আপনি ইলন মাস্কের রেকর্ড ভেঙে দেবেন, কিন্তু দুপুরে একটা ঘুম দিয়ে ওঠার পর মনে হবে—‘থাক, অত বড়লোক হয়ে কী হবে! ডাল-ভাত খেয়ে শান্তিতে থাকাই ভালো।’ স্ত্রীর সঙ্গে (বা গার্লফ্রেন্ডের সঙ্গে) তর্কে একদম যাবেন না।
৬ ঘণ্টা আগে
সন্তান সবজি খেতে চায় না, বলে দুঃখ করা বাবা-মায়ের সংখ্যা পৃথিবীতে সম্ভবত সবচাইতে বেশি। আর উল্টো দিকে সন্তানকে সবজি খাওয়াতে চান, এমন বাবা-মায়ের অভাব নেই পৃথিবীতে। এই যুদ্ধ পৃথিবীর প্রায় সব পরিবারেই হয়। পুষ্টিকর খাবার, বিশেষ করে সবুজ শাকসবজির নাম শুনলে বেশির ভাগ শিশু মুখ ফিরিয়ে নেয়। কিন্তু...
৭ ঘণ্টা আগে