
ক্যালরি মাপার ঝামেলা ছাড়াই যদি ঝটপট, স্বাস্থ্যকর অথচ জিবে জল আনা কোনো নাশতার খোঁজ করে থাকেন, তবে মিক্সড স্প্রাউটস বা অঙ্কুরিত শস্য হতে পারে আপনার জন্য এক অনন্য বিকল্প। আর সেই স্প্রাউটস দিয়ে যদি তৈরি হয় ভূমধ্যসাগরীয় স্বাদের মেডিটেরেনিয়ান-ইনস্পায়ার্ড মিক্সড স্প্রাউটস ফালাফেল, তবে তো কথাই নেই! এটি অনায়াসে হয়ে উঠতে পারে ডায়েটের সবচেয়ে সুস্বাদু চিট মিল। ভারতের জনপ্রিয় শেফ সঞ্জীব কাপুর শেয়ার করেছেন সহজ ও জিবে জল আনা এই ফালাফেলের দারুণ এক রেসিপি। এটি আপনার মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা পূরণ করবে স্বাস্থ্যকর উপায়েই, আর পেটও ভরিয়ে রাখবে দীর্ঘক্ষণ। তবে সবার আগে জানতে হবে মিক্সড স্প্রাউট বা অঙ্কুরিত শস্যগুলো কী কী এবং কীভাবে প্রস্তুত করতে হয়।

বিভিন্ন ধরনের বীজ বা ডাল, যেগুলোকে পানিতে ভিজিয়ে রাখার পর তা থেকে ছোট ছোট কচি চারা বা অঙ্কুর গজায়। সাধারণ ডাল বা বীজের তুলনায় এই অঙ্কুরিত শস্য অনেক বেশি পুষ্টিকর এবং হজম করা সহজ। সাধারণত ফালাফেল বা সালাদ তৈরিতে যে শস্যগুলো বেশি অঙ্কুরিত করে ব্যবহার করা হয়, সেগুলো হলো—
মুগ ডাল: এটি সবচেয়ে জনপ্রিয় এবং খুব দ্রুত অঙ্কুরিত হয়।
ছোলা: ফালাফেলের মূল উপাদান। অঙ্কুরিত ছোলা দিলে ফালাফেলের পুষ্টিগুণ অনেক বেড়ে যায়।
দেশি ছোলা: আমাদের দেশে এটি খুব সহজলভ্য এবং আয়রনসমৃদ্ধ।
মেথি বীজ: এটি সামান্য তিতা স্বাদের হলেও হজমশক্তি বাড়াতে দারুণ কাজ করে।
প্রথমে আপনার পছন্দমতো ডাল বা বীজ ভালো করে ধুয়ে সারা রাত বা ৮ থেকে ১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন পানি ছেঁকে নিয়ে বীজগুলো একটি সুতি কাপড়ে আলগা করে বেঁধে অথবা একটি পাত্রে ঢাকনা দিয়ে অন্ধকার জায়গায় রেখে দিন। দু-এক দিনের মধ্যে দেখবেন, বীজগুলো থেকে সুন্দর সাদা অঙ্কুর বের হয়েছে। এগুলো দিয়েই তৈরি হবে ফালাফেল।
উপকরণ
অঙ্কুরিত শস্য, পার্সলে পাতা, ধনেপাতা, রসুনকুচি, ব্রেড ক্রাম্বস, লবণ, জিরা, গোলমরিচ ও লাল মরিচের গুঁড়া, বেকিং সোডা, তেল।
প্রথমে একটি বড় পাত্রে অঙ্কুরিত শস্য নিন। এতে মিহি করে কাটা পার্সলে পাতা এবং ধনেপাতা যোগ করুন। এবার মিশ্রণটি ভালোভাবে ব্লেন্ড করে নিন। কয়েকবার ব্লেন্ড করার পর, মিশ্রণটিতে মিহি রসুনকুচি, লবণ, জিরা, গোলমরিচ ও লাল মরিচ গুঁড়া দিয়ে দিন। এরপর আরও একবার ব্লেন্ড করুন, যতক্ষণ না সব উপাদান মিশে একটি সুন্দর ও মসৃণ মিশ্রণ তৈরি হচ্ছে। ব্লেন্ড করা হয়ে গেলে মিশ্রণটি একটি পাত্রে ঢেলে নিন। এবার এতে এক চিমটি বেকিং সোডা এবং মিশ্রণটিকে সুন্দর করে ধরে রাখার জন্য পরিমাণমতো ব্রেড ক্রাম্বস যোগ করে ভালোভাবে মেখে নিন। এবার হাতের তালুতে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে ছোট ছোট বল বা চ্যাপ্টা ফালাফেলের আকার দিন। কড়াইতে তেল গরম করে ফালাফেলগুলো ডুবো তেলে সোনালি রং হওয়া পর্যন্ত ভাজুন। এমনভাবে ভাজতে হবে যেন ওপরটা মুচমুচে হয় আর ভেতরটাও সেদ্ধ হয়ে যায়। ব্যস! গরম-গরম ও মুচমুচে ফালাফেল আপনার পছন্দের সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন।
সূত্র: পিংকভিলা

সকালের বেঁচে যাওয়া বাসি রুটি অনেক সময় আমরা খাওয়ার অনুপযোগী ভেবে ফেলে দিই কিংবা গৃহপালিত পশুকে খাইয়ে দিই। কিন্তু জেনে নিন, এই বাসি রুটিই হতে পারে আপনার ঝকঝকে ও প্রাণবন্ত ত্বকের রহস্য? রাসায়নিকযুক্ত দামি কসমেটিকসের পেছনে হাজার টাকা খরচ না করে বাসি রুটি দিয়ে ঘরে বসেই সুন্দরভাবে ত্বকের যত্ন নিতে...
১৩ ঘণ্টা আগে
স্থানীয় বাজার থেকে দুটি ৮০০ গ্রাম সাইজের ইলিশ (প্রতিটি ১,২০০ টাকা দরে) কিনেছিলেন নারায়ণ চন্দ্র। চলতি মৌসুমে এটাই ছিল তাঁর প্রথম ইলিশ কেনা। রাতে পাতে প্রিয় মাছটির স্বাদের কথা মনে মনে কল্পনাও করছিলেন তিনি...
১৬ ঘণ্টা আগে
সকালে ধোঁয়া ওঠা এক কাপ কফি ছাড়া অনেকেরই দিন শুরু হয় না। ওয়েলনেস ও স্বাস্থ্যবিষয়ক আলোচনায় কফি নিয়ে নানা মতামত রয়েছে—কারও মতে এটি মেটাবলিজম ও অ্যান্টিঅক্সিডেন্টের দারুণ উৎস, আবার কারও মতে এটি পাকস্থলী জ্বালাপোড়া ও মানসিক চাপ বা কর্টিসল হরমোন বাড়ানোর কারণ।
২০ ঘণ্টা আগে
ভ্রমণের আনন্দ শুধু ঐতিহাসিক স্থাপত্য কিংবা প্রকৃতির শোভা দর্শনেই সীমাবদ্ধ নয়। এর এক বড় অংশজুড়ে থাকে স্বাদের অভিজ্ঞতা। আর যদি বিষয় হয় ‘পিৎজা’, তবে তো কথাই নেই। রোম থেকে শুরু করে কাসের্তার মতো ঐতিহ্যবাহী শহরে এখনো গড়ে উঠছেন বিশ্বের তাবড় তাবড় পিৎজা কারিগর।
১ দিন আগে