Ajker Patrika

গরমের আরামে খান মিক্সড ভেজিটেবল

ফিচার ডেস্ক, ঢাকা 
গরমের আরামে খান মিক্সড ভেজিটেবল
মিক্সড ভেজিটেবল

বর্ষপঞ্জিতে আষাঢ় মাস এলেও গরম কিছু কমেনি। এই গরমে কম মসলার হালকা খাবার খেতেই বেশি আরামবোধ হয়। কয়েক রকমের সবজি দিয়ে বানিয়ে ফেলুন দুপুর কিংবা রাতের খাবার। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

শসা ২টি, পটোল ২০০ গ্রাম, ঝিঙে ২০০ গ্রাম, মিষ্টিকুমড়া ২০০ গ্রাম, আলু ১০০ গ্রাম, পেঁয়াজকুচি আধা কাপ, আদা ও রসুনবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, পাঁচফোড়ন এক টেবিল চামচ, ঘি এক টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৫ থেকে ৬টি, ধনেপাতাকুচি আধা কাপ এবং পরিমাণমতো চিনি।

প্রণালি

ঢ্যাঁড়স ছাড়া সব সবজি খোসা ফেলে ধুয়ে কেটে নিন। কড়াইতে তেল গরম হলে পেঁয়াজকুচি দিয়ে সামান্য ভেজে নিন। আদা-রসুনবাটা দিয়ে আরও দু-এক মিনিট ভাজুন। পরে হলুদ, মরিচ ও ধনেগুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। কেটে রাখা সবজি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করুন ৫ থেকে ৭ মিনিট। এবার পাঁচফোড়ন গুঁড়া, কাঁচা মরিচের ফালি, ধনেপাতাকুচি ও চিনি ছড়িয়ে নেড়েচেড়ে রান্না করুন আরও কিছুটা সময়। এবার লবণ-চিনি ঠিক আছে কি না দেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আরামের সবজি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত