
গরমের দিনগুলোয় যেকোনো ফরাসি নারীর আলমারি খুললে আপনি ভুলেও দেখবেন না, সেটি পোশাকে উপচে পড়ছে। বরং চোখে পড়বে হাতে গোনা কয়েকটি পোশাক, যা গরমের দিনগুলোয় যেকোনো সময়েই পরার উপযুক্ত। ফরাসিদের গরমকালের ফ্যাশন দর্শন হলো–‘ভালো জিনিস কিনুন, কম পোশাক বেছে নিন এবং সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পরুন।’ গাদা গাদা কাপড় না কিনে একই পোশাকের বহুমুখী ব্যবহারে তারা বিশ্বাসী। শুধু পোশাকই নয়, জুতো ও ব্যাগের বেলাতেও এই নিয়মে বিশ্বাস করেন তারা। গরমকালে ফরাসিদের আলমারিতে যে ৭টি অপরিহার্য পরিধেয় পাওয়া যায় সেগুলো দেখে নিন এক নজরে–
ফ্রান্সে গরমকালে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লিনেন ফ্যাব্রিক। শার্ট, শর্টস, চওড়া পায়ের প্যান্ট, সাধারণ মিডি ড্রেস–সবকিছুই লিনেন দিয়ে তৈরি কি না, তা দেখেই তাঁরা পোশাক কেনেন। স্টাইল ও আরামের জন্য বিভিন্ন কাটের এবং নিউট্রাল রঙের পোশাক বেছে নিতে পছন্দ করেন তারা। মূল লক্ষ্য হলো–স্বাচ্ছন্দ্য, নিখুঁত হওয়া নয়। সকালের কফি ডেটের জন্য লম্বা শর্টসের ওপর ঢিলেঢালাভাবে পরা একটি লিনেন শার্ট, বাজারে যাওয়ার জন্য গায়ে চাপানো একটি লিনেন ড্রেস অথবা সৈকত থেকে সরাসরি লাঞ্চে যাওয়ার জন্য মানানসই লিনেনের পোশাক বেছে নেন তারা।
পাতলা শার্ট ফরাসি নারীদের অন্যতম পছন্দ। উষ্ণ দিনগুলোয় এ শার্টগুলো সৈকত থেকে ফেরার পথে সুইমস্যুটের ওপর, লাঞ্চের সময় চওড়া পায়ের ট্রাউজারের ওপর বেল্ট দিয়ে, অথবা কোনো অনুষ্ঠানে পরার জন্য জিন্সের ভেতরে অর্ধেক গুঁজে পরেন নারীরা। এসব শার্ট সাধারণত ওভারসাইজড ও পাতলা কাপড়ের হয়; যাতে শরীর ঠান্ডা থাকে এবং অতিরিক্ত রোদ থেকেও সুরক্ষিত থাকে।

ফ্রান্সে আরামদায়ক, কিছুটা ঢিলেঢালা স্ট্রেট বা ব্যারেল-লেগ কাট জিন্স ফিটেড টপ থেকে শুরু করে ওভারসাইজড শার্ট পর্যন্ত সবকিছুর সঙ্গেই পরা হয়। গরমে পরার জন্য প্যান্টগুলো ওজন এবং ওয়াশ উভয় দিক থেকেই যেন হালকা হয়, সেদিকে নজর দেন নারীরা। পাশাপাশি কোমরের কাছে সঠিক ফিট, পায়ের দিকে কিছুটা ঢিলেঢালা এবং লম্বায় গোড়ালি অব্দি যাতে জুতো দেখা যায় এমন দেখেই তারা কেনেন।
এটি এমন একটি পোশাক, যা সকালের বাজার থেকে বাইরের ডিনার পর্যন্ত সবখানে পরা যায়। ফরাসি নারীরা গরমের দিনগুলোয় এই পোশাক পরতে খুব ভালোবাসেন। পাতলা কাপড়ে তৈরি এই ফ্রকের দৈর্ঘ্য় হাঁটু থেকে গোড়ালির ওপর পর্যন্ত লম্বা হয়ে থাকে। হালকা ফুলের ছাপ, ডোরাকাটা বা একটি একরঙা এই ফ্রকগুলোয় বাতাসও খুবভালোভাবে চলাচল করে।

দক্ষিণ ফ্রান্সে টুপি একটি অপরিহার্য অনুষঙ্গ। চওড়া কিনারাযুক্ত একটি টুপি রোদ থেকে সুরক্ষা দেয় এবং পুরো পোশাকটিকে একটি পরিপূর্ণ রূপ দেয়—ফরাসি নারীরা এটিকে স্কার্ফের মতোই রোদ সুরক্ষার জন্য ব্যবহার করেন, যা ফ্যাশনে ব্যক্তিত্বের ছোঁয়া যোগ করে।
এসপাড্রিল হলো ফ্রান্সের গ্রীষ্মকালে ববহৃত জুতো। ফ্ল্যাট বা সামান্য পাটের বুননযুক্ত, ক্যানভাস বা চামড়ার এই জুতোগুলো পাথরের রাস্তায়, বারান্দায় এবং বালুকাবেলায় পরার উপযোগী। নিরপেক্ষ রং, সুন্দর গড়ন, আরামদায়ক সোল, যা পায়ে গলানোর মুহূর্তেই আরামের অনুভূতি দেয়।
বেতের ব্যাগ ছাড়া কোনো ফরাসি নারীর গ্রীষ্মকালীন লুক সম্পন্ন হয় না। বেত দিয়ে বোনা ঝুড়ি, হ্যান্ড ব্যাগ, বিচ ব্যাগ এবং টোট ব্যাগ তাদের আলমারিতে থাকবেই। এগুলো যেমন বাজারে গেলে লাগে, তেমনই দুপুরের খাবারের সময় কোনো ক্যাফের বারান্দায় জিন্স এবং সাদা শার্টের সঙ্গেও সমানভাবে মানানসই।
সূত্র: মাই ফ্রেঞ্চ কান্ট্রি হোম ম্যাগাজিন

নরওয়েতে প্রতি শুক্রবার সন্ধ্যায় এক অদ্ভুত এবং সুন্দর দৃশ্য দেখা যায়। পুরো সপ্তাহ স্কুল, কলেজ, অফিসের কাজ করে নরওয়ের শিশু, তরুণ ও প্রবীণেরা অপেক্ষা করেন সপ্তাহের কাঙ্ক্ষিত পারিবারিক মুহূর্তটির জন্য। নরওয়ের এই বিখ্যাত সংস্কৃতির নাম ‘ফ্রেদাগস্তাকো’ বা ‘টাকো ফ্রাইডে’। গত কয়েক দশকে সব রেকর্ড ভেঙে...
১ ঘণ্টা আগে
হাতের স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে এখন আমাদের ঘাড় গুঁজে থাকার অভ্যাস হয়ে গেছে। তবে প্রযুক্তিবিশ্বের শীর্ষস্থানীয় নেতারা এখন সম্পূর্ণ ভিন্ন এক ভবিষ্যৎ দেখছেন। তাঁরা এমন এক পৃথিবী গড়তে চান, যেখানে মানুষকে আর সারাক্ষণ ‘কাচের চারকোনা বাক্সে’র দিকে তাকিয়ে থাকতে হবে না।
৪ ঘণ্টা আগে
হাম্মাম স্পা হলো মরক্কোর ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত একটি ত্বক পরিষ্কারের রীতি—যেখানে বাষ্প, মরক্কোর ব্ল্যাক সোপ, কেসা গ্লাভস দিয়ে এক্সফোলিয়েশন, ক্লে এবং পুষ্টিকর তেলের সমন্বয়ে ত্বককে গভীরভাবে পরিষ্কার ও কোমল করে তোলা হয়।
৬ ঘণ্টা আগে
বিশ্বব্যাপী স্কিন কেয়ারে শীর্ষস্থানীয়দের কথা ভাবলে, সম্ভবত সবার আগে আমাদের মনে আসে কে-বিউটি বা কোরিয়ান বিউটির কথা। হয়তো আপনি ফরাসি নারীদের চিরাচরিত সৌন্দর্যচর্চার নিয়মগুলোর সঙ্গেও পরিচিত, যেমন মাইসেলার ওয়াটারের কার্যকারিতা বা গাঢ় লাল লিপস্টিকের প্রভাব! কিন্তু সৌন্দর্যের জগতে প্রায়ই উপেক্ষিত
৯ ঘণ্টা আগে