বৃষ্টিদিনে রান্নাঘরে যেতেই আলসেমি লাগছে? পাঁচ পদ রাঁধতেই হবে এমন তো কোনো কথা নেই। ঢ্যাঁড়স দিয়ে রেঁধে ফেলুন ভাগনা মাছের ঝাল। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
ভাগনা মাছ ৬ পিস, ঢ্যাঁড়স ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা রসুন বাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ৫-৬টা, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।
আস্ত ভাগনা মাছ কেটে ধুয়ে লবণ, হলুদ, লেবুর রস মাখিয়ে ফ্রাই প্যানে সোনালি করে ভেজে নিন। এবার কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে আদা রসুন বাটা দিন। পরে সামান্য পানি দিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর কেটে রাখা ঢ্যাঁড়স দিয়ে কষিয়ে নিন। ঝোলের জন্য সামান্য পানি দিন। পানি ফুটে উঠলে ভেজে রাখা মাছ, কাঁচা মরিচ ফালি দিয়ে ঢাকনাসহ রান্না করুন ৪-৫ মিনিট। সবশেষে লবণ দেখে ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল ঢ্যাঁড়স দিয়ে ভাগনা মাছের ঝাল।

বিশ্বজুড়ে ভোটের মাঠে ইদানীং একটি বিষয় বেশ গুরুত্ব পাচ্ছে। সেটা হলো সৌন্দর্য। অনেক দেশে অভিনয় জগতের তারকারা নেমে আসছেন রাজনীতির মাঠে আবার অনেক দেশে রাজনীতিবিদেরাই দেখাচ্ছেন সৌন্দর্যের খেল। সুদর্শন রূপ দিয়ে নজর কেড়েছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, আরও আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল
১ ঘণ্টা আগে
হিটেন একধরনের কাঠের তৈরি কেবিন বা ঘর। তবে নরওয়েজিয়ানদের কাছে এটি শুধু একটি ঘর নয়। এটি তাদের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং আত্মিক প্রশান্তির ঠিকানা। সপ্তাহান্তের ছুটি, ইস্টার বা ক্রিসমাসের মতো উৎসব এলেই শহরের আধুনিক ও ব্যস্ত জীবন ছেড়ে পরিবার নিয়ে এই কাঠের ঘরে ছুটে যাওয়া নরওয়েজিয়ানদের
৪ ঘণ্টা আগে
গত তিন বছরের রোমাঞ্চকর প্রেমের মধুর সমাপ্তি ঘটিয়ে সম্প্রতি বিয়ে করলেন বিশ্বসংগীতের মেগা স্টার টেইলর সুইফট। বিয়ে করেছেন মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে। বিয়েতে সুইফট-কেলসি দম্পতি ডিওরের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসনের নকশা করা পোশাক পরেছিলেন। অনুষ্ঠানের কোনো ছবি এখনো প্রকাশিত না হলেও
৬ ঘণ্টা আগে
এই ৩৯ বছর বয়সেও যে তিনি ভেলকি দেখিয়ে চলেছেন, সেটা তো আর এমনি এমনি নয়। আমাদের ব্যাপক উদ্বেলিত করতে মেসির মতো লিজেন্ডদের কতটা ঘাম ঝরাতে হয়, সেই হিসাব সবার কাছে নেই। যাঁরা খানিক খোঁজখবর রাখেন, তাঁরা জানেন, মেসির জীবন রুটিন মেপে চলে। খাওয়া থেকে ঘুম, ট্রেনিং থেকে বিশ্রাম—সবই তাঁর ঘড়ির কাঁটায় ঘুরতে...
১৮ ঘণ্টা আগে