
আগামী কয়েক দিনের মধ্যেই আইফোন-প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ ও আইফোন ১৭ প্রো’র সঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মনকাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে। কারণ, ডিজাইনের দিক থেকে এগিয়ে থাকলেও ফিচার ও কার্যকারিতার দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
আইফোন এয়ার ডিজাইন
আইফোন এয়ারের নজরকাড়া ডিজাইন তৈরি করেছে অ্যাপল। চোখের জন্য যেমন দৃষ্টিনন্দন, হাতে নিলে তেমনি আরামদায়ক। কারণ এটি বেশ হালকা।
এই ফোন তৈরি হয়েছে গ্রেড ৫ টাইটানিয়াম দিয়ে—এটাই এবারের একমাত্র টাইটানিয়াম আইফোন। অন্য আইফোনগুলো এখন অ্যালুমিনিয়ামে তৈরি। মাত্র ৫ দশমিক ৬ মিলিমিটার পুরু এটি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন এবং ওজনও মাত্র ১৬৫ গ্রাম।
অর্থাৎ, যদি আপনি পাতলা ও হালকা আইফোন চান, তবে এ বছর আপনার পছন্দ হওয়ার কথা আইফোন এয়ার।
স্পেসিফিকেশন
আইফোন এয়ারের ভেতরের হার্ডওয়্যার অনেকটাই আইফোন ১৭ প্রোর মতো। এতে একই এ১৯ প্রো চিপসেট রয়েছে। তবে এর পাতলা গঠন এবং সীমিত কুলিং ব্যবস্থার কারণে দীর্ঘ সময় ফোন চালানো সময় পারফরম্যান্স প্রো মডেলগুলোর মতো না-ও হতে পারে।
ফোনটিতে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যার রেজল্যুশন ২৭৩৬ x ১২৬০ পিক্সেল, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং প্রো ফোনের মতোই ব্রাইটনেস।
বাকি ফিচারগুলোর মধ্যে আছে—
মডেলটি চারটি রঙে পাওয়া যাবে—স্পেস ব্ল্যাক (কালো), ক্লাউড হোয়াইট (সাদা), লাইট গোল্ড (হালকা সোনালি), স্কাই ব্লু (আকাশি)।
দুটি বড় কমতি: ক্যামেরা ও ব্যাটারি
তবে পাতলা ও হালকা নকশার কারণে দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ছাড় দিতে হয়েছে অ্যাপলকে।
প্রথমটি হলো পেছনের ক্যামেরা। অন্য আইফোন ১৭ সিরিজে দুই বা তিনটি ক্যামেরা থাকলেও, আইফোন এয়ারে মাত্র একটি রিয়ার ক্যামেরা রয়েছে। তবে এটি প্রো সিরিজের প্রধান ক্যামেরার মতোই, বড় সেন্সরসহ সব আধুনিক ফিচার আছে।
ক্যামেরা ফিচারে অ্যাপল সফটওয়্যার ও হার্ডওয়্যারের মিলিত ব্যবহারে অভিনব পদ্ধতি গ্রহণ করেছে। উদাহরণস্বরূপ, একটি লেন্স দিয়েই ২ এক্স অপটিক্যাল জুম সম্ভব করা হয়েছে, কারণ এই লেন্সে দুটি ফোকাল লেন্থ রয়েছে।
দ্বিতীয় বড় কমতি হল ব্যাটারি। পাতলা ডিজাইনের কারণে ব্যাটারি ছোট রাখা হয়েছে।
তবে তারা বলছে, আইফোন এয়ারে ভিডিও প্লেব্যাক টাইম হবে ২৭ ঘণ্টা পর্যন্ত। তুলনায় আইফোন ১৭ প্রোর ক্ষেত্রে ভিডিও প্লেব্যাক টাইম ৩১ ঘণ্টা, আর আইফোনের প্রো ম্যাক্সের ক্ষেত্রে তা ৩৭ ঘণ্টা।
মূল্য
আইফোন ১৭ এয়ার ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে।
আইফোন ১৭ এয়ারের ২৫৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরজ সংস্করণের দাম ৯৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২২ হাজার ১৫৮ টাকা)
৬০টির বেশি দেশে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এটি খুচরা বাজারে বিক্রি শুরু হবে।
যাঁরা নিয়মিত অসংখ্য ছবি তোলেন, তাঁদের জন্য হয়তো এটি যথাযথ হবে না। তবে অনেকেই এমন আছেন, যাঁরা শুধু একটি সুন্দর, পাতলা, হালকা ও স্টাইলিশ ফোন চান, তাঁদের জন্য আইফোন এয়ার ভালো বিকল্প হতে পারে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও টেকক্রাঞ্চ

আজকাল ফেসবুক বা ইনস্টাগ্রামের ফিড স্ক্রল করলেই ভেসে ওঠে আবেগঘন ভালোবাসার মুহূর্ত। কোনোটিতে দেখা যায়, নদীর তীরে বা কোনো ছাদের রঙিন আলোকসজ্জায় হাঁটু গেড়ে প্রিয় মানুষটির দিকে আংটি ও একগুচ্ছ তাজা গোলাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আবার কোনোটিতে দেখা যায় একদম সারপ্রাইজ আয়োজনে চোখের জল আর হাসির আবহে আংটি বদল...
৫ মিনিট আগে
প্রতিদিনের ব্যস্ততায় হঠাৎ মনে হতে পারে মাসের পর মাস কেটে যাচ্ছে, কিন্তু জীবনের দিনগুলো যেন স্মৃতিহীন একটি ঝাপসা ক্যানভাস। সকালে গাড়ি বা বাইক চালিয়ে কর্মস্থলে যাওয়া, দুপুরের খাবার খাওয়া বা রাতের আড্ডা। কোনো কিছুই যেন স্পষ্টভাবে মনে নেই। জীবন যখন কোনো বিশেষ অনুভূতি ছাড়া কেবল অভ্যাসের বশে চলতে
৩ ঘণ্টা আগে
একুশ শতকের শুরুর দিকের ভারতীয় সিনেমার কাল্পনিক নারী চরিত্রগুলো কেবল সিনেমার গণ্ডিতেই সীমাবদ্ধ ছিলেন না। তাঁরা ছিলেন জীবন্ত ট্রেন্ড-সেটার বা স্টাইলের এমন সব উদাহরণ, যা একটি প্রজন্মের পছন্দ-অপছন্দ ও আত্ম-উপলব্ধি গড়ে দিয়েছিল। এককথায় নিজেরা কিছু বলার আগেই তাঁদের পোশাক বলে দিত চরিত্রটি কেমন। ২০২৬ সালে...
৬ ঘণ্টা আগে
ক্যালেন্ডারের পাতা ১ অক্টোবরে পৌঁছালেই অনেকের শরীর ও মনে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ করা যায়। সকালবেলা অ্যালার্ম বাজার পরও বিছানা ছাড়তে ইচ্ছে করে না, কর্মক্ষেত্রে সারা দিন একধরনের ঝিমুনি ভাব কাজ করে, আর কারণে-অকারণে মেজাজ খিটখিটে হয়ে ওঠে। হঠাৎ করে সবার মধ্যে এই যে ক্লান্তি, অলসতা আর মেজাজ...
৮ ঘণ্টা আগে