Ajker Patrika

রেসিপি

ভিন্ন স্বাদের আচারি রুই

ফিচার ডেস্ক, ঢাকা 
ভিন্ন স্বাদের আচারি রুই
আচারি রুই

রুই মাছ তো নানাভাবে খেয়েছেন। এবার একটু ভিন্ন স্বাদ আনতে রান্না করে দেখতে পারেন এই রেসিপি। আপনাদের জন্য আচারি রুইয়ের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর

উপকরণ

ছোট টুকরো করা রুই মাছ ৫০০ গ্ৰাম, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, আদা-রসুনবাটা ২ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, পাঁচফোড়ন ১ চা-চামচ, লেবুর রস ২ চা-চামচ, হলুদের গুঁড়া ২ চা-চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৬-৭টি, লবণ স্বাদমতো, সরিষার তেল আধা কাপ, আমের আচার ১ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, পানি পরিমাণমতো।

প্রণালি

প্রথমে মাছের টুকরোগুলো পরিষ্কার করে নিতে হবে। তারপর মাছের সঙ্গে সামান্য হলুদ, লবণ ও লেবুর রস মাখিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে নিন। এবার মাছের টুকরোগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। ওই তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে বাটা ও গুঁড়া মসলাগুলো একে একে দিয়ে একটু পানি ও লবণ দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর ১ কাপ পানি দিয়ে ফুটিয়ে ভাজা মাছ ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে রান্না করুন। মাখামাখা হয়ে এলে আচার ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার ওপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত